মমির যোনিতে আটকে সন্তানের মাথা! ভয়াবহ যে ঘটনায় আঁতকে উঠেছেন গবেষকরাও...

Pregnant Mummy of Egypt : দেখা যায় তরুণীর বুক ও পেটের গহ্বরের মধ্যে একটি দ্বিতীয় ভ্রূণের উপস্থিতি প্রকাশ পেয়েছে। অর্থাৎ যমজ সন্তান ছিল গর্ভবতী তরুণীর পেটে।

Madhurima Dutta
২ মিনিট
মমির যোনিতে আটকে সন্তানের মাথা! ভয়াবহ যে ঘটনায় আঁতকে উঠেছেন গবেষকরাও...

মিশর, পিরামিড আর মমির রহস্যঘেরা এই দেশ নিয়ে সম্ভবত গবেষণা ফুরোবে না কোনওকালেই। মমি কীভাবে সংরক্ষিত হতো, পিরামিডের গহিনে ঠিক কী লেখা, মৃতদেহ নিয়ে কী চর্চা হতো প্রাচীন মিশরে তা নিয়ে বিবিধ গবেষণা তা তথ্য তুলে ধরে, রীতিমতো পিলে চমকানিয়া! সম্প্রতি প্রাচীন মিশরে প্রসবের সময় মারা যাওয়া একটি কিশোরী মেয়ের মমি করে রাখা দেহাবশেষ গবেষকরা বিশ্লেষণ করেছেন। এই মমিটি সত্যিই অদ্ভুত কারণ তরুণী মা-টি যখন মারা যান তখন যমজ সন্তানের প্রসব ঘটছিল। সন্তানের জন্ম দেওয়া অবস্থাতেই তিনি মারা যান। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রসব সঠিকভাবেও হতেও পারে না কারণ প্রথম শিশুর মাথা জন্মপথেই আটকে যায়, ফলে শিশুর পাশাপাশি মায়েরও মৃত্যু হয়। দেহটি ঠিক ওই অবস্থাতেই মমি করে রাখা হয়।

যখন এই তরুণী মারা যান তখন তার বয়স ছিল প্রায় ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তরুণীর মমিটি মূলত ১৯০৮ সালে মিশরের খারগা মরূদ্যানের এল বাগাওয়াত কবরস্থানে খুঁজে পাওয়া যায়। সেই সময়ের গবেষকরা লিখেছিলেন যে তরুণীর পায়ের মধ্যে একটি ভ্রূণ এবং প্ল্যাসেন্টা পাওয়া গেছে। অর্থাৎ প্রসবজনিত জটিলতার কারণেই তিনি মারা গিয়েছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমি বিক্রি হতো ফুটপাথে! কেন দলে দলে মমি খাওয়ার হিড়িক উঠেছিল বিশ্বে?

Mummy Eating Mystery: ভিক্টোরিয়ানরা 'আনর‍্যাপিং পার্টি' আয়োজন করত। সেখানে ব্যক্তিগত বিনোদনের জন্য মিশরীয় মৃতদেহ খুলে দেওয়া হতো।

এক শতাব্দীরও বেশি সময় পরে মমিটিকে ফের গবেষণা করে দেখা হচ্ছে। মমির ছবি সহ এই গবেষণাটি ইন্টারন্যাশনাল জার্নাল অফ অস্টিওআর্কিওলজিতে প্রকাশিত হয়েছে। নতুন গবেষকরা ঠিক কী কী কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছিল তা নির্ধারণ করার জন্য শরীরের কম্পিউটেড টমোগ্রাফি (সিটি) স্ক্যান করেছেন। ফলাফল প্রকাশ্যে আসতেই অবাক হয়ে যান তারা। ওই স্ক্যানগুলিতে দেখা যায় তরুণীর বুক ও পেটের গহ্বরের মধ্যে একটি দ্বিতীয় ভ্রূণের উপস্থিতি প্রকাশ পেয়েছে। অর্থাৎ যমজ সন্তান ছিল গর্ভবতী তরুণীর পেটে।

আরও চমকপ্রদ তথ্য মেলে স্ক্যানে! গবেষকরা লক্ষ্য করে দেখেন, মহিলার পায়ের মাঝখানে যে শিশুটি, তার মাথা নেই। নিবিড়ভাবে পরীক্ষা করার পরে গবেষকরা বুঝতে পারেন যে শিশুর মাথাটি এখনও মায়ের শ্রোণীতেই আটকে আছে। গবেষকদের সন্দেহ, জন্ম দেওয়ার সময় ভ্রূণটির মাথাটি ছিঁড়ে যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নুন দিয়ে দেহ শুকনোর পর কী এমন মাখানো হতো দেহে? অবশেষে ফাঁস মমি তৈরির রহস্য

Mummification Process: নুন দিয়ে শরীর শুকনোর পরে মৃতদেহগুলিকে নীচে নিয়ে যাওয়া হতো। সেখানে মন্ত্র এবং স্তোত্র উচ্চারণ করতে করতে মৃতদের আবৃত করা হতো।

এমন ভয়াবহ ঘটনাটি ঘটল কীভাবে? গবেষকরা বলছেন, সম্ভবত শিশুটি ব্রীচ পজিশনে জন্মগ্রহণ করেছিল। অর্থাৎ প্রথমে শিশুর পা বেরিয়ে এসেছিল। ব্রীচ প্রসবের সময় কখনও কখনও আটকে গেলে শিশুদের ধড় থেকে তাদের মাথা আলগা হয়ে যেতে পারে ওই সামান্য অংশ দিয়ে বের হওয়ার কারণে। খুব বিরল ক্ষেত্রে ভ্রূণের শিরচ্ছেদ হতে পারে। এই তরুণীর ক্ষেত্রে সম্ভবত তাই ঘটেছিল।

দ্বিতীয় ভ্রূণের ক্ষেত্রে গবেষকদের সন্দেহ, তরুণীর পেটে যে যমজ সন্তান রয়েছে তা সম্ভবত কারও জানাই ছিল না। তাই যখন দেহটি মমি করা হচ্ছে তখন পেট থেকে মৃত শিশুকে বেরই করা হয়নি। মমির দেহটি যত দ্রবীভূত হয়েছে, ততই ওই অজাত ভ্রুণটি ক্রমেই পেট থেকে বুকের দিকে চলে গেছে। জন্মের সময় মা এবং তার সন্তানদের এই অবস্থা প্রমাণ করে গর্ভাবস্থায় সাধারণ প্রসব কতখানি বিপজ্জনক ছিল সেসময়। গবেষকরা বলছেন, বিশেষ করে প্রাচীন মিশরে যমজ সন্তানের জন্মকে অত্যন্ত অবাঞ্ছিত হিসাবেই দেখা হতো।

ওরাকুলার অ্যামুলেটিক ডিক্রি নামে পরিচিত একটি প্রাচীন প্যাপিরাসে এই ধরনের উল্লেখ মেলে। দুই সন্তান জন্মের ভয়কে তুলে ধরা হয়েছে। সেখানে লিখিত আছে, "আমরা তাকে অনিয়মিত জন্ম থেকে এবং যমজ সন্তানের জন্ম দেওয়া থেকে রক্ষা করব।"

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।