বাসি দুধেই মিষ্টিমুখ! এবার পুজোয় বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন এই পদগুলি

নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়েও বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনা মিষ্টি।

Sanchari Bhowmik
৩ মিনিট
বাসি দুধেই মিষ্টিমুখ! এবার পুজোয় বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন এই পদগুলি

দুধ বাসি হয়ে গেলে অনেকেই তা ফেলে দিতে চান! কারণ ধরে নেওয়া হয়, তা নষ্ট হয়ে গেছে। কিন্তু কোনও কিছুই যে ফেলা যায় না, বা নষ্ট হয় না, যদি বুদ্ধি করে তা দিয়ে বানিয়ে ফেলা যায় সুস্বাদু খাবার। নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়েও বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনা মিষ্টি। রইল সেইসব মিষ্টির রেসিপি।

রসমালাই

রসমালাই, নামটা শুনলেই জিভে জল আসে। খুব সহজেই ঘরোয়া উপায়ে বানিয়ে বাড়িতেই বানিয়ে ফেলা যেতে পারে রসমালাই।

রসমালাইয়ের রসনা অতুলনীয়

প্রথমেই নষ্ট হয়ে যাওয়া দুধকে ভালো করে নেড়ে নিয়ে খোয়া ক্ষীর তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে একটুও জল না থাকে। এরপর এর মধ্যে দু'টেবিল চামচ পরিশোধিত ময়দা মিশিয়ে নিয়ে ভাল করে মাখতে হবে, তারপর ছোট ছোট গোল্লা পাকিয়ে নিতে হবে। একটি প্যানে ১/৪ কাপ দুধ, ৪ চামচ চিনি, এলাচদানা ও জল দিয়ে রস বা সিরাপটা বানিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা বলগুলো দিয়ে দিন ও ভালো করে মজে যাওয়ার জন্য ফ্রিজে রাখুন। তার কিছুক্ষণ পরেই তৈরি হয়ে যাবে রসমালাই।

ডোনাটস

একটি পাত্রে ৩ কাপ ময়দা, ১ চামচ বেকিং সোডা, ২ চামচ বেকিং পাউডার, দারুচিনি গুঁড়ো ও লবণ মিশিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে ২টো ডিম, ১/২ কাপ চিনি, ১ কাপ কেটে যাওয়া দুধ ও ২ চামচ মাখন মিশিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিন, আর তারপর ২-৩ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। এবার ডোনাট কাটারের সাহায্যে ময়দা কেটে নিন আর তারপর সোনালি রং না হওয়া পর্যন্ত তেলে ভেজে নিন।

মিল্ক কেক

মিল্ক কেক খেতে ভালোবাসেন না, এমন মানুষ কিন্তু কমই আছেন। বিশেষ করে বাড়ির বাচ্চারা তো ভীষণই পছন্দ করে মিল্ক কেক। এটা তাদের স্বাস্থ্যের জন্যও ভালো। বানিয়ে দেওয়া যেতে পারে স্কুলের টিফিনেও।

একটি বাটিতে ৩ চামচ মাখন, ৩ চামচ চিনি, লবণ, বেকিং সোডা, ২ কাপ ময়দা, ১ কাপ নষ্ট হওয়া দুধ, ১ কাপ জল, ও ১টি ডিম মিশিয়ে নিন ভাল করে। এরপর পুরো মিশ্রণটি বেকিং ট্রে-তে একটু তেল লাগিয়ে ঢেলে দিন। তারপর ২৫ মিনিটের জন্য ৩০০ ডিগ্রি সেলসিয়াসে দিয়ে বেক করে নিলেই বানানো হয়ে যাবে সুস্বাদু মিল্ক কেক।

আর যদি ভাতও কিছুটা থেকে যায়,বা একই রকম ডাল-ভাত, রুটি-সবজি খেতে খেতে মুখ পচে গিয়ে থাকে তাহলে এই রেসিপিগুলো ফেরাবে মুখের রুচি। অনেক সময় একই রকমের খাবার খেতে বাচ্চারা বিশেষ করে ঘ্যানঘ্যান করে,তাদের জন্যও এই রেসিপিগুলো প্রিয় হয়ে উঠতে পারে। তাই একবার ট্রাই করা উচিত ভারতের এই রেসিপি গুলো। এগুলো যেমন স্বাস্থ্যকর, তেমনই পেটকেও ভর্তি রাখে বহুক্ষণ।

বাদাম রাইস

শুকনো চিনাবাদাম, ডাল, তিল, নারকেল ও শুকনো লঙ্কা নিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। তারপর তেল গরম করে তার মধ্যে কিছুটা সাদা সরষে দানা ও ৩ টেবিল চামচ চিনাবাদাম দিয়ে ভাল করে ভেজে নিন। এবার এর মধ্যে ১ কাপ ভাত, কারিপাতা, ও আগে বানিয়ে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দিন। এরপর স্বাদমতো নুন দিয়ে নামিয়ে নিন আর গরম গরম পরিবেশন করুন।

টম‍্যাটো রাইস

ক্যাবেজ রাইস

একটি প্যানে তেল গরম করে নিন তারপর এর মধ্যে সরষের দানা, কারি পাতা, গোটা জিরে ফোড়ন দিন। এরপর আস্তে আস্তে পেঁয়াজ কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা, বাঁধাকপি গ্রেট করে নিতে হবে, গাজর ও ক্যাপসিকাম গ্রেট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিন। তারপর এতে লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর স্বাদমতো নুন দিন। আগে থেকে করে রাখা ভাত দিয়ে দিন প্যানে। মিনিটপাঁচেক ভালো করে কষিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ক্যাবেজ রাইস।

টম্যাটো রাইস

কড়াইতে তেল গরম করে সরষে, জিরে, লবঙ্গ ও কারিপাতা দিয়ে দিন। তারপর হালকা আঁচে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ও আদা-রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষতে হবে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে নাড়ুন। আগে থেকে বানিয়ে রাখা ভাত ১ কাপ মিশিয়ে দিন প্যানের মিশ্রণের সঙ্গে, আর তারপর গরম গরম পরিবেশন করুন।

লিখেছেন
Sanchari Bhowmik
Sanchari Bhowmik
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।