তদন্ত নিয়ে আন্তরিক নয় মমতার সরকার! আরজি কর নিয়ে যা বললেন রাজনাথ সিং

Rajnath Singh on RG Kar Rape: প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার মহিলাদের বিরুদ্ধে অপরাধকারীদের আটকাতে বেশ কিছু পদক্ষেপ করেছে।

inscript
২ মিনিট
তদন্ত নিয়ে আন্তরিক নয় মমতার সরকার! আরজি কর নিয়ে যা বললেন রাজনাথ সিং

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ২০ দিন পরে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার আরজি কর কাণ্ডের তদন্ত ও বিচার নিয়ে প্রশ্ন তুললেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, আরজি করের মর্মান্তিক ঘটনা নিয়ে সমাজের সমস্ত স্তরের মানুষ রাস্তায় নেমেছেন। যদিও এই রাজ্যের প্রধান বিরোধী দল তথা কেন্দ্রের শাসক বিজেপির শীর্ষস্তরের বহু নেতাই একেবারে মৌন। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দেয়। তারপর বনধ ডাকে বিজেপি। এরপর থেকেই ধীরে ধীরে বিজেপির শীর্ষ নেতারা কথা বলতে শুরু করেছেন আরজি কর প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অনেক রাজ্যই মহিলাদের বিরুদ্ধে ক্রমশ বাড়তে থাকা অপরাধ মোকাবিলায় আন্তরিক প্রচেষ্টা করছে না।

আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকের নৃশংস হত্যা ও ধর্ষণকে 'অসম্মানজনক' বলে মন্তব্য করে রাজনাথ বলছেন, এই ক্ষেত্রে কঠোরতম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিরুবনন্তপুরমে এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, "এত পরিবর্তন সত্ত্বেও দেশে নারীর প্রতি নৃশংসতা এবং অপরাধ বিবেচনা করে মনে হচ্ছে এখনও অনেক কিছুই করা বাকি আছে। আমাদের সরকার নারীদের সঙ্গে ঘটা অপরাধের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে কিন্তু অনেক রাজ্যই এই নিয়ে আন্তরিক প্রচেষ্টা করছে না।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
"আপনার মেয়েকে ইমার্জেন্সিতে নিয়ে এসেছি", ধর্ষিতার বাবা-মাকে ৩ বার ফোনে কী কী বলা হয়?

RG Kar Phone Calls: দ্বিতীয় ফোনে এক মহিলা বলেন, "আমি সহকারী সুপার। আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সিতে নিয়ে এসেছি। আপনি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।"

প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার মহিলাদের বিরুদ্ধে অপরাধকারীদের আটকাতে বেশ কিছু পদক্ষেপ করেছে। আরজি করের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলছেন, "কলকাতার সাম্প্রতিক হৃদয় বিদারক ঘটনাটি খুবই দুঃখজনক এবং কলঙ্কজনক। ধর্ষণের মতো জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখতে আমরা আইন সংশোধন করেছি। এই আইনটি কঠোরভাবে প্রয়োগ করা উচিত।" এই বছরের শুরুতেই দেশের ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বদলে ভারতীয় ন্যায় সংহিতা চালু করা হয়। এই বিধি অনুযায়ী, ধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রতি ৩ জনে ১ জন ডাক্তারই অনিরাপদ! হাসপাতালের ভয়াবহ পরিস্থিতি ফাঁস সমীক্ষায়

Doctors Unsafety in Hospitals: কিছু ডাক্তার জানিয়েছেন, হাসপাতালে এতই অনিরাপদ বোধ করেছেন তারা যে, আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার কথাও ভেবেছেন।

৩১ বছর বয়সি ওই তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে, মহিলাদের জন্য নিরাপদ কাজের পরিবেশের দাবিতে দেশব্যাপী বিক্ষুব্ধ মানুষ পথে নেমেছে। সাম্প্রতিককালে, নাগরিকদের এমন স্বতঃস্ফূর্ত পথে নামা নিঃসন্দেহে ঐতিহাসিক ঘটনা। ধর্ষণ ও হত্যার ঘটনার পরে প্রাথমিক অভিযুক্ত সঞ্জয় রায়কে পুলিশ গ্রেফতার করে। সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের এই সরকারি হাসপাতালের অবাধ যাতায়াত ও প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, হাসপাতালের অন্দরে কেন চিকিৎসকদের জন্য নিরাপদে বিশ্রাম নেওয়ার জায়গাটুকুও নেই? এই ঘটনায় ১৪ দিন ধরে কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অথচ তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সংশয় কাটছে না। উল্টে প্রতিনিয়ত তথ্য প্রমাণ লোপাটের ভয়াবহ অভিযোগ উঠছে।

এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরজি কর এক বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ। বিরোধী বিজেপি এবং বামেদের পাশাপাশি কংগ্রেসের সমালোচনার মুখেও পড়েছে তৃণমূল। লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধি বলেছেন, "নির্যাতিতাকে ন্যায়বিচার দেওয়ার পরিবর্তে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করার বিষয়টি হাসপাতাল এবং স্থানীয় প্রশাসনের দিকেই গুরুতর প্রশ্ন তুলেছে।" এই অবস্থায় নবান্ন অভিযান ও বনধের ডাক ছিল বিজেপির প্রথম সরাসরি রাজনীতির ময়দানে নেমে করা প্রতিবাদ। মামলার তদন্তের ভার আছে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতেই। ফলে সমস্ত বিরোধীদের চাপ তো বটেই, সাধারণ মানুষের ক্ষোভের চাপের মুখে রয়েছে তৃণমূল সরকার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?