মোদির সঙ্গে মাথা নত করে করমর্দন! ওম বিড়লাকে কর্তব্য মনে করালেন রাহুল গান্ধি

Rahul Gandhi vs Om Birla: ওম বিড়লা বলছেন, "আমার সংস্কার বলে, প্রয়োজনে বড়দের পা ছুঁয়ে প্রণাম করা উচিত। আমি এই সংস্কার মেনে চলি।"

inscript
২ মিনিট
মোদির সঙ্গে মাথা নত করে করমর্দন! ওম বিড়লাকে কর্তব্য মনে করালেন রাহুল গান্ধি

সংসদের বিরোধীদলীয় নেতা হয়েছেন রাহুল গান্ধি। আর সংসদে বিরোধী দলের প্রকৃত ভূমিকা কী হওয়া উচিত তা প্রতিক্ষণে যেন দেশের কাছে প্রমাণ করে দিচ্ছেন রাহুল। রাহুলের পর্যবেক্ষণ, বিশ্লেষণ, প্রকৃত মর্যাদায় বিরোধীদের বক্তব্য তুলে ধরা ১৮তম লোকসভার অলঙ্কার, এ কথা বোধহয় বাহুল্য নয়। নবগঠিত লোকসভায় স্পিকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল। বিশ্লেষণ করেছেন লোকতন্ত্রে স্পিকারের অবস্থান আসলে ঠিক কী? সামান্য একটি করমর্দন যে দেশের গণতন্ত্রের অবস্থাকে তুলে ধরছে তাই প্রমাণ করে দেন রাহুল। লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মাথা নত করে করমর্দন করার ঘটনা নিয়ে হইহই পড়ে যায় লোকসভায়।

রাহুল গান্ধি লোকসভায় জানান, তিনি যখন স্পিকার ওম বিড়লার সঙ্গে করমর্দন করেন তখন স্পিকার মাথা সোজা রেখেই হাত মেলান। কিন্তু যখন নরেন্দ্র মোদি স্পিকারের সঙ্গে করমর্দন করেন তখন তিনি মাথা নত করে হাত মেলান। এই আচরণ পক্ষপাতিত্বমূলক এবং একজন স্পিকারের কখনই উচিত নয় বলে মনে করেন রাহুল। এই মন্তব্যের পরেই ঝড় ওঠে লোকসভায়। আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন খোদ অমিত শাহ!

  • আপনার জন্য আরও কিছু লেখা
বহিষ্কার করেছিলেন ওম বিড়লা! ১০০-র মধ্যে ৫৮ সাংসদই ফিরলেন সংসদে

MPs Suspended by Om Birla: বিরোধী দলের অধিকাংশ বহিষ্কৃত সাংসদই সংসদে ফিরে এসেছেন। তাঁদের মধ্যে জেডি (ইউ)-এর বহিষ্কৃত সাংসদরাই বেশি।

সংসদকে শান্ত করিয়ে স্পিকার রাহুলের এই অভিযোগের উত্তরও দেন। রাহুলের প্রশ্নে যে ওম বিড়লা ক্ষিপ্ত তা তাঁর শরীরিভাষাতেই স্পষ্ট ছিল। ওম বিড়লার যুক্তি, তিনি মোদির সঙ্গে মাথা নত করে করমর্দন করেছেন কারণ প্রধানমন্ত্রী মোদিই এই হাউজের নেতা এবং ভারতীয় সংস্কৃতিকে বড়দের মাথা নিচু করে প্রণামেরই রীতি রয়েছে। ওম বিড়লা বলেন, "আমার সংস্কৃতি বলে, ব্যক্তিগত স্তরে হোক, সামাজিক স্তরে হোক বা এই আসনে আসীন হয়েও, আমার থেকে বড়দের আমার ঝুঁকেই নমস্কার করা উচিত। সমবয়সিদের সঙ্গে সমবয়সিদের মতো আচরণ করাই উচিত। আমার সংস্কার বলে, প্রয়োজনে বড়দের পা ছুঁয়ে প্রণাম করা উচিত। আমি এই সংস্কার মেনে চলি।"

স্পিকারের এই উত্তরের প্রেক্ষিতে রাহুল পাল্টা বলেন, "আপনার কথা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলাম কিন্তু আমিও আপনাকে বলতে চাই, এই হাউজে স্পিকারই সবচেয়ে বড়। আপনাকে আমাদের সবার ঝুঁকে সম্মান জানানো উচিত। আপনার কারও সামনেই ঝোঁকা উচিত নয়। সেই জন্যই আমরা স্পিকারকে মেনে চলি। কেউ কেউ এখানে নাও মানতে পারেন কিন্তু আমরা, বিরোধীরা আপনার কথাই মেনে চলব।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
১০ বছর পর প্রথম! কেন রাহুল গান্ধিকে সংসদে বিরোধী দলনেতা করল কংগ্রেস?

Rahul Gandhi: ২০০৪ সাল থেকে সংসদে থাকা সত্ত্বেও এটিই রাহুলের প্রথম সাংবিধানিক পদ।

রাহুল এদিন সংসদে সত্য, সাহস ও অহিংসার কথা মনে করিয়ে দেন। মনে করিয়ে দেন দেশে মিথ্যা, ভীরুতা ও হিংসাই চলছে কেবল। এই প্রসঙ্গেই রাহুল মনে করিয়ে দেন, সংসদীয় পদে নির্বাচিত হলে, সাংবিধানিক পদে এলে ব্যক্তিগত ভয়, ইচ্ছাকে দূরে রাখতে হয়। সাংবিধানিক মানুষ হলে ব্যক্তিগত মানুষটি আর থাকে না। তিনি বহু মানুষের স্বর হয়ে ওঠেন। ফলে ব্যক্তিগত আনুগত্য থেকে মোদির প্রতি ঝুঁকে অভিবাদন জানানো বা অভিবাদন গ্রহণ ওম বিড়লার শোভা পায় না।

২৬ জুন দ্বিতীয় মেয়াদে লোকসভার স্পিকার হিসাবে পুনঃনির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী মোদি, লোকসভার বিরোধীদলীয় নেতা (এলওপি) রাহুল গান্ধি এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভার স্পিকার ওম বিড়লাকে তাঁর আসন অবধি এগিয়ে দেন। নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধি দু'জনেই ওম বিড়লাকে এই পদে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে করমর্দন করেন। তখনই এই ঘটনাটি লক্ষ্য করেন রাহুল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।