ক্ষমতায় এলেই দেশে যে দুই বিশাল বদল আনতে চলেছে মোদি ৩.০, ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

Prashant Kishor on Modi 3.0: রাজ্যগুলির আর্থিক স্বায়ত্তশাসনকে হ্রাস করার উল্লেখযোগ্য চেষ্টা করতে পারে মোদি সরকার।

inscript
২ মিনিট
ক্ষমতায় এলেই দেশে যে দুই বিশাল বদল আনতে চলেছে মোদি ৩.০, ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

ধরা যাক, নরেন্দ্র মোদিই ক্ষমতায় এলেন। ধরা যাক, নরেন্দ্র মোদিই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন। সবটা হলেও, রাজ্য এবং নাগরিকদের জন্য শুরুটা মোটেও সুখকর হতে পারছে না। বিজেপি নতুন করে সরকার গড়লে বড় ধাক্কা দেবে। মোদি ৩.০ নতুন করে ক্ষমতায় এসে বিশেষ কিছু পদক্ষেপ করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর। এই প্রশান্ত কিশোরই এককালে মোদির উত্থানে সাহায্য করেছিলেন। পিকে বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে পেট্রোলিয়ামকে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) আওতায় আনা হতে পারে। রাজ্যগুলির আর্থিক স্বায়ত্তশাসনের উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ বাড়বে বলেও মনে করছেন পিকে। এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলছেন, যে মোদি সরকার দুর্নীতি রোধ করার কথা বলে, সেই সরকার আবার ক্ষমতায় এলে দুর্নীতির বিরোধিতায় কিছু গঠন পরিবর্তন আনবে।

প্রশান্ত বলছেন, "আমি মনে করি মোদি ৩.০ সরকার জোরালো ধাক্কা দিয়ে শুরু করবে। কেন্দ্রের সঙ্গে ক্ষমতা নিয়ে আরও সংঘাত বাড়বে। রাজ্যগুলির আর্থিক স্বায়ত্তশাসনকে হ্রাস করার উল্লেখযোগ্য চেষ্টা করতে পারে মোদি সরকার।"

প্রশান্ত কিশোর ২০১৪ সালে নরেন্দ্র মোদির প্রচারের দিকটি সামলেছিলেন। পিকে এবার বলছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশজুড়ে কোনও ব্যাপক ক্ষোভ নেই এবং বিজেপি এবারও প্রায় ৩০৩ আসন জিতবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০০৩-২০২৪: যে ভাবে বারবার মুসলিম-ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদির বিরুদ্ধে

PM Narendra Modi: সম্প্রতি ভোটের প্রচারে মোদি বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে নাকি দেশের সম্পদ ' ঘুসপেটিয়া'- দের বিলিয়ে দেবে। বুঝতে অসুবিধা হয় না, মুসলমানদের চিহ্নিত করতেই এই শব্দবন্ধের ব্যবহার।

রাজনৈতিক কৌশলী পিকে বলছেন, রাজ্যগুলির বর্তমানে রাজস্বের তিনটি প্রধান উত্স রয়েছে - পেট্রোলিয়াম, মদ এবং জমি৷ তাই এবার পেট্রোলিয়ামকে GST-এর আওতায় আনা হলে অবাক হওয়ার কিছু নেই। বর্তমানে, পেট্রোলিয়াম পণ্য যেমন পেট্রোল, ডিজেল, এটিএফ এবং প্রাকৃতিক গ্যাস GST-এর আওতার বাইরে। তবে তাতে এখনও ভ্যাট, কেন্দ্রীয় বিক্রয় কর এবং কেন্দ্রীয় আবগারি শুল্কের মতো কর রয়েছে।

পেট্রোলিয়াম পণ্যগুলিকে GST-এর আওতায় আনার দাবি কিন্তু দীর্ঘদিনের। তবে রাজ্যগুলি এই পদক্ষেপের বিরোধিতাই করেছে কারণ এর ফলে রাজস্বের বিশাল ক্ষতি হবে। পেট্রোলকে GST-এর আওতায় আনার ফলে রাজ্যগুলিকে নিজেদের করের অংশ পেতে হলে কেন্দ্রের উপর আরও নির্ভরশীল হয়ে থাকতে হবে। বর্তমানে, GST-এর অধীনে সর্বোচ্চ ট্যাক্স স্ল্যাব হচ্ছে ২৮%। পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানির উপর ১০০%-র বেশি কর দেওয়া হয়।

পিকে আরও বলছেন, রাজ্যের উপর নিয়ন্ত্রণ কায়েম রাখতে কেন্দ্র সরকার রাজ্যগুলিতে সম্পদ পাঠাতে দেরি করতে পারে এবং ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট (FRBM) নিয়মগুলিকে আরও কঠিন করতে পারে। ২০০৩ সালে প্রণীত FRBM আইনে রাজ্যগুলির বার্ষিক বাজেট ঘাটতি বিষয়ে কথা বলা আছে।

প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী বলছে, ভূ-রাজনৈতিক সমস্যা মোকাবিলায় বড় ভূমিকা নিতে চলেছে মোদি ৩.০। বৈশ্বিক স্তরে, বিভিন্ন দেশগুলির সঙ্গে ভারতের আচরণগত দৃঢ়তা বাড়বে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।