‘হিন্দুই নন!’ লোকসভায় সরাসরি আক্রমণ রাহুলের, উত্তর দিতে কালঘাম ছুটল টিম মোদির

Rahul Gandhi Vs Narendra Modi: সপ্তাহের শুরুর দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদে পেয়ে ঝড় তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বিজেপি এবং মোদির হিন্দুত্ব নিয়েই এদিন প্রশ্ন তুলে দেন রাহুল।

Sohini Das
৩ মিনিট
‘হিন্দুই নন!’ লোকসভায় সরাসরি আক্রমণ রাহুলের, উত্তর দিতে কালঘাম ছুটল টিম মোদির

প্রায় এক দশক পরে বিরোধী দলনেতা পেয়েছে লোকসভা। আর সেই বিরোধী দলনেতার প্রতাপ লোকসভার প্রথম অধিবেশনেই ভালো মতো টের পাচ্ছে গেরুয়া শিবির। সপ্তাহের শুরুর দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদে পেয়ে ঝড় তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে রাহুলের দাবি, ভারতের ধারণা থেকে সংবিধান, সমস্ত কিছুকেই আক্রমণ করছে বিজেপি। এখানেই না থেমে বিজেপির হিন্দুত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন এদিন রাহুল। তাঁর সাফ দাবি, হিন্দু মহাপুরুষরা অহিংসার পথ দেখিয়ে গিয়েছেন। অথচ হিন্দুত্বের ধ্বনি তোলা বিজেপি শুধুই হিংসা ছড়ায়। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সুযোগ পেলেই হিংসার কথা বলেন।

রাহুল গান্ধি বনাম নরেন্দ্র মোদি। আজ থেকে নয়, সুযোগ পেলেই একে অপরের দিকে বিরোধিতার সুরকে চড়া করেছেন এই দুই রাজনীতিক। কখনও রাহুলকে অপ্রাপ্তবয়স্ক বা জড়ভরত বলে আক্রমণ করেছেন মোদি। রাহুলও মোদি বিরোধিতার সুর চড়িয়েছেন সুযোগ পেলেই। এদিন লোকসভায় রাহুল গান্ধির বক্তব্যের পরই উঠে দাঁড়িয়ে তাঁর বিরোধিতা করেন মোদি। তবে তার পরোয়া না করেই রাহুলের মন্তব্য, প্রধানমন্ত্রী মোদী সবসময়ই গুরুগম্ভীর থাকেন। জবাবে, প্রধানমন্ত্রী মোদী বলেন, 'সংবিধান আমাকে বিরোধীদলীয় নেতাকে গুরুত্ব সহকারে নিতেই শিখিয়েছে।'

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির সঙ্গে মাথা নত করে করমর্দন! ওম বিড়লাকে কর্তব্য মনে করালেন রাহুল গান্ধি

Rahul Gandhi vs Om Birla: ওম বিড়লা বলছেন, "আমার সংস্কার বলে, প্রয়োজনে বড়দের পা ছুঁয়ে প্রণাম করা উচিত। আমি এই সংস্কার মেনে চলি।"

এদিন লোকসভায় রাষ্ট্রপতিভাষণ নিয়ে আলোচনা চলছিল। তার মধ্যেই রাহুল বলেন, 'ভারতের ধারণা, সংবিধান এবং বিজেপির প্রস্তাবিত ধারণার বিরোধী লক্ষ লক্ষ লোকের উপর নিয়ম মাফিক আক্রমণ করা হচ্ছিল। আমার ওপরেও আক্রমণ শানানো হয়েছে। আমাদের বিরোধীদের অনেকের ওপরই ব্যক্তিগতভাবে হামলা হয়েছে। যারা যারা ক্ষমতা, সম্পদের কেন্দ্রীভূত করার বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে আক্রমণ শানানো হয়েছে। এবং যারা দরিদ্র, দলিত, সংখ্যালঘু ও আদিবাসীদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাঁদেরও নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। লোকজনকে জেলে ঢোকানো হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে।' তাঁর কথায়, 'আমাদের সমস্ত মহাপুরুষরা অহিংসার কথা বলেছেন... কিন্তু, যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করে, তারা শুধু হিংসা, ঘৃণা, অসত্যের কথা বলে... আপনারা হিন্দুই না।'

রাহুলের সেই কথার জোরালো বিরোধিতা করা হয় বিজেপি শিবিরের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ উঠে দাঁড়িয়ে বলেন, 'গোটা হিন্দু সমাজকে এভাবে হিংসত্মক বলে দাবি করা হচ্ছে। এটা খুবই গুরুতর বিষয়।' এরপর রাহুল পালটা জবাবে বলেন, 'নরেন্দ্র মোদী সমগ্র হিন্দু সমাজ নন। বিজেপি পুরো হিন্দু সমাজ নয়। আরএসএস সমগ্র হিন্দু সমাজ নয়। এটা বিজেপির কোনও চুক্তি নয়।'

  • আপনার জন্য আরও কিছু লেখা
গণতন্ত্রে 'রাজদণ্ড' কেন? সংসদ থেকে সরানো হবে মোদির প্রিয় সেঙ্গোল?

Sengol symbol of monarchy: সাংসদ আর কে চৌধুরী লিখেছেন, “সংবিধান গণতন্ত্রের প্রতীক এবং সেঙ্গোল রাজতন্ত্রের প্রতীক। আমাদের সংসদ গণতন্ত্রের মন্দির, রাজত্বের স্থান নয়।"

এদিকে এদিন ভাষণ দেওয়ার সময় লোকসভার ভিতরেই রাহুল গান্ধি শিবঠাকুরের একটি ছবি তুলে ধরেন। আর তাতেই বাধা দেন স্পিকার ওম বিড়লা। তাঁর সাফ বক্তব্য, 'সংসদে কোনও প্ল্যাকার্ড প্রদর্শনের নিয়ম নেই।' তার পরেও অবশ্য শিবঠাকুরের প্রসঙ্গ তুলে রাহুল বলেন, 'যদি শিবঠাকুরের ছবি দেখেন, তাহলে দেখবেন, হিন্দুদের মনে কোনও ভয় নেই, হিংসা নেই, ঘৃণা নেই। তবে এই বিজেপি ভয় ছড়িয়ে দেয়। ২৪ ঘণ্টা ঘৃণা ছড়াতে থাকে।'

রাহুলের ভাষণ শুরু হওয়ার আগেই গেরুয়া শিবিরের সাংসদেরা 'জয় শ্রী রাম' স্লোগান তুলেছিলেন। তার জবাবে রাহুলের কাছ থেকে ধেয়ে আসে 'জয় সংবিধান' স্লোগান। লোকসভায় নরেন্দ্র মোদির শপথগ্রহণের সময়েই কংগ্রেস সাংসদেরা সকলে একসঙ্গে নরেন্দ্র মোদিকে সংবিধান দেখিয়েছিলেন। দেশের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের কথা মনে করিয়ে দিতে কংগ্রেসের এই স্ট্র্যাটেজি ভালোই কাজে আসছে বলে মত ওয়াকিবহাল মহলের। এবার 'জয় শ্রী রাম'-র অ্যান্টিডোট হিসেবে যেভাবে 'জয় সংবিধান' স্লোগান দিলেন রাহুল, তা বেশ চর্চায়। রাহুল অবশ্য এদিন সংসদে বিরোধীদের কটাক্ষ করে করেন. 'এখন বিজেপি সাংসদরা আমাকে অনুসরণ করে 'জয় সংবিধান' স্লোগান দিচ্ছে। দেখে ভালো লাগছে।' এরপরই সরকারকে কড়া ভাষায় আক্রমণ শুরু করেন রাহুল গান্ধি।

বিজেপি ও নরেন্দ্র মোদি পুরোপুরি হিন্দু নয়। রাহুলের এই উবাচ ঘিরে এদিন বিজেপি সাংসদদের সঙ্গে বিরোধী দলনেতার বাদানুবাদের মধ্যেই আসরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, রাহুলকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। পাশাপাশি হিংসাকে কোনও ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন শাহ। সব মিলিয়ে এ দিন কংগ্রেস-বিজেপি তুমুল বাদানুবাদে উত্তাল হয়ে ওঠে লোকসভা। পাশাপাশি রাহুল গান্ধি যে বিরোধী দলনেতা হিসেবে বিজেপিকে ছেড়ে কথা বলবেন না গোটা অধিবেশন জুড়েই, তা-ও কার্যত স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস নেতা।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।