মাত্র ১ ঘণ্টায় শহর থেকে শহরে! বন্দে ভারতের পর খেল দেখাবে 'নমো ভারত'

PM Modi flags off RRTS: উদ্বোধন হওয়ার পর থেকে কম বিতর্কের মুখে পড়তে হয়নি বন্দে ভারতকে। তার দোসর নমো ভারতের পথও যে খুব সুগম হবে- এমনটা মনে হচ্ছে না। ইতিমধ্যেই নাম পরিবর্তন নিয়ে তোপ দাগতে শুরু করেছেন বিরোধীরা।

Sohini Das
৩ মিনিট
মাত্র ১ ঘণ্টায় শহর থেকে শহরে! বন্দে ভারতের পর খেল দেখাবে 'নমো ভারত'

ঝড়ের চেয়েও দ্রুত গতিতে ছুটবে ট্রেন। বন্দে ভারতের পর ভারতে আসছে 'নমো ভারত'। তা এই নমো ভারতের প্রাথমিক ভাবে নামকরণ করা হয়েছিল ব়্যাপিডএক্স। তবে উদ্বোধনের ঠিক একদিন আগে সেই পরিষেবার নাম বদলে রাখা হল নমো ভারত। মোদি জমানায় বারবার নাম বদলেছে রেলস্টেশন থেকে শুরু করে জায়গা, এমনকী স্টেডিয়ামেরও। সম্প্রতি চাঁদের যে জায়গায় পা রেখেছিল চন্দ্রযান ৩, সেই জায়গাটার নাম শিবশক্তি রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে ভারতের প্রথম সেমি হাইস্পিড আঞ্চলিক রেল পরিষেবার নাম যে নমো ভারত হবে, তাতে আর আশ্চর্য কী!

শুক্রবার উত্তরপ্রদেশের শাহিবাবাদ স্টেশনে দিল্লি গাজিয়াবাদ মেরঠ রিজিওনাল ব়্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS)-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গেই প্রথম বারের জন্য যাত্রা শুরু করে ভারতের প্রথম ব়্যাপিডএক্স ট্রেনটিও। হাই ডিপো স্টেশনে পৌঁছনোর কথা সেই ট্রেনের। প্রধানমন্ত্রী পতাকা নাড়ার পর শাহিবাবাদ স্টেশন ছাড়ে ট্রেন। ওই উদ্বোধন অনুষ্ঠানেই ব়্যাপিড ট্রেনের নাম পাল্টে নমো ভারত রাখেন প্রধানমন্ত্রী। জানান, ভবিষ্য়তের আভাস মাত্র এই ট্রেন। আগামী দিনে আরও আধুনিক সব ট্রেন নিয়ে আসতে চলেছে ভারতীয় পরিবহণ ব্যবস্থা।

জানা গিয়েছে, রূপান্তরমূলক আঞ্চলিক উন্নয়ন উদ্যোগ প্রকল্পের আওতাতেই এই ট্রেন চালু করা হচ্ছে। যা প্রতি ১৫ মিনিটে আন্তর্শহর যাতায়াতের জন্য ব্যবহার করা হবে। প্রয়োজনে পাঁচ মিনিটের মধ্যেই সফর সম্পূর্ণ করতে পারবে এই ট্রেনগুলি। একদিন আগেই এই ট্রেনের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। ২১ অক্টোবর থেকেই পাকাপাকি ভাবে চলাচল করবে এই ট্রেনগুলি। আপাতত শাহিবাবাদ থেকে দুহাই ডিপো পর্যন্তই চলাচল করবে ওই ট্রেনপরিষেবাটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বন্দে ভারত কি আসলে ঢপের ঢক্কানিনাদ? বাংলা যা ভাবছে

Vande Bharat Express Truth : বন্দে ভারতে যাত্রী সুরক্ষা আসলে কি ঢক্কানিনাদ? বন্দে ভারত এক্সপ্রেস কি রাজনৈতিক হাতিয়ার?

আপাতত শাহিবাবাদ থেকে দুহাই ডিপো পর্যন্ত ট্রেনটি চললেও আশা করা হচ্ছে গোটা করিডরটাই চালু করে ফেলা যাবে ২০২৫ সালের জুন মাসের মধ্যে। প্রায় ৮২.১৫ কিলোমিটারের রুট ঠিক করা হয়েছে। যা দিল্লি, গাজিয়াবাদ হয়ে মেরঠ পর্যন্ত যাওয়ার কথা। যতদূর জানা যাচ্ছে, ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে চলবে ট্রেনটি। যাতে থাকছে মহিলা কামরা ছাডাও একটি প্রিমিয়াম কোচ। পাশাপাশি ব়্যাপিডএক্সে থাকবেন রেলকর্মীরাও। দিল্লি থেকে মিরাট যাওয়ার পথে দ্বিতীয় কোচটি সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। যেখানে থাকছে মোট ৭২টি আসন। পাশাপাশি অন্যান্য কোচেও ১০টি আসন থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত। যারা আরও একটু আরামে যাত্রা করতে পছন্দ করেন, তাঁদের জন্য থাকছে প্রিমিয়াম কোচ। যা আরও বেশি জায়গাসম্পন্ন, আরামদায়ক। থাকছে রিক্লাইনিং সিট, বালিশ ও প্রতিটি আসনের জন্য চার্জিং পয়েন্ট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বন্দে ভারতের স্লিপার কোচ কেমন দেখতে? ভারতে এমন চোখ ধাঁধানো ট্রেনও সম্ভব!

Vande Bharat Sleeper Coach : এই স্লিপার কোচে আসন আরামদায়ক তো বটেই, দেখতেও 'ক্লাসিক'।

এই ট্রেনের টিকিট কাটতে যাতে যাত্রীদের অসুবিধা না হয়, তার জন্য নানা রকম টিকিটের ব্যবস্থাও রেখেছে কিউআর কোড বেসড টিকিট, ডিজিটাল কিউআর টিকিট র‌্যাপিডএক্স ট্র্যাভেল কার্ড ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (এনসিএমসি) বা ওপেন লুপ কন্টাক্টলেস কার্ড-সহ একাধিক সুবিধা।

উদ্বোধন হওয়ার পর থেকে কম বিতর্কের মুখে পড়তে হয়নি বন্দে ভারতকে। তার দোসর নমো ভারতের পথও যে খুব সুগম হবে- এমনটা মনে হচ্ছে না। ইতিমধ্যেই নাম পরিবর্তন নিয়ে তোপ দাগতে শুরু করেছেন বিরোধীরা। ব়্যাপিডএক্সের নাম বদলে 'নমো ভারত' রাখা নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশের কটাক্ষ, নমো স্টেডিয়াম থেকে নমো ট্রেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মমগ্নতার কোনও শেষ নেই। ইতিমধ্যে আমেদাবাদের একটি স্টেডিয়ামকে প্রধানমন্ত্রীর নাম দেওয়া হয়েছে, যেটি আদতে ছিল বল্লভভাই প্যাটেলের নামে।

এই দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ করিডোর তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা। জানা গিয়েছে, এক ঘণ্টারও কম সময়ে দিল্লি ও মেরঠের মধ্যে যাতায়াত করতে পারবে এই ট্রেন। গাজিয়াবাদ, মুরাদনগর, মোদিনগর হয়েই গন্তব্যে পৌঁছবে ট্রেন। তবে এই মোদি ভারতও কি বন্দে ভারতের মতোই বিতর্কে জড়াবে নাকি মানুষকে খুশি করতে পারবে এই পরিষেবা সেটাই দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।