জীবনযাত্রায় ছোট্ট একটা বদল! তাতেই ম‍্যাজিকের মতো সারবে ডায়াবেটিস

Preventing Diabetes: শরীরচর্চাতেই রয়েছে ডায়াবেটিসের সমাধান, বলছে গবেষণা।

Piya Saha
৩ মিনিট
জীবনযাত্রায় ছোট্ট একটা বদল! তাতেই ম‍্যাজিকের মতো সারবে ডায়াবেটিস

ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই শরীরচর্চা। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে শরীরে উপস্থিত রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু শরীরচর্চার মাধ্যমে প্রাকৃতিক উপায়েই নতুন নতুন রক্তনালি গঠনের প্রক্রিয়া শুরু হয়, যার ফলে ডায়াবেটিসের কুপ্রভাব থেকে শরীরকে রক্ষা করা সম্ভব হয়। এমনটাই জানা গেছে ফেডারেশন অফ আমেরিকান সোসাইটিস ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি-র প্রকাশিত নতুন গবেষণা রিপোর্টে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিরাময়ে এই রিপোর্ট অত্যন্ত কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে। এই মুহূর্তে ভারত-সহ বিভিন্ন দেশের বহু মানুষ টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত। ব্যায়াম করলে এই ধরনের রোগীরাও যথেষ্ট উপকৃত হবেন, বলছেন গবেষকরা।

ভারতে ডায়াবেটিস আক্রান্তের পরিসংখ্যান

সমীক্ষা রিপোর্ট বলছে, প্রতি ১১ জন ভারতবাসীর মধ্যে ১ জন ভারতীয় ডায়াবেটিসে আক্রান্ত। মোট ৭৭ মিলিয়ন ভারতীয় ডায়াবেটিসে রোগের শিকার, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের মতে আগামী ২৩ বছরের মধ্যে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে হবে ১৩৪ মিলিয়ন। বিশ্বে প্রতি ছ'জন ডায়াবেটিস রোগীর মধ্যে একজন ভারতীয়। আক্রান্তদের ৯৫ শতাংশই টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে ৭ লক্ষ ভারতীয় ডায়াবেটিস ও এই সংক্রান্ত শারীরিক সমস্যায় ভুগে মারা গেছে। সুতরাং, এই সময়ে দাঁড়িয়ে ডায়াবেটিসের মোকাবিলার জন্য সঠিক কৌশল অবলম্বন করা অত্যন্ত জরুরি।

ডায়াবেটিস কীভাবে রক্তনালির ক্ষতি করে?

যে প্রক্রিয়ায় শরীরে নতুন রক্তনালি গঠিত হয়, তাকে অ্যাঞ্জিওজেনেসিস বলে। ডায়বেটিসের ফলে শুধুমাত্র রক্তনালির ক্ষতিসাধন হয়, তাই নয়, অসুস্থতা ও ক্ষত নিরাময়ের সময় নতুন রক্তনালি গঠনের সহজাত প্রক্রিয়াও বাধা পায়। এছাড়াও রক্তে অতিরিক্ত শর্করার কারণে এন্ডোথেলিয়াল কোশের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, যা রক্তবাহের দেওয়ালের অন্যতম উপাদান। ফলে তা নতুন রক্তবাহ তৈরি হতে দেয় না শরীরে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাড়ের ব্যথা থেকে ডায়াবেটিস, নিমেষে সারাবে, আজই খাদ্যতালিকায় যোগ করুন সস্তার এই শস্য

রাগির মতো প্রাচীন শস্য খাদ্য তালিকায় যোগ করে একাধিক রোগকে কাবু করুন। এই শস্যের গুণাগুণ হার মানাবে আটা, ময়দাকে। তাই সুস্থ থাকতে আজ থেকেই রাগি যোগ করতে পারেন খাবারে।

বিজ্ঞানীরা নতুন এই গবেষণার মাধ্যমে প্রথম প্রমাণ পেলেন যে, একজন ডায়াবেটিক রোগী দিনে মাত্র ৪৫ মিনিট মাঝারি তীব্রতার শরীরচর্চা করলেও এই সমস্যার মোকাবিলা করতে পারছেন। নিয়মিত ব্যায়াম করার ফলে তাঁর দেহে প্রোটিনের প্রয়োজন হয়, ফলে এটিপি এবং প্রোটিন সরাসরি দেহকোষে সরবরাহ হয়। আর এতেই অ্যাঞ্জিওজেনেসিস প্রক্রিয়া শুরু হয়। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়।

শরীরচর্চা কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে?

ডায়াবেটিস রোগীদের জন্য শরীরচর্চার সবচেয়ে উত্তম ও ফলপ্রসূ উপায় হলো, নিয়ম করে প্রতিদিন হাঁটা। এই রোগের প্রধান সমস্যা, ইনসুলিনের অভাব বা অকার্যকারিতা। টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। শরীরচর্চা করলে দেহে পর্যাপ্ত পরিমাণে ইলসুলিন ক্ষরণ হয়। আর এই ইলসুলিন পেশিকোশে গ্লুকোজ প্রবেশ করতে প্রয়োজন হয়। তাই শরীরচর্চা করলে সহজে কোশে ইনসুলিন প্রবেশ হয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

কীভাবে শরীরচর্চা করবেন?

ডায়াবেটিস রোগীদের প্রতিদিন ঘাম ঝরানো উচিত। জেনে নেওয়া যাক, কীভাবে শরীরচর্চা করলে ডায়াবেটিস কমতে বাধ্য।

১. হাঁটা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটার কোনও বিকল্প নেই। দিনে অন্তত ৩০ মিনিট করে হাঁটা অভ্যেস করুন। তবে হ্যাঁ, একদিন বেশিক্ষণ হাঁটার বদলে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন হাঁটুন দেখবেন ওষুধের মতো কাজ করবে এই অভ্যাস।

২. নাচ: অনেকেই নাচতে ভালবাসেন। শরীর থেকে ঘাম ঝরানোরও খুব ভালো উপায় নাচ করা। প্রতিদিন ৩০ মিনিট করে নাচ প্র্যাকটিস করুন। এর জন্য আগে থেকে নাচের তালিম নেওয়া থাকতে হবে, এমন কোনও ব্যাপার নেই। পছন্দমতো গান চালিয়ে শুধু হাত-পা নাড়ান। ঘাম ঝরানোই এক্ষেত্রে প্রধান উদ্দেশ্য। প্রতিদিন ৩০ মিনিট করে নাচের মাধ্যমে শরীরচর্চা করে শরীর ও মন- দুইই ভালো রাখুন, সুগারও নিয়ন্ত্রণে চলে আসবে।

৩. বাগান করা: অনেকেরই বাড়িতে বৃক্ষরোপণ বা বাগান করার শখ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই অভ্যেস কোনও কসরত ছাড়াই আপনাকে সুস্থ করে তুলবে। তাই বাড়িতে গাছ লাগান, মাটি কুপিয়ে সার দিন। চিকিৎসকদের মতে, বাগান করার মাধ্যমে স্ট্রেন্থ ট্রেনিং এবং অ্যারোবিক অ্যাকটিভিটি একই সঙ্গে করা সম্ভব।

৪. ওয়েট লিফটিং: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য স্ট্রেন্থ ট্রেনিং খুবই গুরত্বপূর্ণ। এক্ষেত্রে ওয়েট লিফটিং করতে পারেন, যা খুবই উপকারী। ডাম্বেল বা ভারী কোনও জিনিস জিনিস নিয়ে বাড়িতেই এই অভ্যাস গড়ে তুলুন। এর জন্য আলাদা করে জিমে যাওয়ার প্রয়োজন নেই।

৫. যোগব্যায়াম: ডায়াবেটিস রোগীরা যোগব্যায়াম অভ্যেস করতে পারেন। শুধু ডায়াবেটিস নয়, একাধিক শারীরিক সমস্যার মোকাবিলা করা সম্ভব যোগাভ্যাসের মাধ্যমে। পাশাপাশি হাড় শক্ত হবে, হাড়ের নমনীয়তা বাড়বে এবং ঘুমও ভালো হবে।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।