ধর্মীয় বিভেদের রাজনীতির বাড়বাড়ন্তে আতঙ্কিত বাংলার ফকিররা

Fakir Culture: প্রকৃতপক্ষে এই ফকিররাই কিন্তু হতে পারেন বিভেদকামী রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার।

Ladly Mukhopadhaya
৩ মিনিট
ধর্মীয় বিভেদের রাজনীতির বাড়বাড়ন্তে আতঙ্কিত বাংলার ফকিররা

ফকির হলো অভাবী। সে যেমন ভিক্ষুক, তেমনই সহজ-সরল মনের একজন তত্ত্বজ্ঞানী ও শুভ চিন্তার ধারক। মূল আরবি এই 'ফকির' শব্দর সঙ্গে ফরাসি দরবেশ শব্দের যোগ আছে। সে কলন্দর, ঘুরে বেড়ায়। সেই অর্থে তার কোনও ঘরবাড়ি নেই। আস্তানা বা আখড়া থাকতে পারে, আবার না-ও থাকতেও পারে। জন্মসূত্রে কেউ ফকির হয় না। ফকিরি অর্জন করতে হয়। ফকির সৎগুণসম্পন্ন আধ্যাত্মে বিশ্বাসী, কিন্তু সে অনুমানের ধার ধারে না। তার বিচার বর্তমানকে কেন্দ্র করে।

আরেকটু পরিষ্কার করে বললে, কল্পনানির্ভর শাস্ত্রধর্মের ব্যাখ্যাকে ফকিরি সাধকরা বলেন অনুমান। আর নিজেরা পরীক্ষিত ইন্দ্রিয়-প্রত্যক্ষে 'বর্তমান'-কে মান্য করেন। এঁরা ভাববাদী ধর্মের প্রবল বিরোধী। শরিয়তের সঙ্গে সরাসরি বিরোধে এঁদের ফকিরি যাপন। সুফি ভাবসাধনার অঙ্গ হলো এই ফকির জীবন। এঁরা ভেক নেন। মালাঝোলা, পাগড়ি ও জোব্বাতে সাজেন। সাধারণত সাদা কিংবা কালো পোশাক-পরিচ্ছদ পরে থাকেন।

অর্থাৎ, বলতে চাইছি যে, এঁরা হলেন মূলত বাস্তববাদী। গান এঁদের সাধনক্রম, তত্ত্বের রসভাষ্যও বলা যায়। দেহতাত্ত্বিক কড়চাসমূহ ফকিরের চর্যাচর্যে প্রাণ পায়। তবে সব ফকিরই যে গান গায়, তা নয়। শ্রুতি পরম্পরাগত তত্ত্ব, সুর, সাধনা, সাধ্য ও জীবনচর্যা এখানে সামগ্রিক এক ঐক্য তৈরি করে। ঘনবসতি বা জনসমাজে এরা থাকেন না। কিন্তু জনসমাজ নিয়েই এদের কার্যকর্মপদ্ধতি। এখানেই তাঁদের নিত্য আসা-যাওয়া। এখানেই তাঁদের আহরণ, এখানেই তাঁদের নিত্য-সংশ্লেষ। যা তাঁদের সাধনাকে বিস্তার দেয়, ব্যক্তি ও সমাজের সঙ্গে একটা সুক্ষ যোগাযোগসমৃদ্ধ মেলবন্ধন তৈরি করে। এদের ইদানীংকালে খুব একটা দেখা যায় না। সময় পরিবর্তনের সঙ্গে যেমন অনেক কিছুই পাল্টে যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিনেমার নিন্দে করে জুটেছে প্রযোজকের মারও, বাঙালি মনে রাখেনি মৃগাঙ্কশেখর রায়কে

Pagoler Songe Jabi: শুনেছি তাঁর সমালোচনা পড়ে নাকি আধিকাংশ দর্শক ঠিক করত, কোন ছবি দেখবে।

তার মানে ফকির নেই, তা বলছি না। বলছি, এখন তাঁরা অত্যন্ত সংখ্যালঘু হয়ে পড়েছেন। সংখ‍্যাগরিষ্ঠর জায়গা নিয়েছে স্বঘোষিত ফকিররা। যাদের সেই অর্থে কোনও পরম্পরা নেই। সাধনার তিলমাত্র নেই। এখন সব স্বঘোষিত 'ফকির'। সরকারি চাকরি করা ফকির। মাচায় মাচায় সেজেগুজে ফকির হওয়ার ফিকির। পেল্লায় গাড়িবাড়ির ফকির। টিভি-র ফকির, মঞ্চে বেতাল-বেসুরো ফকির। ফলে, ফকির শব্দর যে আবহমান গ্রাহ্যতা, ফকিরের যে জীবনধারণের শুদ্ধতা, তা ক্রমশই অপসৃয়মাণ। তাঁর তত্ত্ব প্রচারের যে প্রত্যয়, তাঁর জীবনযাপনের মধ্যে যে প্রতিবাদ, মৌখিক পরম্পরায় সাধনসিদ্ধ যে জ্ঞান, যে গান- তা আর দেখতে পাওয়া যায় না, শুনতে পাওয়া যায় না।

ফলে ফকির ও তাঁর গান এখন শহরের বেহদ্দ তথাকথিত আমোদগেঁড়ে বংকালচারে আবিষ্ট। যা এখন কেবলই লোকসংগীতে পর্যবসিত। মানুষ হাততালি দিচ্ছে, উচ্ছ্বাস দেখাচ্ছে। তাতেই সংবর্ধনা মঞ্চ তৈরি হচ্ছে, স্মারক-ফলকে জয়জয়কার হচ্ছে। কিন্তু যে গান উঠে আসে জীবনযাপনের প্রয়োগের মাধ্যমে, যে গান অনুশীলনের দ্বারা অর্জন করতে হয়, তা ক্রমে হারিয়ে যাচ্ছে। এই যে দীর্ঘ পরম্পরাগত ঐতিহ্য, তাঁকে যেমন সংরক্ষণে আমরা মন দিইনি, তেমনই তাঁর প্রতি সামান্যতমও মনোযোগ রাখতে পারিনি। এ আমার শহুরে দেখার দুর্ভাগ্যে লালিত। একবারও ভেবে দেখছি না যে, ফকিরকে আমি কীভাবে দেখব, কোথায় খুঁজব! সে কি শহরের আলোকিত মঞ্চে কিংবা টেলিভিশনের পর্দায়ই দ্রষ্টব্য হয়ে থাকবে?

এর ব্যতিক্রম আছে নিশ্চয়ই। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। একটি নির্দিষ্ট সংস্থাকে আমি জানি যাঁরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ফকিরদের সংরক্ষণ, প্রসার ও প্রচারে এই ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সাধারণ্যে তুলে ধরার। 'বাংলানাটক' নামের এই সংস্থা চেষ্টা করছে কীভাবে নতুন প্রজন্মের মধ্যে নানা কর্মশালা করে, এক ধরনের লোকায়ত শিক্ষার বিস্তৃতি দিতে। কিন্তু তা কি প্রয়োজনের তুলনায় যথেষ্ট? এর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। ফকিরদের সুরক্ষাকে ত্বরান্বিত করতে হবে। শুধুমাত্র মাসিক ভাতা বিলোনোই যথেষ্ট নয়।

আসলে ফকিরকে চিনতে হলে, বুঝতে হলে মেলাগুলোয় যেতে হবে। সম্ভব হলে যেতে হবে তাঁর আস্তানায়, তাঁর আখড়ায়। শহর গ্রাস করছে গ্রামকে। সেটা ঠিক। তা ঐতিহাসিক নিয়মেই করবে। কিন্তু এখনো যেখানে ফকিররা সংঘবদ্ধভাবে নানা গ্রামে ছড়িয়েছিটিয়ে আছেন, তাঁদের সংরক্ষণের দায়িত্বও নিতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। আজকের ধর্মবিভেদের রাজনীতির ফলাওকাণ্ডে ফকিররা কিন্তু আতঙ্কিত। একসময় মৌলবাদীদের আক্রমণে বহু ফকিরকে প্রাণ দিতে হয়েছে বাংলায়, মায় এই উপমহাদেশে। জ্বলিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের আস্তানা, আখড়া। জানি না, ক'জন খোঁজ রাখে গ্রামবাংলার মেলাগুলোতে আগত শত শত ফকিরের, যাঁরা মধ্যপ্রাচ্য থেকে মৌলবাদীদের অত্যাচারে সীমান্ত পেরিয়ে পায়ে হেঁটে চলে আসছেন!

প্রকৃতপক্ষে এই ফকিররাই কিন্তু হতে পারেন বিভেদকামী রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। যে শিক্ষা আমরা লালন শাহ্ থেকে পেয়েছি। যে শিক্ষা ফকিরের মূল মন্ত্রে নিহিত আছে। যে শিক্ষায় আকৃষ্ট হয়েছিলেন রবীন্দ্রনাথ। তাকে শুধু পুঁথিগত বিদ্যায় ও গবেষণার পাতায় সীমাবদ্ধ রাখলেই হবে না। তার প্রায়োগিক অবস্থানে চিহ্নিত করতে হবে।

কিন্তু করবে কে?

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।