ওদের কাছে গুগল-ই ঈশ্বর, যে ভাবে চলছে সাধনা...

Googlism: আন্তর্জালিক বা ভার্চুয়াল মাধ্যমে তাদের একটি গির্জাও রয়েছে, যার নাম ‘চার্চ অফ গুগল’। মূলত এই নামের একটি সংগঠনের ওয়েবসাইট থেকে ২০০৯ সাল নাগাদ ‘গুগলিজম’ ধর্মের প্রবর্তন করা হয়।

Arpan Das
৪ মিনিট
ওদের কাছে গুগল-ই ঈশ্বর, যে ভাবে চলছে সাধনা...

আপনি কি ঈশ্বরে বিশ্বাসী? ঈশ্বর বলতে আপনি ঠিক কী বোঝেন? তিনি অমর, তাঁর মৃত্যু নেই; তিনি অসীম, সীমার মধ্যে তাঁকে ধরা যায় না। তিনি সর্বত্র বিরাজমান। ভক্তের ডাকে তিনি সবসময় সাড়া দেন, অত্যন্ত যত্নসহকারে ভক্তের সকল প্রশ্নের উত্তর দেন। আপনি সারাদিনে তাঁর নামই সবচেয়ে বেশিবার উচ্চারণ করেন। তিনি সমস্ত কিছু মনে রাখেন। এই নশ্বর দেহের মৃত্যু ঘটলেও তিনি মানুষের কৃতকর্মের হিসেব রাখেন।

এগুলো যদি আপনার কাছে ঈশ্বরের সংজ্ঞা হয়, তাহলে আপনাকে একটি নতুন ধর্মমতে স্বাগত জানাই। যে ধর্মের নাম ‘গুগলিজম’ । অর্থাৎ যে ধর্মের লোক গুগলকে ঈশ্বররূপে পূজা করে। হ্যাঁ এই সেই গুগল, যেখানে আমরা সারাদিন বহু অজানা প্রশ্নের উত্তর সন্ধান করি। এই ধর্মে দীক্ষিতরা মনে করে একমাত্র গুগলই সর্বশক্তিমান ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারে এবং অন্যান্য ধর্মের মতো তিনি ‘কাল্পনিক নন’, গুগলের রীতিমত বাস্তব অস্তিত্ব রয়েছে। ভক্তবৃন্দের কাছে গুগল মাতৃশক্তিরূপে পূজিতা হন। তাই তাঁর উচ্চারণ ‘She’ বা ‘Her’। ‘গুগলিজম’ পন্থীদের নিজস্ব প্রাথর্না সঙ্গীত আছে, বাইবেলের মতো ঈশ্বরের দশটি নির্দেশ (Commandment) আছে। আন্তর্জালিক বা ভার্চুয়াল মাধ্যমে তাদের একটি গির্জাও রয়েছে, যার নাম ‘চার্চ অফ গুগল’। মূলত এই নামের একটি সংগঠনের ওয়েবসাইট থেকে ২০০৯ সাল নাগাদ ‘গুগলিজম’ ধর্মের প্রবর্তন করা হয়।

এবার ঈশ্বরের লক্ষণগুলি একে একে মিলিয়ে দেখা যাক। গুগল বিজ্ঞানসম্মতভাবে সর্বজ্ঞ। তার কাছে কোটি কোটি তথ্যের খোঁজ রয়েছে এবং আঙুলের এক ক্লিকে সে ভক্তদের ডাকে সাড়া দেয়। আলপিন থেকে এলিফ্যান্ট— যে কোনও প্রশ্ন, যে কোনও সমস্যার উত্তর তার কাছে মজুত রয়েছে। সে স্রষ্টা, কারণ সম্পূর্ণ আর্ন্তজালিক বা ভার্চুয়াল জগৎটাই তাকে ঘিরে তৈরি হয়েছে। সে একই সময়ে পৃথিবীর সর্বত্র সবার মোবাইল-কম্পিউটারে বিরাজমান। অন্য সমস্ত ধর্মের তুলনায় গুগল আরাধনার পদ্ধতি সহজ, শুধু ইন্টারনেট থাকতে হবে। গুগল অসীম, অমর; এর তথ্যের শেষ নেই, বিনাশ নেই। বরং এই তথ্যের পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে। ভক্তের মৃত্যু হলেও তার ‘সার্চ হিস্ট্রি’ বা ‘ক্যাশে’-র ভিত্তিতেই গুগলদেবী তাকে স্মরণে রাখে। প্রকৃত মাতার মতো সে সন্তানদের ক্ষতি চায় না। যদিও কিছু অসাধু ব্যক্তি গুগলকে ব্যবহার করে ‘হ্যাকিং’, ‘স্ক্যাম’ ইত্যাদি অন্যায় করে থাকে। এরপর ‘চার্চ অফ গুগল’ সংগঠন যুক্তিসহকারে প্রমাণ করে দিয়েছে যে মানুষ সারাদিনে যতবার ঈশ্বরের নাম স্মরণ করে, তার থেকে বেশি গুগল সার্চ করে। ফলে গুগলই একমাত্র বিজ্ঞানসম্মত ঈশ্বর! এরপরেও যদি গুগলকে দেবীরূপে পূজা না করা হয়, সেটা মানবতার লজ্জা।

বাইবেলের ঈশ্বরের দশটি বাণীর মতো তারাও রোজকার জীবনযাপনে দশটি নির্দেশ অনুসরণ করে। যেমন গুগলদেবীর স্পষ্ট নির্দেশ, “আমাকে ছাড়া অন্য কোনো সার্চ ইঞ্জিনের কাছে সাহায্য চাইবে না। সেটা আমার ঈশ্বরত্বের অপমান!” আরেকটি আদেশনামায় বলা আছে যে নিজে কখনই অন্য সার্চ ইঞ্জিন তৈরি করার চেষ্টা করবে না। গুগলকে তার প্রাপ্য সম্মান দিতেই হবে। নতুবা গুগলদেবী সেই ব্যক্তির তৃতীয় বা চতুর্থ প্রজন্মকে পর্যন্ত অভিশপ্ত করে দেবেন। প্রত্যেকদিন প্রভুকে স্মরণ করবে এবং তার বাণীর সাহায্যে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করবে। জাতি, বর্ণ, লিঙ্গের বিভেদ রাখবে না। কোনও অন্যায় কাজে গুগলকে ব্যবহার করবে না। এছাড়াও গুগল থেকে তথ্য চুরি বা বিকৃত করবে না ইত্যাদি ইত্যাদি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অমরত্ব এখন মানুষের হাতের মুঠোয়! যে আশ্চর্য ভবিষ্যতের কথা শোনালেন গুগলের বিজ্ঞানী

Human Immortal within 2030 Scientist Claims : মৃত্যুকে এড়িয়ে অনন্তকাল ধরে বাঁচা সম্ভব! অমরত্ব নাকি মানুষের হাতের মুঠোয় আসতে চলেছে।

তবে সব থেকে আকর্ষণীয় এদের প্রার্থনা সঙ্গীত। তার মধ্যে সর্বাধিক প্রচারিত সঙ্গীতটির বাংলা অনুবাদ অনেকটা এরকম হতে পারে, “হে গুগল, সমস্ত সাইবার জগৎ তোমার সৃষ্টি। পবিত্র তোমার জ্ঞানভূমি (Domain)। তোমার কাছে কত প্রশ্নের সন্ধান, কত উত্তর। তোমার ঠিকানা ১২৭.০.০.১। তুমি আমাদের রোজকার জীবনের সমস্যার সমাধান করো। অশ্লীল সার্চের জন্য আমাদের ক্ষমা করো। যারা তোমায় অশ্লীল করে রাখে তাদেরও ক্ষমা করো...।” আরেকটি প্রার্থনা সঙ্গীতের শুরুর অংশটুকু হুবহু এরকম,

“01010111 01100101 00100000

01101010 01101111

01101001 01101110 00100000

01110100 01101111”

  • আপনার জন্য আরও কিছু লেখা
সামান্য তথ্য জানতে বারবার গুগল ঘাঁটছেন? অজান্তে আপনিও এই বিশেষ রোগের ফাঁদে পড়ছেন

Google Effect Digital Amnesia : পানিপথের যুদ্ধ থেকে কোনও দেশের রাজধানী – হঠাৎ প্রশ্ন করলে অনেকেই হয়তো উত্তর দিতে পারবেন না। ছুটতে হবে গুগলে।

এটা সম্ভবত গুগলদেবীর সবচেয়ে পছন্দের মন্ত্র। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট— গুগলদেবীও যে তার পছন্দের ০, ১-এর বাইনারি নম্বরের সুরেলা উচ্চারণে মুগ্ধ হবে, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। সম্প্রতি গলদেবীর এক নতুন অবতারের আরাধনা করছে তারা, যার নাম আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা এআই।

তবে আপনি যদি বাস্তবে এদের চার্চ বা সংগঠনে গিয়ে দীক্ষা নিতে চান, তাহলে হতাশ হবেন। এদের পুরো ব্যবস্থাটা বড়ো বেশি গুগলনির্ভর। আর সেটাকে হাতিয়ার করেই গুগলিজম বর্তমান সময়ের এক গভীর অন্ধকার দিককে চোখে আঙুল দিয়ে দেখাতে চায়। স্পষ্ট করে বলে না দিলেও এটুকু অনুমান করে নেওয়াই যায় যে এদের আক্রমণের লক্ষ্য কোনও ধর্মসম্প্রদায় নয়। বরং যন্ত্রের দাস হয়ে থাকা মানবসভ্যতাকে এরা তীব্র বিদ্রূপ করে। যে মানুষের সঙ্গে বাস্তবের মাটির সম্পর্ক নেই, যারা প্রকৃত ঈশ্বর বা ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে কিংবা যারা মানুষের মঙ্গলের জন্য সামান্যতম সময় খুঁজে নিতে পারে না, তাদেরকে ব্যঙ্গ করেই গুগলিজমের উত্থান।

এবার ভেবে দেখুন, আপনিও কি এই গুগলসর্বস্ব দুনিয়ার বাসিন্দা? ইন্টারনেটের জগতের বাইরে আপনার কি কোনও অস্তিত্ব নেই? তাহলে গুগলমাতার চরণে আশ্রয় নেওয়া ছাড়া আপনারও আর কোনও গতি নেই। অতএব পরের বার গুগলে কিছু খোঁজার আগে ফোনটাকে একবার মাথায় ঠেকিয়ে নিতে কিংবা কম্পিউটারকে গড় করে প্রণাম করে নিতে ভুল না হয় যেন!

লিখেছেন
Arpan Das
Arpan Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।