মুখোশের আড়ালে প্রশান্ত কিশোরের আসল মুখ, উন্মোচন করলেন করণ থাপার

Prashant Kishore Exposed: ভাইরাল ভিডিওতে দেখা গেছে, লোকসভা ভোটের ফলাফল সম্পর্কে তাঁর মূল্যায়ন নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি কীভাবে প্রতি আক্রমণে নামছেন।

inscript
৪ মিনিট
মুখোশের আড়ালে প্রশান্ত কিশোরের আসল মুখ, উন্মোচন করলেন করণ থাপার

তিনি রাজনৈতিক কৌশলী। ভারতের সংসদীয় গণতন্ত্রে ভোট কীভাবে 'করাতে' হয় তা তিনি নিজে হাতে করে দেখিয়েছেন। গত কয়েক বছরে রাজনীতির চর্চায় তাঁর ভবিষ্যদ্বাণী তাই গুরুত্ব পায়। পশ্চিবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় ডুবন্ত তরী তিনি নিরাপদে পার করে বুঝিয়ে দিয়েছেন, ভোটের অঙ্কে তিনিই খোদ আর্যভট্ট। সেই নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর এবারের লোকসভা নির্বাচনে বিজেপির জন্য প্রায় ৩০০ আসনের ভবিষ্যদ্বাণী করে বেশ কিছুকাল ধরেই শিরোনামে রয়েছেন। কিন্তু মানুষ হিসেবে প্রশান্ত কিশোর কেমন, ক্রমাগত তাও যেন নিজেই প্রমাণ করে চলেছেন তিনি। সাংবাদিক করণ থাপারের সঙ্গে পিকের সাক্ষাত্কারের একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, লোকসভা ভোটের ফলাফল সম্পর্কে তাঁর মূল্যায়ন নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি কীভাবে প্রতি আক্রমণে নামছেন।

নিজের এক্স-হ্যান্ডেলে প্রশান্ত কিশোর লিখেছেন, “জল খাওয়া ভালো কারণ তা মন এবং শরীর দুই-ই হাইড্রেটেড রাখে। যারা এই নির্বাচনের ফলাফল সম্পর্কে আমার মূল্যায়ন নিয়ে বিচলিত তাদের অবশ্যই ৪ জুন প্রচুর জল হাতে রাখতে হবে। পুনশ্চ: মনে রাখবেন, ২০২১ সালের ২ মে এবং পশ্চিমবঙ্গ!”

Drinking water is good as it keeps both mind and body hydrated. Those who are RATTLED with my assessment of outcome of this election must keep plenty of water handy on June 4th.

PS: Remember, 02nd May, 2021 and

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির হাতেই ভারতের রাশ নাকি ক্ষমতায় এবার অন্য কেউ! কী বলছে প্রশান্ত কিশোরের অঙ্কের খাতা?

Lok Sabha Election 2024: নিজের কেরিয়ারে খুব কম সংখ্যক বারই ব্যর্থ হয়েছে প্রশান্ত কিশোরের পর্যবেক্ষণ। লোকসভা ভোটের শেষ পর্যায়ে পৌঁছে কী বলছেন পিকে?

Bengal!!

— Prashant Kishor (@PrashantKishor)

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে পিকের সাম্প্রতিক মন্তব্যের পর, একাংশের মানুষ প্রশ্ন তুলেছেন। ২০২২ সালের মে মাসের একটি পুরানো টুইট নিয়ে প্রশান্ত কিশোরের নির্বাচনী ভবিষ্যদ্বাণীর যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। একাংশের মানুষ বলেছেন, পিকে ২০২২ সালে বলছিলেন, কংগ্রেস গুজরাত এবং হিমাচল প্রদেশে হেরে যাবে কিন্তু সেই বছর বিধানসভা নির্বাচনে হিমাচল প্রদেশে জয়লাভ করেছিল কংগ্রেস এবং গুজরাতে হারের সম্মুখীন হয়েছিল।

সাংবাদিক করণ থাপার এই সাক্ষাত্কারে হিমাচলের নির্বাচন সম্পর্কে পিকের ভবিষ্যদ্বাণী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। প্রশান্ত কিশোর এই প্রশ্নে মেজাজ হারান। বারেবারে তিনি বলেন, এমন কথা তিনি বলেননি যে কংগ্রেসের ক্ষতি হবে। এই বক্তব্যের সাপেক্ষে ভিডিও প্রমাণ চেয়েছেন পিকে। করণ থাপার এবং প্রশান্ত কিশোরের মধ্যে এই তর্ক বিবাদের পর্যায়ে যায়। সেই সাক্ষাৎকারের ক্লিপ এখন ভাইরাল।

সাক্ষাত্কারে, যখন করণ থাপার পিকের এই ২০২২ সালের ভবিষ্যদ্বাণী সম্পর্কে বিবিধ অনলাইন পোর্টালে প্রকাশিত নানা সংবাদের উল্লেখ করেন, তখন প্রশান্ত কিশোর সেগুলিকে খারিজ করে দেন। তিনি বর্ষীয়ান সাংবাদিক করণ থাপারকে এই মন্তব্যের ভিডিও ফুটেজ দিতে বলেন। এবং জানান, করণ যদি এই ভিডিও জোগাড় করতে পারেন তাহলে পিকে তাঁর কাজ ছেড়ে দেবেন। এই ভিডিও ক্লিপটি শেয়ার করে অনেকেই পিকের ২০২২ সালের মে মাসের সোশ্যাল মিডিয়া পোস্টটি তুলে এনেছেন। পাশাপাশি এই পোস্টটি ব্যবহার করা বিশিষ্ট টিভি চ্যানেলগুলির নিউজ বুলেটিনগুলির ভিডিওগুলিও শেয়ার হচ্ছে চারিদিকে৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০১৪: মোদিকে যেভাবে মসনদে বসিয়েছিলেন প্রশান্ত কিশোর

Prashant Kishore & Narendra Modi: ৩৩ বছর বয়সে প্রশান্ত কিশোর রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য বিভাগে, উত্তর-মধ্য আফ্রিকার দেশ চাড-এ কাজ করতেন।

Karan Thapar screwed Prashant Kishor to the extent that he lost his cool & showed his true colours.

— ✎𝒜 πundhati🌵🍉🇵🇸 (@Polytikles)

কিন্তু প্রশান্ত কিশোর এখন তাঁর ২০২২ সালের ভবিষ্যদ্বাণীর প্রমাণ হিসাবে এই সব সংবাদগুলি অস্বীকার করছেন। পিকে বলছেন, সংবাদপত্র যা খুশি প্রকাশ করতে পারে। “আমি এই ধরনের শব্দ কোথায় বলেছি তা দেখানোর জন্য আমি যে কাউকে চ্যালেঞ্জ করছি। আমাকে প্রকৃত বিবৃতি দেখান,” চিৎকার করে বলছেন প্রশান্ত কিশোর।

বিজেপির টানা তৃতীয়বারের জয়ের ভবিষ্যদ্বাণী করার পরে প্রশান্ত কিশোরকে বহু সমালোচনা শুনতে হয়েছে। পিকে বলছেন, এবারের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি "একই বা সামান্য বেশি সংখ্যা" নিয়ে ক্ষমতায় ফিরছে। এনডিটিভি এবং ইন্ডিয়া টুডে-র সাম্প্রতিক সাক্ষাত্কারে তিনি লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর সম্ভাবনা নিয়ে ব্যঙ্গও করেছেন। বলেছেন, বিরোধীদের কাছে এটি তৃতীয় হারের সুযোগ।

প্রধানমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করতে ইন্ডিয়া জোটের ব্যর্থতা নিয়েও কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি বারবার বিরোধী জোটকে এই প্রসঙ্গেই আক্রমণ করেছে, বলেছে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তারা পাঁচ বছরে পাঁচজন প্রধানমন্ত্রী নিয়োগ করবে।

একজন মার্কিন বিশেষজ্ঞও লোকসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন। বিশিষ্ট আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান ব্রেমারও এনডিটিভিকে বলেছেন, ২৯৫ থেকে ৩১৫ টি আসনে জিততে পারে বিজেপি। ২০১৪ সালে বিজেপি ২৮২ টি আসন জিতে ক্ষমতায় এসেছিল, এনডিএ মোট ৩৩৬টি আসন জিতেছিল। ২০১৯ সালে বিজেপির আসন সংখ্যা বেড়ে হয় ৩০৩, এনডিএ সব মিলিয়ে পায় ৩৫৩। এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র নির্বাচনী স্লোগান ‘আব কি বার, ৪০০ পার’। বিশ্লেষকরা বলছেন বিজেপি পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের মতো রাজ্যগুলিতে আসন সংখ্যা বাড়াতে পারে।

কিন্তু প্রশান্ত কিশোর তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে প্রশ্ন করা হলেই এমন চিৎকার জুড়ছেন কেন? বিজেপিকে তিনি খোলামেলা ভাবেই তো সাহায্য করেছিলেন ২০২৪ সালে। হ্যাঁ, তাঁর বহু ভবিষ্যদ্বাণী মিলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো তা রীতিমতো উদাহরণে পরিণত হয়েছে। ২০২৪ সালের নির্বাচনের বেশ কিছু আগে প্রশান্ত কিশোর নিজে কংগ্রেসের সঙ্গে জুড়তে চেয়েছিলেন। কিন্তু সেই বিষয়ে কংগ্রেস কোনও সাড়া দেয়নি। তারপর থেকেই নির্বাচনী ভবিষ্যদ্ববাণীতে তিনি বিজেপির কেতন উড়িয়েছেন। তাঁর কৌশল নিয়ে প্রশ্ন তোলা হলেই নিজের আসল রূপ প্রকাশ পেয়ে যাচ্ছে কেন তবে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?