নিম্নচাপে ভাসবে শহর, এমন বৃষ্টি কি চলবে পুজো অবধি?

Durga Puja Rain Alert: ৩০ সেপ্টেম্বর পড়ছে পঞ্চমী। পুজোর মাত্র কয়েকদিন আগে এমন দুর্যোগের পূর্বাভাস থাকায় পুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা বাড়ছে।

Madhurima Dutta
২ মিনিট
নিম্নচাপে ভাসবে শহর, এমন বৃষ্টি কি চলবে পুজো অবধি?

ভাদ্রে ভাসছে কলকাতা, ভাসছে জেলাও। টানা বৃষ্টিতে জল জমছে শহরে। পুজোর আগে বৃষ্টির এমন লাগামহীনতা দেখে হুজুগে মাতার বারোটা বাজবে কি না এই প্রশ্ন দেখা দিয়েছে স্বাভাবিকভাবেই। এবার স্বাভাবিকের থেকে বৃষ্টি হয়েছে বেশ কম। চাষের বিপুল ক্ষতি কোন আগামী সঙ্কটের দিকে নিয়ে যাবে সেই উদ্বেগ ক্রমবর্ধমান। তার আগেই অবশ্য দুর্গাপুজো। পুজোর কেনাকাটা থেকে শুরু করে চার পাঁচ দিন ধরে রাস্তায় নেমে হুল্লোড় করা যাবে না কি গৃহবন্দি হয়ে কাটবে এই ভাবনা চিন্তা বাড়াচ্ছে। টানা কয়েকদিন কখনও জোরে, কখনও হালকা, কখনও আবার লাগাতার বৃষ্টিতে ভিজছে শহর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর আগে যে নিম্নচাপটি তৈরি ঝয়েছে বঙ্গোপসাগরের উপর তার অভিমুখ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। কিন্তু এই নিম্নচাপের প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দুর্গাপুজোয় সারা রাতের প্ল্যান! রইল কলকাতার সেরা রুফটপ লাউঞ্জের সেরা ঠিকানা-মেনু-খরচ

Durgapuja 2022: পুজোর সময়ে বেশিরভাগ রেস্তোরাঁতেই কিন্তু জায়গা পাওয়া যায় না, তাই এই রেস্তোরাঁগুলিতে যেতে চাইলে, আগের থেকে বুকিং করে নেওয়াই ভালো অপশন

এই নিম্নচাপ গোটা রাজ্যেই প্রভাব ফেলবে। আগামী আরও অন্তত ২ দিন সারা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে। কোথাও ভারী বর্ষণ কোথাও বা মাঝারি। হাওয়া অফিস জানিয়েছে, মূলত উপকূলীয় জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিও বৃষ্টির প্রভাব থেকে রক্ষা পাবে না। বুধবার থেকে উত্তরের জেলাগুলিতেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
Karim's vs Kareem's: এ বলে আমায় দেখ, ও বলে আমায়! পুজোয় কোথায় কোন বিরিয়ানি সেরা?

Kolkata Biriyani: মুম্বইয়ের করিম ধনানির হাতে তৈরি করিমস রেঁস্তোরার সঙ্গে অনেকেই দিল্লির জামা মসজিদ এলাকার করিমসকে গুলিয়ে ফেললেও দু’টি কিন্তু একবারে আলাদা রেঁস্তোরা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে। ধেয়ে আসছে স্থলভাগের দিকে। গত রবিবার সকাল থেকেই নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা গিয়েছে রাজ্যজুড়ে। সুন্দরবন উপকূল, দিঘা সহ উপকূলীয় সমস্ত স্থানেই উত্তাল সমুদ্র। শুধু দক্ষিণ ঘেঁষা জেলা নয়। বুধ-বৃহস্পতিবার সারাদিন দক্ষিণবঙ্গের পশ্চিম ও উত্তরের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।

তাহলে পুজোয় কি বৃষ্টি হবে এবার? দুর্গা পুজো এবার বেশ আগে ভাগেই। ৩০ সেপ্টেম্বর পড়ছে পঞ্চমী। পুজোর মাত্র কয়েকদিন আগে এমন দুর্যোগের পূর্বাভাস থাকায় পুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর এখনও অনেক দেরি। ফলে এত আগে থেকেই নিখুঁতভাবে কিছু বলা সম্ভব নয়। পুজো চলাকালীন বঙ্গোপসাগরে আবারও কোনও নিম্নচাপের সৃষ্টি হতে পারে কি না, তা এখনই বলে দেওয়া সম্ভব নয় বলেই জানান তিনি। ফলে উৎসবের হুজুগের গোড়ায় আবহাওয়ার প্রশ্নচিহ্নটি রয়েই গেল।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।