মোদির পরনে প্লাস্টিক বোতলের তৈরি জ্যাকেট! বিচিত্র পোশাকের নেপথ্যে রয়েছে যে কাহিনি

PM Modi Special Jacket: ইন্ডিয়া অয়েলের কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর জন্য টেকসই পোশাক তৈরি করতে ১০ কোটিরও বেশি PET বোতল রিসাইকেল বা পুনর্ব্যবহার করা হবে।

inscript
২ মিনিট
মোদির পরনে প্লাস্টিক বোতলের তৈরি জ্যাকেট! বিচিত্র পোশাকের নেপথ্যে রয়েছে যে কাহিনি

নরেন্দ্র মোদি, অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রীর পোশক নিয়ে চর্চা কম নেই। বলা বাহুল্য, চর্চা বেশিই করেন বিরোধীরা। প্রধানমন্ত্রীর পাগড়ি, প্রধানমন্ত্রীর জ্যাকেট (কালের দাপটে যা নেহেরু জ্যাকেট থেকে মোদি কোট হয়ে উঠেছে হালে) সবকিছুর দাম, বিশেষত্ব নিয়ে তর্কসভা বসে। এবার হালকা নীল একটি জ্যাকেট পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়া আলোচনা উস্কে দিয়েছেন। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের উত্তর দেওয়ার দিন বুধবার। সংসদে একটি বিশেষ নীল জ্যাকেটে পরে দেখা গিয়েছে মোদিকে। এই জ্যাকেট কী দিয়ে তৈরি জানলে রীতিমতো হাঁ হয়ে যেতে হয়। প্লাস্টিকের বোতল রিসাইকেল করে তৈরি হয়েছে নরেন্দ্র মোদির পরনের জ্যাকেট!

সোমবার বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক চলাকালীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নরেন্দ্র মোদিকে এই বিশেষ জ্যাকেটটি উপহার দেয়। পুনর্ব্যবহৃত পিইটি বোতল দিয়ে তৈরি করা হয়েছে আস্ত একটি জ্যাকেট। এই শক্তি সপ্তাহের উদ্দেশ্যই ছিল 'এনার্জি ট্রানজিশন পাওয়ার হাউস' হিসাবে ভারত কতখানি এগিয়ে গিয়েছে সেই দিকেই আলোকপাত করা। ইন্ডিয়ান অয়েলের কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর জন্য টেকসই পোশাক তৈরি করতে ১০ কোটিরও বেশি PET বোতল রিসাইকেল বা পুনর্ব্যবহার করা হবে।

কীভাবে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয় এই জ্যাকেট? এই প্লাস্টিকের বোতলগুলি দিয়ে প্রথমে ফাইবার তৈরি করা হয়। ওই ফাইবার থেকে সুতো তৈরি করা হয়। সুতো দিয়ে অবশেষে কাপড় তৈরি করা হয় এবং সেই কাপড় দিয়ে জ্যাকেট বা অন্যান্য পোশাক তৈরির কাজ হয়। রিসাইকেল করা বোতল থেকে তৈরি এই জাতীয় জ্যাকেটের দাম অত্যন্ত কম! মাত্র ২ হাজার টাকা।

🚨 PM Modi in Karnataka!

Indian oil corp presents 'Modi Jacket' to PM Modi made out of recycled PET Bottles.

More than 10 crore PET Bottles will be recycled to make sustainable garments to India Oil employees and Armed Forces!

  • আপনার জন্য আরও কিছু লেখা
উঠে এসেছে গুজরাত দাঙ্গার ভয়াবহতা, মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ফের তৈরি করল বিতর্ক

BBC Documentary on Narendra Modi protest : এটি নিয়েই আপাতত জলঘোলা চরমে। কারণ, বিবিসির এই বিশেষ তথ্যচিত্র নিয়েই প্রতিবাদে মুখর হয়েছে বিজেপি এবং কেন্দ্র সরকার।

— Karthik Reddy 🇮🇳 (@bykarthikreddy)

সম্প্রতি সরকার ১৯,৭০০ কোটি টাকা ব্যয় করে জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন চালু করেছে। যা কম কার্বন নির্গমনকে নিশ্চিত করে অর্থনীতিকে আরও মজবুত করবে, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতাকে অনেকাংশে হ্রাস করবে। সরকারের আশা গ্রিন হাইড্রোজেন এই বিভাগে প্রযুক্তি এবং বাজারকে নেতৃত্ব দেওয়ার জায়গাতে ক্রমেই উঠে আসবে ভারত।

আইওসি বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রধানমন্ত্রীকে যে জ্যাকেটটি উপহার দিয়েছে সেটি তামিলনাড়ুর একটি সংস্থা ‘শ্রী রেঙ্গা পলিমার’ তৈরি করেছে। কোম্পানির ম্যানেজিং পার্টনার সেন্থিল শঙ্করের দাবি, PET বোতল থেকে তৈরি এ ধরনের জ্যাকেট তৈরিতে গড়ে ১৫টি বোতল ব্যবহার করা হয়। কোম্পানি প্রতি বছর ১০০ মিলিয়ন PET বোতল পুনর্ব্যবহারের পরিকল্পনা করেছে। শুধু প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বা তা রিসাইকেল করে পরিবেশ দূষণ কমানোই নয়, পাশাপাশি জল সংরক্ষণেও উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই পদ্ধতি। আইওসির এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।