মাত্র কয়েক ঘণ্টায় 'পথের পাঁচালি'-র সুর সৃষ্টি করেছিলেন রবিশঙ্কর!

Pather Panchali: দুর্গার সঙ্গে যে আহির ভৈরবকে অবলীলায় মিলিয়ে দেওয়া যায়, তা তো ‘পথের পাঁচালি’ই শিখিয়েছে আমাদের।

rudranjan
৩ মিনিট
মাত্র কয়েক ঘণ্টায় 'পথের পাঁচালি'-র সুর সৃষ্টি করেছিলেন রবিশঙ্কর!

রবিশঙ্করের তখন বেশ নামডাক। স্রোতাদের অনুরোধে এক অনুষ্ঠানে ‘পথের পাঁচালি’র সেই বিখ্যাত সুর বাজাতে আরম্ভ করলেন তিনি। গোড়াতেই সুরু করলেন মেঠো বাঁশির আলাপ দিয়ে। তারপর ক্রমে স্বর বিস্তার। মেঠো সুরে নিয়ে এলেন দুর্গার স্বাদ। এমনই মজা ভারতীয় সংগীতের। কী অবলীলায় সেখানে সুরের অরণ্যে পাড়ি দেওয়া যায়। আশেপাশে বাঁধা নেই, বিপত্তি নেই, শুধু আছে মিড়, শ্রুতি আর তারাবাতির মতো কিছু মুড়কি। মঞ্চে বসে সেতারের তারে আঙুল বোলাতে বোলাতে সে সময় কী ভাবছিলেন রবিশঙ্কর? সান্ধ্যকালীন রাগের মধ্যে দিয়েই কি তিনি দুর্গার চরিত্রকে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন? এ সুরের ইতিহাসখানাও বেশ মজার। সত্যজিৎ রায়ের অনুরোধে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন রবিশঙ্কর।

তখন ৩৫ বছর বয়স রবিশঙ্করের। শিল্পী হিসেবে তখনই এমন তাঁর খ্যাতি যে সারা বিশ্বে ছুটে বেড়াতে হয়। এক জায়গায় বেশিদিন থাকবার জো নেই। হয়তো আজ দিল্লির কোনও এক প্রেক্ষাগৃহে তিনি কেদার বাজাচ্ছেন, পরশুই আবার তাঁকে দেখা যাবে সান-ফ্রান্সিসকোর কোনও এক মঞ্চে তিলক-কামোদ বাজাতে। ইতিপূর্বে খুব বেশি ছবিতে তিনি সুর দেননি। গণনাট্য সঙ্ঘের সঙ্গে যোগসূত্র থাকবার ফলে খ্বাজা আহমেদ আব্বাসের ‘ধরতি কে লাল’ এবং চেতন আনন্দের ‘নীচা নগর’ ছবিতে তাঁকে সংগীত পরিচালক হিসেবে দেখা গিয়েছে।

সে সময় রবিশঙ্করের নিয়মিত যাতায়াত ছিল জ্ঞানপ্রকাশ ঘোষের ডিক্সন লেনের বাড়িতে। সে বাড়ি তখন ছিল ভারতের তামাম গাইয়ে-বাজিয়েদের স্বর্গরাজ্য। উস্তাদ হাফিজ আলি খান থেকে উস্তাদ বড়ে গোলাম আলি খান। কার পায়ের ধুলো পড়ে না জ্ঞানবাবুর গরিবখানায়? এ বাড়ির এক মজলিশে বসেই তো বড়ে গোলাম আলি তাঁর সেই বিখ্যাত ছায়ানটখানা গেয়েছিলেন। পরবর্তীতে বুদ্ধদেব দাশগুপ্ত যা নিয়ে মন্তব্য করেছিলেন, "অমনটা আর কখনও শুনিনি।"

রবিশঙ্কর জ্ঞানবাবুর বাড়িতে যান, সংগীত নিয়ে দুজনের আলাপ আলোচনা চলে। এমনই এক দিন সেখানে তাঁর সঙ্গে দেখা হল সত্যজিৎ রায়ের। সেদিন বিশেষ কোনও কাজে তিনি গিয়েছিলেন সেখানে। সত্যজিৎকে চিনতেন রবিশঙ্কর। দু'জনের পারিবারিক বন্ধুত্ব ছিল বহু পুরনো। সেদিন কথায় কথায় তিনি জানতে পারলেন, বিভূতিভূষণের ‘পথের পাঁচালি’ উপন্যাস নিয়ে সত্যিজিৎবাবু ছবি বানাচ্ছেন। এবং শুধু তাই নয়, রবিশঙ্করকেই তিনি প্রস্তাব দিলেন তাঁর ছবিতে সুর দেওয়ার। ‘পথের পাঁচালি’র সঙ্গে রবিশঙ্করের পরিচয় ঘটেছিল আগেই। বাড়ির গুরুজনদের কাছ থেকে এ উপন্যাসের কথা তিনি শোনেন, তারপর তা পড়ে মুগ্ধ হন। সম্ভবত সেই কারণেই এক কথাতেই তিনি রাজি হয়ে যান।

শুরু হল তোড়জোড়। সত্যজিৎ রায় চটজলদি দক্ষিণ কলকাতার ভবানী সিনেমায় রবিশঙ্করকে ছবির ‘রাশ’ দেখানোর ব্যাবস্থা করলেন। সেদিন ছবি দেখতে দেখতেই রবিশঙ্করের মনের মধ্যে সুর ঘুরপাক খেতে লাগল। তারপর রেকর্ডিংয়ের দিন ঠিক করা হল। কিন্তু বিপত্তি একটাই, মাত্র চব্বিশ ঘণ্টা সময় দিতে পারবেন রবিশঙ্কর। তার মধ্যেই গোটা ছবির রেকর্ডিং সেরে ফেলতে হবে।

আসলে সে সময় রবিশঙ্কর ছিলেন বেজায় ব্যস্ত, ফলত একদিনের বেশি সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। নির্দিষ্ট দিনে স্টুডিওতে পৌঁছে গেলেন কলা-কুশলীরা। বাঁশি হাতে প্রস্তুত হলেন অলোক নাথ দে। সুরের মূল চলনগুলো রবিশঙ্কর আগে থেকেই ভেবে রেখেছিলেন। এবার হাতে হাতে তৈরি করতে লাগলেন তার স্বরলিপি। সন্ধে গড়িয়ে রাত নামল, কিন্তু রেকর্ডিং চলতে লাগল পুরোদমে। শোনা যায় ‘সুবর্ণরেখা’ ছবির শ্যুটিংয়ের আগে শুধু বিজন ভট্টাচার্যের চরিত্রকে নিয়ে নানান ধরনের ভাবনা চিন্তা করেছিলেন ঋত্বিক। তাঁকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, "বিশ্বের শ্রেষ্ঠ অভিনেতাকে সিনেমায় প্রোজেক্ট করতে হবেন না?" সত্যিজিতের ছবি নিয়েও সম্ভবত রবিশঙ্কর এমনই কিছু ভেবেছিলেন। নইলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাঁর মাথা থেকে অমন সুর বের হয় কী করে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ভাবা প্র্যাকটিস' নয়, আজ ঋত্বিককে ভুলতে পারলেই কেন সুবিধা বাঙালির?

Ritwik Ghatak: ঋত্বিক তাঁর সময়ের থেকে এগিয়েছিলেন প্রায় এক দশক। আর তার জন্যই ঋত্বিকের অন্ধকার, অসম্পূর্ণ জায়গাগুলো দুনিয়ার কাছে আজও আলোচনার, রহস্যের।

অবশেষে রেকর্ডিং শেষ হল। কিন্তু কয়েকটা ফাঁক থেকে গেল। যেমন ধরা যাক, সর্বজয়ার কান্নার দৃশ্যে রবিশঙ্কর নিজে সুর বসিয়ে উঠতে পারেননি। সে কাজ সম্পন্ন করতে হয়েছিল সত্যজিৎকেই। দুর্গার মৃত্যুর বিষাদ পটদীপ রাগে প্রকাশিত হবে, সত্যজিৎকে এমন নির্দেশই দিয়েছিলেন তিনি। দক্ষিণামোহনের তারসানাইয়ে ফুটে উঠেছিল সর্বজয়ার বিলাপ।

এ ছাড়াও ছিল মিঠাইওয়ালার সেই বিখ্যাত দৃশ্য। তাতেও সময়ের অভাবে সুর বসাতে পারেননি রবিশঙ্কর। এবার মাঠে নামলেন স্বয়ং সুব্রত মিত্র। অনেকেই জানেন না, চমৎকার ক্যামেরাম্যান হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন দুর্দান্ত সেতার বাদক। নানান ভাবনা চিন্তা করে তিনি সেই দৃশ্যে সুর বসালেন। কিন্তু এর ফলে মুশকিলে পড়লেন রবিশঙ্কর। তিনি যেখানেই ‘পথের পাঁচালি’র সুর বাজান, সেখানেই স্রোতারা মিঠাইওয়ালার ধুন শুনতে চান। এ সুর তো আদৌ তাঁর দেওয়া নয়!

‘পথের পাঁচালি’র পর ‘অপরাজিত’ এবং ‘অপুর সংসার’ ছবিতেও সত্যজিতের সঙ্গে কাজ করেছিলেন রবিশঙ্কর। ‘অপুর সংসার’ ছবিতে রাগেশ্রী রাগের এক অদ্ভুত চলন তৈরি করেছিলেন বেহালায়। ঠিক যেমন নিনো রোতা কে বাদ দিয়ে ‘এইট অ্যান্ড হাফ’ বা ‘লা দলচে ভিতা’র কথা ভাবা যায় না, তেমনই রবিশঙ্কর ছাড়াও সত্যজিৎ অসম্পূর্ণ। এ প্রসঙ্গে মাও সে তুঙের সেই বিখ্যাত উক্তি থেকে খানিক ধার করেই বলা চলে, রবিশঙ্কর জুড়ে আছেন ‘পথের পাঁচালি’র অর্ধেক আকাশ। দুর্গার সঙ্গে যে আহির ভৈরবকে অবলীলায় মিলিয়ে দেওয়া যায়, তা তো ‘পথের পাঁচালি’ই শিখিয়েছে আমাদের।

তথ্যঋণ-

Ravi and Ray- Telegraph

লিখেছেন
rudranjan
rudranjan
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।