আরজি করে দুর্নীতিতে গ্রেফতার সন্দীপের ৩ শাগরেদও! কারা তারা?

Sandip Ghosh arrested: আফসার আলি, সুমন হাজরা, বিপ্লব সিনহাকে বেআইনিভাবে হাসপাতালে ক্যাফে এবং পার্কিং লট সহ বিভিন্ন বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ৷

inscript
২ মিনিট
আরজি করে দুর্নীতিতে গ্রেফতার সন্দীপের ৩ শাগরেদও! কারা তারা?

১৫ দিন ধরে রাজ্যের মানুষ একটিই দৃশ্য দেখেছে। প্রতিদিন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে ডেকে পাঠাচ্ছে সিবিআই। চলছে ম্যারাথন জেরা। বাড়ি ফিরছেন সন্দীপ ঘোষ আর আবারও পরের দিন হাজির হচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দরবারে। ১৫ দিনের বিপুল জিজ্ঞাসাবাদের পর অবশেষে আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা। তবে শুধু সন্দীপ নন। আরজি কর দুর্নীতি-কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলি, হাসপাতালের ভেন্ডর সুমন হাজরা, বিপ্লব সিনহাকেও গ্রেফতার করেছে সিবিআই। কেন এই তিনজনকে গ্রেফতার করা হলো? দুর্নীতিতে কীভাবে জড়িয়ে তারা? সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। বাড়ির পাশাপাশি আরও ১৫ জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। আলিপুর আদালতে নথি জালিয়াতির অভিযোগ করে সিবিআই, একটি জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয় ওই অভিযোগের প্রেক্ষিতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর কাণ্ড: অবশেষে গ্রেফতার! ১৬ দিন জেরার শেষে সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ

Sandip Ghosh Arrested: সিবিআই সূত্রের খবর, বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। যতদূর খবর, আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তেই গ্রেফতার করা হয়েছে সন্দীপকে।

গত ২১ অগাস্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে তা সিবিআইয়ের বদলে ইডির হাতে দেওয়ার আবেদন করে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আরজি কর মেডিক্যাল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এর আগে রাজ্য সরকার সন্দীপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করতে স্পেশাল টাস্কফোর্স বা SIT তৈরি করে কিন্তু কলকাতা হাইকোর্ট ২৩ অগাস্ট সিটের হাত থেকে ওই তদন্তভার কেড়ে নিয়ে সিবিআই-কে দেয়। আখতার আলিকেও সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে।

সোমবার সন্ধেয় সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা সন্দীপ ঘোষকে আটক করে নিজাম প্যালেসে নিয়ে আসার পর গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতার হওয়া অন্য তিনজন, অর্থাৎ আফসার আলি, সুমন হাজরা, বিপ্লব সিনহার সঙ্গে সন্দীপ ঘোষের নানা অবৈধ দেনাপাওনার সম্পর্ক রয়েছে। এই তিনজনকে বেআইনিভাবে হাসপাতালে ক্যাফে এবং পার্কিং লট সহ বিভিন্ন বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ৷ আফসর আলি খান ছিলেন সন্দীপের দেহরক্ষী এবং সমস্ত কুকর্মের ছায়াসঙ্গী৷ অভিযোগ, সন্দীপ ঘোষের হয়ে অনেকজনকে হুমকি দেওয়ার কাজ করত আফসর আলি খান। অভিযোগ, দেহরক্ষী হলেও চল্লিশ লক্ষ টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়াত সে৷

বিপ্লব সিনহার সংস্থা ‘মা তারা ট্রেডার্স’ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। গত সপ্তাহে সাঁকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই। সোমবার সন্দীপের সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয়। সুমন হাজরা ‘হাজরা মেডিক্যাল শপ’ নামে একটি ওষুধের দোকানের মালিক। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই ওই দোকানেও হানা দিয়েছিল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।