আজ সূর্যের নাকের ডগায় পৃথিবী! কী ঘটতে চলেছে জানেন?

Perihelion Day 2024: ৩ জানুয়ারি, বুধবার সেই বিশেষ দিন। যাকে বলা হয় পেরিহেলিয়ন ডে। যেদিন অন্যান্য দিনের তুলনায় প্রায় তিন মিলিয়ন মাইল সূর্যের কাছে পৌঁছে যায় নীল গ্রহ।

Sohini Das
২ মিনিট
আজ সূর্যের নাকের ডগায় পৃথিবী! কী ঘটতে চলেছে জানেন?

বুধবার, ৩ জানুয়ারি বিশ্ববাসীর জন্য একটা বিশেষ দিন। না কোনও একটি বিশেষ দেশ বা বিশেষ জায়গা নয়। দেশের প্রতিটা প্রান্তের মানুষের জন্যই এই দিনটা বিশেষ। হবে না-ই বা কেন। এই একটি দিনই নাকি সমস্ত রাগ-অভিমান ভুলে সূর্যের একেবারে কাছাকাছি চলে আসে পৃথিবী। বিজ্ঞান বলছে, অন্যান্য দিনের তুলনায় প্রায় তিন মিলিয়ন মাইল সূর্যের কাছে পৌঁছে যায় নীল গ্রহ। এই বিশেষ দিনের আবার গাল ভরা নামও আছে। পেরিহেলিয়ন ডে। সাধারণত জানুয়ারির দিকেই এই ব্যতিক্রমী কাণ্ডটি ঘটে থাকে। আর ৩ জানুয়ারি, বুধবার সেই বিশেষ দিন। যাকে বলা হয় পেরিহেলিয়ন ডে।

ভাবছেন তো কেন এমন হয়? তার সদুত্তর রয়েছে বিজ্ঞানীদের কাছে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, প্রতি বছরই নির্দিষ্ট একটি সময় আসে, যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি চলে আসে। অনেকেই মনে করেন, সূর্যের চারপাশে গোলাকার পথে পৃথিবী প্রদক্ষিণ করে। সে কথা আসলে মোটেও ঠিক নয়। সূর্যের চারধারে পৃথিবীর ওই কক্ষপথ নিখুঁত বৃত্তের পরিবর্তে দেখতে হয় অনেকটা ডিমের মতোই। প্রতি বছরই আমাদের এই গ্রহ একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের নিকটতম বিন্দুতে পৌঁছয়। আর এই আশ্চর্য ঘটনাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় পেরিহেলিয়ন। আর এই দিনটি পেরিহেলিয়ন ডে। আসলে কোনও গ্রহের কক্ষপথের একটি বিন্দু যেখানে থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম, তাকেই পেরিহেলিয়ন পয়েন্ট বলা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ল্যাগারেঞ্জ পয়েন্টের একেবারে কাছে আদিত্য এল-১, নতুন বছরেই কি তবে সূর্যজয়?

Aditya L1: ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন,আগামী ৬ জানুয়ারি বিকেল চারটে নাগাদ সূর্যের ল্যাগারেঞ্জ পয়েন্টে পৌঁছনোর কথা আদিত্য এল ওয়ানের।

"পেরিহেলিয়ন" শব্দটি এসেছে মূলত গ্রিক ভাষা থেকে। গ্রীক ভাষায় "পেরি" শব্দের অর্থ চারপাশে এবং "হেলিওস" বলতে সূর্যকে বোঝায়। পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে বছরের কোনও না কোনও একদিন ওই বিন্দুতে এসে পৌঁছয়। আসলে তো ,সূর্য থেকে পৃথিবীর মহাকর্ষীয় টান দ্বারা তৈরি উপবৃত্তই হল কক্ষপথ। আর এই কক্ষপথের বেগ ততই কমতে থাকে, যত সূর্য থেকে দূরে সরতে থাকে গ্রহটি। সবচেয়ে দূরের যে বিন্দু, তাকে বলে অ্যাপহিলিয়ন পয়েন্ট। এই বিন্দুতে পৌঁছনোর পর পৃথিবীর গতি থাকে সবচেয়ে ধীর। যত সূর্যের দিকে এগোতে থাকে, তত বারে গতি। আর এই পেরিহেলিয়ন বিন্দু থেকে তার গতি বাড়তে থাকে। বাংলাতেও কিন্তু পেরিহেলিয়নের একটি নাম রয়েছে। বাংলায় একে বলা হয় অপসুর। অন্যদিকে, অ্যাপহিলিয়নকে বলা হয় অনুসুর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীর মায়া কাটিয়ে সূর্যের কক্ষপথে, সাফল্য থেকে আর কতদূরে দাঁড়িয়ে আদিত্য?

Aditya-L1: আপাতত পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে বেরিয়ে গিয়েছে আদিত্য এলওয়ান। সূর্যের কক্ষপথে ঢুকেই নিজের কাজ শুরু করে দিয়েছে সৌরযানটি। ইতিমধ্যেই বিভিন্ন তথ্য ইসরোকে পাঠাতে শুরু করেছে সেটি।

প্রতিবছর যে একই দিনে পৃথিবী তার কক্ষপথের ওই পেরিহেলিয়ন পয়েন্টে পৌঁছয়, তা কিন্তু নয়। ২০২৪ সালে এই দিনটি ৩ জানুয়ারি, যেদিন আমরা অন্য সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ কাছাকাছি থাকব। প্রতিবছর জানুয়ারির গোড়ায় শীতকাল যখন উত্তর গোলার্দে থাকে, পৃথিবী সবচেয়ে কাছাকাছি এসে পড়ে পৃথিবীর। উল্টোদিকে জুলাই মাসে সাধারণত ঘটে অ্যাপহিলিয়ন ডে। যেদিন সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব হয় সর্বাধিক। ২০২৪ সালে ৫ জুলাই ওই অ্যাফিলিয়ন বিন্দুতে পৌঁছনোর কথা পৃথিবীর। যেদিন সূর্যের সঙ্গে নীলগ্রহের দূরত্ব হবে ৯৪.৫ মিলিয়ন মাইল।

তবে মজার ব্যাপার হল, পেরিহেলিয়ন ডে অর্থাৎ যেদিন পৃথিবী সূর্যের সব চেয়ে কাছাকাছি থাকে, সেদিন নাকি পৃথিবীতে প্রতিফলিত সূর্যের আলো অন্য দিনের তুলনায় বেশ বেশি হয়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে প্রকাশিত একটি গবেষণায় জানা গিয়েছে, পেরিহিলিয়নের সময় সূর্যের আলো প্রায় 7% বেশি তীব্র হয়। ফলে এই বিশেষ দিনে সূর্যের আলো অন্যদিনের তুলনায় অনেকটাই বেশি উপভোগ করতে পারেন নীল গ্রহের মানুষ।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।