মাথা ছাড়াই দিব্যি বসে আছে সুস্থ সবল কুকুর! হতভম্ব সোশ্যাল মিডিয়া, সত্যিই এটা সম্ভব?

'Headless' Dog Post Viral : যেখানে মাথা থাকার কথা, সেখানে সেলাই করা রয়েছে! তাহলে কি মুণ্ডু ছাড়াই বেঁচে আছে আস্ত একটা কুকুর?

inscript
২ মিনিট
মাথা ছাড়াই দিব্যি বসে আছে সুস্থ সবল কুকুর! হতভম্ব সোশ্যাল মিডিয়া, সত্যিই এটা সম্ভব?

বিগত বেশ কয়েকদিন ধরে যদি ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাহলে একটি বিশেষ ছবি হয়তো নজরে পড়েছে আপনার। সুন্দর একটা বাগানের ভেতর বসে আছে একটি কুকুর। কিন্তু সেই কুকুরটির দিকে তাকালেই হাড় হিম হয়ে যাচ্ছে সবার। পা, শরীর সবই তো ঠিকঠাক রয়েছে। কিন্তু মাথা? কুকুরটির মাথা কোথায়? বরং যেখানে মাথা থাকার কথা, সেখানে সেলাই করা রয়েছে! তাহলে কি মুণ্ডু ছাড়াই বেঁচে আছে আস্ত একটা কুকুর?

সম্প্রতি এমনই একটি ফটো আপলোড করেছিলেন এক ব্যক্তি। ইমগুর নামের একটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন নিজের পোষ্য কুকুরের ছবি। তারপরই রীতিমতো শিউরে ওঠেন সবাই। ইমগুর থেকে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক সহ সব জায়গায় ছড়িয়ে পড়ে তাঁর কুকুরের ছবি। আস্ত একটা কুকুর কী করে মাথা ছাড়া, কেবল ধড়টুকু নিয়ে বেঁচে আছে? সে খাচ্ছে কী করে? সে বেঁচে আছে কী করে? এরকম ব্যাপার তো চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কখনও হয়নি!

É assim que fica um cachorro com três pernas lambendo o rabo. Agora você já viu tudo.

— Arthur Gubert 🍥 (@arthurdeverdade)

ব্যস, সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ লোকের কাছে পৌঁছে গেল এটি। ‘মাথা ছাড়া’ কুকুরের ছবি দেখে প্রায় ভিরমি খাওয়ার মতো অবস্থা লোকজনের। কেউ কেউ তো সেই কুকুরের দুঃখে চোখের জলও ফেললেন। সত্যিই, চোখে দেখা যায় না এই দৃশ্য। ভাইরাল হতেও বেশি সময় লাগল না। কিন্তু সত্যিই কি মাথা ছাড়া একটা কুকুর বহাল তবিয়তে বেঁচে আছে? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনও রহস্য?

বেশ কয়েকদিন পর অবশ্য ওই কুকুরটির মালিক নিজেই আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, বিশ্বজুড়ে এত মানুষ রীতিমতো ঘাবড়ে গিয়েছেন ছবিটি দেখে। কিন্তু এমন ভয় পাওয়ার কিছু হয়নি। এটি ক্যামেরার কারসাজি ছাড়া আর কিছুই নয়। ছবিটিতে কুকুরটির মুখ রয়েছে পেছনের দিকে। সে ঘাড় ঘুরিয়ে নিজের গা চাটছে। যে অ্যাঙ্গেলে ছবিটি নেওয়া হয়েছে, সেখান থেকে কুকুরের ঘুরিয়ে রাখা মুখটা দেখা যাচ্ছিল না। তাই সবাই ভেবেছেন যে, কুকুরটির মাথা নেই। কিন্তু সামনের ওই সেলাই করা জায়গাটা? সেটা তো মিথ্যে নয়!

এভাবেই বসেছিল ওই ভাইরাল কুকুরটি

সেই কথাটিও বলেছেন ওই কুকুরটির মালিক। হ্যাঁ, এই সেলাই করা জায়গাটি মিথ্যে নয়। একটি দুর্ঘটনায় জখম হয়ে যাওয়ায় কুকুরটির সামনের দিকের ডান পা-টি বাদ দিয়েদেওয়া হয়। অপারেশনের পর কাটা পায়ের অংশটি সেলাই করে দেওয়া হয়। অতি সেই সেলাইয়েরই অংশ। ভালো করে ছবিটি দেখলেই বোঝা যাবে, কুকুরটির মোট তিনটি পা। পরে নিজের কুকুরটির ছবি দিয়ে তার সুস্থতার ব্যাপারে আশ্বস্তও করেন ওই ভদ্রলোক। তবে ততক্ষণে মাথাকাটা কণিষ্কের মতো ‘মুণ্ডহীন কুকুর’-এর খবরটি ভাইরাল হয়ে গিয়েছে। সত্যিই, সোশাল মিডিয়ায় কি না হয়!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।