মোবাইলে জমানো পর্নোগ্রাফি! আরজি কর হাসপাতালের ঘটনায় ধৃত ব্যক্তির পরিচয় কী?

R G kar Rape Case পর্নোগ্রাফির প্রতি আসক্তি কি অপরাধের কারণ, আর জি কর হাসপাতালের ঘটনায় ধৃত ব্যক্তির পরিচয় ফাঁসে মিলল চাঞ্চল্যকর তথ্য

Tanvia Barua
২ মিনিট
মোবাইলে জমানো পর্নোগ্রাফি! আরজি কর হাসপাতালের ঘটনায় ধৃত ব্যক্তির পরিচয় কী?

আরজি কর হাসপাতালের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। নির্মম হত্যাকাণ্ডে ধৃত ব্যক্তির নাম সঞ্জয় রায়। শুক্রবার রাতেই ওই ঘটনার তদন্তের জন্য কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করে। এ দিন রাতেই তাকে আটক করা হয়েছিল। তাঁর কথায় অসঙ্গতি ছিল বলেই পুলিশের আরও সন্দেহ হয়। তারপর জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাকে আটক করা হয়। লাগাতার জেরার মুখে অপরাধের কথা মেনে নিয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিন্তু তাঁর মধ্যে নাকি বিন্দুমাত্র অপরাধবোধ দেখা যায়নি। জানা দরকার, এই নিরুত্তাপ ধৃত ব্যক্তির পরিচয় কী?

জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জয় রায়ের স্ত্রী কিছুদিন আগেই ক্যানসারে মারা গিয়েছেন। অভিযুক্তর মা জানান, শেষ কিছুদিন বাড়িতে আসা যাওয়াও বন্ধ করে দেয় সঞ্জয়। সে নাকি একাধিক বিয়েও করেছিল। প্রতিবেশীরা দাবি করছেন, অভিযুক্ত সঞ্জয় নাকি পৈতৃক ভিটে বিক্রির নামে টাকা আত্মসাত করেছে। প্রতিবেশীদের তাগাদায় তাই বাড়ি আসাও কমে গিয়েছিল তাঁর। অভিযুক্তর মা জানেন, ছেলে কলকাতা পুলিশে চাকরি করে। আবার প্রতিবেশীদের বলেছিল, সে কলকাতা আর্মড পুলিশের ফোর্থ ব্যাটালিয়নে চাকরি করে। প্রতিবেশীদের দাবি পরে তাঁরা জানতে পারে, অভিযুক্ত সঞ্জয় আসলে সিভিক ভলেন্টিয়ার।

অন্যদিকে ধৃত ব্যক্তি সঞ্জয়ের মোবাইলে পাওয়া গিয়েছে একধিক পর্নোগ্রাফির ভিডিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির মানসিক বিকৃতি রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের জিজ্ঞাসাবাদের সময় সে নিজেই জানায়, রোগীদের ভর্তি, দেখাশোনার কাজ করত আরজি কর হাসপাতালে। অভিযুক্ত ব্যক্তি জেরায় জানায়, ওই সময় চেস্ট মেডিসিন বিভাগে রোগীদের দেখতে গিয়েছিল সে। সঞ্জয় হাসপাতালে রোগী ভর্তির দালালি করত বলেও অভিযোগ।

সঞ্জয় যে বিভাগে যান, চিকিৎসকেরও সে দিন ওই বিভাগেই ডিউটি ছিল। ধৃত ব্যক্তি একাধিক রোগীর নামও বলে। পরে পুলিশ রোগীদের কাছে সঞ্জয়ের কথা জানতে চায়। কিন্তু রোগীরা জানান তাঁরা কেউই তাঁকে চেনেন না।

প্রথমে জানা গিয়েছিল, সে হাসপাতালের নিরাপত্তারক্ষী। পরে সূত্র মারফত জানা যায়, সে হাসপাতালের সরকারি নিরাপত্তারক্ষী নয়। কিন্তু অভিযুক্ত ব্যক্তি সিভিক ভলান্টিয়ার কি না? তাঁর সাথে সিভিক ভলান্টিয়ার সংগঠনের যোগাযোগ রয়েছে কি না? অভিযুক্ত ব্যক্তির পেশাই বা কী? সেই নিয়ে কোনো কিছুই বলেননি কমিশনার। কিন্তু ধৃত ব্যক্তির পেশা না জানানো আসলে অস্বচ্ছতার তৈরি বলেই মনে করছেন অনেকে। তবে একাংশ মহল মনে করছে, ওই ব্যক্তি হাসপাতালের সিভিক ভলান্টিয়ারই ছিল। তাই মধ্যরাতেও সহজেই হাসপাতালে ঢুকতে এবং বেরোতে পেরেছিল।

কেন এখনও পুলিশ অভিযুক্তর পেশা স্পষ্ট জানাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছেই। প্রশ্ন উঠছে, পেশা আড়াল করে কী ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? প্রসঙ্গত, প্রথম থেকেই এই ঘটনায় জল ঘোলা করার চেষ্টা করা হয়েছিল। প্রথমে বাড়ির লোককে বলা হয় মেয়ে অসুস্থ। পরে জানানো হয় মেয়ে আত্মঘাতী। প্রাথমিক তদন্ত কমিটিতে মনস্তত্ত্ব বিশেষজ্ঞদের রেখে মনস্তাত্ত্বিক ঘটনা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আরজি কর- এর বাকি ট্রেনি ডাক্তাররা যদি সামনে না আসতেন তাহলে কী আদৌ আসল ঘটনা প্রকাশ পেত? এই ভয়াবহ ঘটনাটি হয়তো ক্ষমতাসীনরা নিজেদের মতো গুছিয়ে নিতেন। রাজ্যবাসী হয়তো জানতেই পারত না রাজ্যের নামজাদা হাসপাতালে এমন নির্মম ঘটনা ঘটেছে।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।