১৮০-র বেশি আসন পেরোতে পারবে না বিজেপি! কেন এমন বলছেন রাহুল গান্ধি?

BJP Lok Sabha Election Seats 2024: রাহুল গান্ধির দাবি, প্রধানমন্ত্রী এবং ৩/৪ জন পুঁজিপতি মিলে এই ম্যাচ গড়াপেটার কাজটা করছে।

inscript
২ মিনিট
১৮০-র বেশি আসন পেরোতে পারবে না বিজেপি! কেন এমন বলছেন রাহুল গান্ধি?

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ৩৭০ তো দূর অস্ত ১৮০ টা আসনও পাবে না লোকসভা নির্বাচনে। বলছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। কেন এমন দাবি করছেন? রাহুল বলছেন ভোটে জিততে গেলে নরেন্দ্র মোদির বেশ কিছু অস্ত্র প্রয়োজন। এই অস্ত্রগুলি ছাড়া বিজেপির ১৮০ টির বেশি আসন জেতার যোগ্যতাও নেই। ইভিএম, ম্যাচ গড়াপেটা, সোশ্যাল মিডিয়ার কারসাজি এবং গণমাধ্যমকে চাপ দেওয়ার মাধ্যমেই একমাত্র শাসক দল বিজেপি বেশি বেশি আসন নিরাপদ করতে পারে।

রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত 'লোকতন্ত্র বাঁচাও' সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, "শাসক দল ইভিএম, ম্যাচ ফিক্সিং, সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ এবং গণমাধ্যমকে চাপ না দিয়ে ১৮০-র বেশি আসন পেতে পারে না।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইডি তাড়াতেই ৩২০ কোটি! লোকসান সত্ত্বেও কেন বিপুল টাকা অনুদান কেভেন্টার গ্রুপের?

Electoral Bond: এসবিআইয়ের দেওয়া তথ্য দেখা গিয়েছে, কেভেন্টার গ্রুপের চারটি সংস্থা মিলে মোট ৬১৬ কোটি টাকা অনুদান দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে। যা ইলেক্টোরাল বন্ডের মাধ্য়মে প্রাপ্ত মোট অর্থের প্রায় অর্ধেক।

বিজেপি বিরোধী এই সমাবেশে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, পিডিপি প্রধান মেহবুবা মুফতি, শিবসেনার উদ্ধব ঠাকরে, এনসিপির শরদ পাওয়ার এবং এএপি নেতা অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনও যোগ দেন।

ম্যাচ ফিক্সিং বলতে ঠিক কী বোঝাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি? রাহুল বলছেন ‘৪০০ পার স্লোগান ম্যাচ ফিক্সিং ছাড়া সম্ভব নয়'। প্রধানমন্ত্রী মোদি '৪০০ পার' করার জন্য 'আম্পায়ার' নাকি বেছে নিয়েছেন। রাহুল বলছেন, এখন আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যখন আম্পায়ারদের চাপ দেওয়া হয়, খেলোয়াড়দের টাকা দিয়ে কেনা হয় এবং অধিনায়কদের ম্যাচ জেতার জন্য হুমকি দেওয়া হয়, ক্রিকেটে সেই বিষয়টিকে বলা হয় ম্যাচ ফিক্সিং। সামনে লোকসভা নির্বাচন আছে। আম্পায়ারদের বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। "আমাদের দলের খেলোয়াড়দের মধ্যে দুইজনকে ম্যাচের আগে গ্রেফতার করা হয়েছে,” বলছেন রাহুল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চৌকিদারই চোর? বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি নির্বাচনী বন্ডই?

Bharti Airtel Electoral Bond: ২০২৩ সালের ডিসেম্বর মাসের ১৮ তারিখ, সংসদে যে নতুন টেলিকম বিল পেশ হয়, সেই সময়ে ১৪৩ জন বিরোধী সাংসদকে বহিষ্কার করা হয়েছিল।

"কংগ্রেস সবচেয়ে বড় বিরোধী দল এবং নির্বাচনের মাঝেই আমাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের প্রচার চালাতে হবে, রাজ্যে কর্মী পাঠাতে হবে, পোস্টার লাগাতে হবে, কিন্তু আমাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এ কেমন নির্বাচন?" প্রশ্ন তুলেছেন রাহুল। রাহুল গান্ধির আরও দাবি, প্রধানমন্ত্রী এবং ৩/৪ জন পুঁজিপতি মিলে এই ম্যাচ গড়াপেটার কাজটা করছে।

কংগ্রেস বলছে, লোকসভা নির্বাচন দেশ ও সংবিধানকে বাঁচানোর নির্বাচন। মোদিবাহিনী যদি এভাবেই ম্যাচ গড়াপেটা করে তাহলে সংবিধান ধ্বংস হয়ে যাবে। সংবিধান জনগণের কণ্ঠস্বর। যেদিন সেই কণ্ঠস্বর শেষ হবে, দেশও শেষ হয়ে যাবে। বিজেপির এক সাংসদ আগেই বলেছিলেন ৪০০ টির বেশি আসন পেলে তারা সংবিধান পরিবর্তন করবেন। সুতরাং বিজেপিকে ঠেকাতে না পারলে দেশের মৃত্যু।

বিজেপি বিরোধীদের এই সমাবেশকে পাল্টা আক্রমণ করে একে 'গণতন্ত্র বাঁচানো'-র বদলে 'পরিবার বাঁচানো' এবং 'দুর্নীতি লোকানো'-র সমাবেশ বলেছে। প্রশ্ন হচ্ছে, মোদি কীভাবে আম্পায়ারদের ব্যবহার করছে তা জেনে বিরোধীরা কি তা ঠেকানোর মতো শক্তিশালী হয়ে উঠতে পেরেছে? একা কংগ্রেস কি বিজেপিকে ঠেকাতে সক্ষম? ইন্ডিয়া জোট বিষয়টির আর অস্তিত্বই নেই বলা চলে। আঞ্চলিক দল কেউ কাউকে জমি ছাড়ছে না। যে জোটবদ্ধতা বিজেপিকে ঠেকাতে দরকার ছিল সেই অস্ত্র মজুত না রেখেই বিজেপিকে ১৮০-টি আসনে আটকানো আকাশকুসুম নয় কি?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।