বাঙালির হাতে নতুন করে জন্ম নিল রাজস্থানের পরিত্যক্ত গাড়ি
কথায় বলে না, যে খায় চিনি, তাকে যোগায় চিন্তামণি। ২০১৭ সালে একটা খবর এল রাজস্থানের চুরু শহরে একটা ১৯৪৮ সালের এম.জি.টি.সি. পড়ে আছে, অনাদরে, অবহেলায়।

হাই কোর্টের তরুণ আইন-ব্যবসায়ী রূপক ঘোষ মশাই কিছুতেই কাজে মন বসাতে পারছেন না। সব ঠিকঠাক চলছিল এমন সময় বাধ সাধল একটা ঝাঁ চকচকে এম.জি.টি.সি গাড়ি। সালটা ২০১০-'১১, রূপকবাবু স্ত্রীকে নিয়ে চলেছেন একটা কাজে। অন্যদিনের মতো নিজেই ড্রাইভ করছেন। মা ফ্লাইওভারের কাছে ট্রাফিক সিগন্যালে গাড়িটা দাঁড়িয়েছে, এমন সময় পাশে এসে দাঁড়াল একটা এম.জি.টি.সি। চকচকে চেহারা। আর বাতি সবুজ হতেই এক নিমেষে হারিয়ে গেল।
ব্যস, আর যায় কোথায়! রূপকবাবুর মাথা গেল ঘুরে। বাড়ির কাজ করছেন, ছেলের সঙ্গে খেলছেন, আদালতেও যাচ্ছেন, কিন্তু মন পড়ে...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে













