বন্দে ভারতেই যত উন্নতি! রেলের বাজেটে কী পেলেন আম-আদমিরা?

Budget 2024 : ২০২৪ সালের অন্তর্বর্তী বাজেটে রেলের জন্য তিনটি নতুন অর্থনৈতিক করিডোরের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

inscript
২ মিনিট
বন্দে ভারতেই যত উন্নতি! রেলের বাজেটে কী পেলেন আম-আদমিরা?

ভারতীয় রেলকে যে ঢেলে সাজানো হচ্ছে তা একের পর এক রেল স্টেশনের ভোলদবদল, বন্দে ভারতের মতো বিলাসবহুল ট্রেনের রমরমাই প্রমাণ করে। ২০২৪ সালের অন্তর্বর্তী বাজেটে রেলের জন্য তিনটি নতুন অর্থনৈতিক করিডোরের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় রেলের জন্য তিনটি নতুন অর্থনৈতিক করিডোরের ঘোষণা করেছেন তিনি। ভারতীয় রেলের পরিকাঠামো সম্প্রসারণের জন্য যে যে ব্যবস্থা নেওয়া হবে তার কথা উল্লেখ করে নির্মলা এই তিনটি প্রধান রেল অর্থনৈতিক করিডোরের ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে একটি হলো শক্তি, খনিজ এবং সিমেন্ট করিডোর, একটি বন্দর সংযোগ করিডোর এবং একটি হাই ট্রাফিক ডেনসিটি করিডোর।

একের পর এক ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল ভারতীয় রেলের ঝাঁ চকচকে বহিরাঙ্গের ভিতর লুকিয়ে থাকা ফাঁপা গাফিলতিগুলি। করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় ৩০০ জন যাত্রীর মৃত্যু রেলবাজেটে কিছুটা প্রভাব তো ফেলেছে। রেলের সুরক্ষা এবং যাত্রী নিরাপত্তার কথা তাই বারবার উঠে এসেছে নির্মলার ভাষণে। কিন্তু তেমন বিপুল পরিবর্তনের কোনও ছাপ চোখে আসেনি এখনও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অন্তর্বর্তী বাজেটে মধ্যবিত্তের হাতে পেনসিল? আয়কর নিয়ে যা জানালেন নির্মলা

Interim Budget 2024: সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাজেটের সেই লাল বিফকেস উধাও হয়েছে। তার বদলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে শোভা পায় আজকাল একটি লাল কভার বিশিষ্ট ট্যাব।

কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত এক দশকে দেশের প্রতিটি রেলওয়ে জোনে দুর্ঘটনার সংখ্যা কমেছে বলে প্রচার করে বিজেপি। ভারতীয় রেল নিজের হিসেবে জানিয়েছিল, ২০০০-২০০১ সালে দেশে ছোট বড় মিলিয়ে ৪৭৩ টি দুর্ঘটনা ঘটেছিল। ২০১৪-১৫ সালে তা কমে হয় নাকি ১৩৫ ২০২২-২০২৩ সালে নাকি তা আরও কমে হয় ৪৮! কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা এই দাবিকে খুব একটা সুখকর বলে বিশ্বাস করতে দেয় না। ২০২৪ সালের বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমণ বলেছেন, ভারত সরকার ২০২৪/২৫ সালে পরিকাঠামো তৈরিতে রেকর্ড ১১.১১ ট্রিলিয়ন টাকা ব্যয় করবে, যাতে ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতির মধ্যে থাকে।

নির্মলা সীতারমণ বলেছেন, মাল্টি-মোডাল সংযোগ তৈরির জন্য প্রধানমন্ত্রী গতি শক্তি যোজনার অধীনে রেল প্রকল্পগুলিকে চিহ্নিত করা হয়েছে। এগুলি 'লজিস্টিক দক্ষতা' বাড়াবে এবং তার ফলে খরচ কমবে বলে দাবি নির্মলার। অর্থমন্ত্রী বলছেন, হাই ট্র্যাফিক করিডোরগুলির যানজট হ্রাসের ফলে বিবিধ সুবিধা হবে। যাত্রীদের নিরাপত্তা বাড়বে এবং ভ্রমণের সময়কালও কমে আসবে। রেল জানিয়েছিল, আগামী এক বছরে ৩০০-র বেশি সেমি হাইস্পিড ট্রেন অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। দেশের বেশ কয়েকটি ব্যস্ত রেলপথকে চিহ্নিত করে সেই সব শাখায় লাইন বৃদ্ধির কাজ চলছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নির্মলার লক্ষ্য এবার 'লাখপতি দিদি'! দেশের ৩ কোটি মহিলার ভাগ্য বদলাবে ২০২৪-এর বাজেট?

Budget 2024 Lakhpati didis Scheme : লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক৷

২০২৪ সালের এই অন্তর্বর্তী বাজেটে ভারতীয় রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ২.৫৫ লক্ষ কোটি টাকা। নির্মলা ঘোষণা করেন, ৪০,০০০ টি সাধারণ রেল বগিকে বন্দে ভারতের মানের বগিতে রূপান্তরিত করা হবে, যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা বাড়াতে। কিন্তু সাধারণ মানুষের জন্য রেল পরিবহণে বিশেষ কোনও সুবিধা থাকছে কিনা তা উল্লেখ করেননি তিনি। তবে শহুরে মধ্যবিত্তের সংখ্যা বাড়ায় মেট্রো রেল ও নমো ভারত ট্রেনের উপর গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার।

আকাশপথে পরিবহনের দিকটিও উল্লেখ করেছেন নির্মলা। বলেছেন, গত দশ বছরে বিমান ব্যবস্থার উন্নতি হয়েছে এবং বিমানবন্দরের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯ টি। যে বিমানবন্দরগুলি আছে তাদের সম্প্রসারণ এবং নতুন বিমানবন্দরগুলির উন্নয়নের কাজ অব্যাহত থাকবে, বলছেন নির্মলা। ভারতের বিভিন্ন বিমানসংস্থা ১,০০০ টিরও বেশি নতুন বিমানের অর্ডার দিয়েছে বলে জানান নির্মলা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?