‘চারশো পেলেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের!’ ভোটবাজারে পদ্ম-নেতাদের মুখে কেন বারবার 'কাশ্মীর'-জিগির?

Lok Sabha Elections 2024: দু'দিন আগেই ভোটে জিতে পাক অধিকৃত কাশ্মীর দখলের কথা শোনা গিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। এবার সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার গলায়।

Sohini Das
৫ মিনিট
‘চারশো পেলেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের!’ ভোটবাজারে পদ্ম-নেতাদের মুখে কেন বারবার 'কাশ্মীর'-জিগির?

ভোটের বাজার বলে কথা। আর সেই ভোট বাজারের আসল কথাই হল প্রচার। সেই প্রচারের ময়দানে ছেড়ে কথা বলছেন না কেউই। ২০২৪ সালের লোকসভা ভোটের গোড়ায় একের পর এক জনসভা থেকে সংখ্যালঘুকে আক্রমণ করে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর সেই মোদিই ভোটের চার দফা পেরিয়ে মুসলমানদের সঙ্গে বন্ধুত্বের গল্প সাজিয়ে বসেছেন জনসভার মাঝে। সাধে কি বলে ভোট বড়ো বালাই! দুদিন আগেই ভোটে জিতে পাক অধিকৃত কাশ্মীর দখলের কথা শোনা গিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। এবার সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার গলায়। ঝাড়খণ্ডের রামগড়ে বিজেপির সভায় তিনি জানিয়ে দিলেন, লোকসভা ভোটে বিজেপি চারশো আসনে জিতলেই পাক অধিকৃত কাশ্মীর দখল করে ভারতে যুক্ত করা হবে।

লোকসভা ভোট শুরুর আগে থেকেই চারশো আসন পাওয়ার দাবি করে আসছে বিজেপি। তবে ভোট যত এগিয়েছে সেই সুর যেন একটু ক্ষীণ হয়েছে। এই ক'দিনে মোদি-শাহ-সহ একাধিক বিজেপি নেতা প্রাণপন চেষ্টা করে গিয়েছেন, যে কোনও ভাবে যাতে হিন্দু ভোট যাতে বিজেপির ঝুলিতে আসে। ভোটের আগেই সিএএ আইন কার্যকর করার মতো পদক্ষেপে খুশি হয়নি দেশের বহু অংশের মানুষই। এই পরিস্থিতিতে হিন্দু ভোটই যে বিজেপির প্রধান জোরের জায়গা, তা ভালোই মালুম করতে পেরেছিল দলের শীর্ষনেতৃত্ব। গোড়া থেকেই সেই হিন্দু ভোটের কথা মাথায় রেখেই গত কয়েকবছর ধরে একাধিক কর্মসূচী পালন করে এসেছে গেরুয়া শিবির। তার মধ্যে যেমন রামমন্দির প্রতিষ্ঠা ছিল, তেমনই ছিল জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ খোঁজা বা তাজমহলের ভিতর থেকে 'তেজো মহালয়া' প্রসঙ্গ খুঁচিয়ে তোলার কাজ।

দিন কয়েক আগে এই হিমন্ত বিশ্বশর্মাই বলেছেন, ভোটে জিতলে মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে তৈরি হবে মন্দির। জ্ঞানবাপী গুঁড়িয়ে দিয়ে গড়ে উঠবে বাবা বিশ্বনাথের মন্দির। পর্যাপ্ত আসন দিলেই যে মোঘলদের সমস্ত কীর্তি গুঁড়িয়ে দেবে বিজেপি, সেই আশ্বাস ভালোমতোই দিয়ে রেখেছেন হিমন্ত। তাঁর যুক্তি, ৩০০ আসন পেয়ে অযোধ্যায় রামমন্দির তৈরি হয়েছে, ৪০০ আসন পেলে বাকি মন্দির তৈরি করা নিশ্চিত বলেই মনে করেছেন হিমন্ত। তবে শুধু মন্দিরের টোপ দিয়ে চিঁড়ে ভিজবে না বুঝেই কি এবার পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অন্তর্গত করার আশ্বাস খুঁড়োর কলে ঝোলাচ্ছেন হিমন্তরা, উঠেছে প্রশ্ন। এতদিন বিজেপির পাখির চোখ ছিল হিন্দু ভোট। যাতে একটিও হিন্দু ভোট ফাঁক গলে অন্য পকেটে না ঢুকে পড়তে পারে, তার জন্য চেষ্টার ত্রুটি রাখেনি পদ্মশিবির। ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্রমাগত কোণঠাসা করে গিয়েছেন দেশের বিশেষ ধর্মের বিশেষ শ্রেণির মানুষদের। কংগ্রেসকে তোপ দাগার অছিলায় কখনও সংখ্যালঘুদের বলেছেন 'ঘুসপেটিয়া', তো কখনও তাঁদের সন্তান সংখ্যা নিয়ে তীর্যক মন্তব্য করেছেন। ছেড়ে কথা বলেননি অমিত শাহও। অনুপ্রবেশকারী প্রসঙ্গে যখন-তখন মুসলিমদের কাঠগড়ায় তুলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘মুসলিম বন্ধুদের মধ্যেই বড় হয়েছি!’ মনোনয়ন জমা দিয়েই কেন পাল্টি মোদির?

Lok Sabha Election 2024: দু'দিন আগেই বেনারসে গিয়ে মনোনয়ন জমা দিয়ে এসেছেন নরেন্দ্র মোদি। তার পর থেকে মোদির একাধিক আবেগপ্রবণ ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। ভোট যত এগোচ্ছে, ততই যেন সুর বদলাচ্ছে মোদির।

তবে ভোটের চার দফা পেরিয়ে এসে শুধু যে হিন্দু ভোটে তরী তীরে পৌঁছবে না, তা কি ভালো মতোই বুঝতে পেরেছে গেরুয়া শিবির? সেই জন্যই মোদির মুখে শোনা গিয়েছে মুসলিমদের সঙ্গে বন্ধুত্বের কথা। কীভাবে গোধরা কাণ্ডের পর থেকে তাঁকে ইচ্ছা করে মুসলিমবিদ্বেষী বানানো হয়েছে, তা নিয়ে তেলঙ্গানার সভায় গিয়ে নানা কথা বলতে শোনা গিয়েছে মোদিকে। বেশি সন্তান বোঝাতে যে তিনি মুসলিমদের আদৌ বোঝাননি, তা বোঝাতে একগুচ্ছ বাক্যখরচ করেছেন মোদি। হবে না-ই বা কেন? তাঁর নিজের কেন্দ্র বারাণসীতেই তো ১৪ শতাংশ মুসলিম ভোট। সেই ভোটবাক্সে হাত গলাতে না পারলে চারশো আসন পাওয়ার স্বপ্ন পূরণ হওয়া যে কঠিন, তা কি ভালোমতোই বুঝতে পেরেছে বিজেপি? তাই মন্দির গড়া থেকে একনিমেষে পাক অধিকৃত কাশ্মীর দখলের দাবিতে লাফ দিয়েছেন হিমন্তের মতো নেতারাও।

চতুর্থ দফার ভোটে জম্মু-কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রে ভোটগ্রহণ ছিল। অপ্রত্যাশিত ভাবেই বত্রিশ বছর পর শান্তিপূর্ণ ও অবাধ ভোট দেখেছে কাশ্মীর। এমনকী কোনও চরমপন্থী সংগঠন ভোট বয়কটের ডাকও দেয়নি। যা জম্মু-কাশ্মীরের ভোটের ইতিহাসে কার্যত রেকর্ড। ২০১৯ সালে কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় তাদের বিশেষ মর্যাদা। রদ হয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, যার বলে জম্মুকাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করা হয়। তার পরে পরে কাশ্মীর অশান্ত হয়ে পড়লেও ক্রমে শান্তি ফিরেছে উপত্যকায়। দীর্ঘদিন ধরেই বিজেপি দাবি করে এসেছে, কাশ্মীরে শান্তি ফিরেছে। বিজেপির কৌশল যে সফল হয়েছে, তার প্রমাণ চলতি লোকসভার ভোট। এতদিনের রেকর্ড ভেঙে প্রথম দফার জম্মু-কাশ্মীর ভোটে মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রেকর্ড সংখ্যক ভোট পড়েছে এবার শ্রীনগরে। যা বিজেপিকে অতিরিক্ত কিছুটা প্রত্যয় জুগিয়েছেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গত কয়েক দশকে প্রথম বার! লোকসভা ভোট ঘিরে যে ছকভাঙা ছবি দেখল কাশ্মীর

Jammu Kashmir Lok Sabha Election 2024: লোকসভা ভোটের চতুর্থ ধাপে কড়া নিরাপত্তার মধ্যেই সকাল সাতটা নাগাদ শুরু হয়েছিল শ্রীনগরের ভোটকেন্দ্রে ভোটগ্রহণ। সম্ভবত এই প্রথমবার শ্রীনগরে ভোট হয়েছে কোনও রকম বয়কটের ডাক ছাড়াই।

এদিকে, ঘটনাচক্রে চলতি মাসের গোড়া থেকেই পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্‌ফরাবাদ-সহ সামাহনি, সেহানসা, মিরপুর, রাওয়ালকোট, হাত্তিয়ান বালা, খুইরাট্টা, তত্তপানির মতো এলাকায় ইসলামাবাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। চড়া রাজস্ব, মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সঙ্কটের মুখে অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের অসন্তোষ অনেক দিন ধরেই জমা হচ্ছিল। সূত্রের দাবি, ওই অঞ্চলে উৎপন্ন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে পাকিস্তানের অন্যান্য শহরে। তা নিয়ে ক্ষুব্ধ অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা প্রতিবাদে পথে নামেন। খোলাখুলি পাকিস্তান বিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের উপর পাক পুলিশ ও আধাসেনা গুলি চালালে কয়েক জনের মৃত্যুও হয়। একদিকে যখন অশান্তিতে দীর্ণ পাক অধিকৃত কাশ্মীর, সেখানে ভারতের কাশ্মীরে ৩২ বছর বাদে অবাধে ভোট দিচ্ছে মানুষ। আর তার পুরো কৃতিত্বটাই পকেটে পুরতে চাইছে বিজেপি। এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীর ভারতের মানচিত্রের অন্তর্গত করার মতো প্রতিশ্রুতি যে ভোটের বাজারে ভালোই প্রভাব ফেলতে পারে তা ভালোই বুঝেছে গেরুয়া শিবির।

একই সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির মাধ্যমে কংগ্রেসকে এক হাত নেওয়াটাও অন্যতম উদ্দেশ্য বিজেপির। হিমন্ত বিশ্বশর্মা গত মঙ্গলবার পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী হর্ষ মালহোত্রার সমর্থনে একটি প্রচারসভা করেন। সেখানেও তিনি বলেন, "যখন কংগ্রেসের সরকার ছিল তখন বলা হত কাশ্মীর ভারতেও রয়েছে, কাশ্মীর পাকিস্তানেও রয়েছে। কিন্তু এই বিষয়ে সংসদে কোনওরকম আলোচনা হত না যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। তবে গত কয়েকদিন ধরে অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাক সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। ওখান মানুষ ভারতের পতাকা হাতে আন্দোলন করছেন। এটা সবে শুরু। মোদিজিকে ৪০০ আসনে জয়ী করুন পাক অধিকৃত কাশ্মীর ভারতেই চলে আসবে।"

আসলে পাক অধিকৃত কাশ্মীরের অশান্তির ছবি মানুষের চোখের সামনে তুলে ধরে এ দেশে বিজেপি সরকারের শ্রেষ্ঠত্ব ও সম্ভাবনাকেই তুলে ধরতে চাইছেন বিজেপি নেতারা। একই সঙ্গে এ দেশের সংখ্যালঘুরাও তাতে খানিকটা হলে আশার ছবি দেখতে পারে, সেই চেষ্টারও খামতি নেই। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব আজকের নয়। দীর্ঘদিন ধরেই এই ভূখণ্ডের দাবিতে তপ্ত দুই দেশ। ফলে কাশ্মীর নিয়ে ভারতীয়দের আবেগও কিছু কম নয়। ভোট এলে আগে মোদিদের অস্ত্র হত পুলওয়ামা বা সার্জিকাল স্ট্রাইকের মতো ইস্যু। যা দিয়ে জাতীয়তাবাদের জিগির উস্কে লাভের গুড় ঘরে তুলত বিজেপি। এবার সেই জাতীয়তাবাদ জাগানোর হাতিয়ার নয়া অস্ত্র পাক অধিকৃত কাশ্মীর নয় তো? ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। ভোটের মাঝে সেই জাতীয়তাবাদের হাওয়া আদতে কতটা কাজে আসবে বিজেপির? চারশো আসন দখলের লড়াইয়ে হিন্দু ভোটের পাশাপাশি সংখ্যালঘুদের সমর্থনও কি যাবে পদ্মশিবিরের ঝুলিতে, অন্তত পাক অধিকৃত কাশ্মীর দখলের আশ্বাসের মতো জাতীয়তাবাদী অস্ত্র বাজারে ছাড়ার পর? এ সমস্ত প্রশ্নের উত্তরই বোধহয় দেবে জুনের চার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।