দেবতার সেবা করবে রোবট হাতি! ভারতের এই মন্দিরে হইচই ফেলেছে ৮০০ কেজির রোবট

Kerala Robot Elephant: ১১ ফুট লম্বা এই 'রোবট হাতি'র ওজন, ৮০০ কেজি! হাতিটি দেখে বিন্দুমাত্র বোঝার জো নেই যে সেটি সত্যিকারের নয়।

inscript
২ মিনিট
দেবতার সেবা করবে রোবট হাতি! ভারতের এই মন্দিরে হইচই ফেলেছে ৮০০ কেজির রোবট

কেরলের ধর্মীয় অনুষ্ঠানে হাতিদের গুরুত্ব অপরিসীম। কেরলের ছবি মনে করলেই সুসজ্জিত হাতিদের দৃশ্য ভেসে ওঠে। তবে অনেককাল ধরেই মন্দিরের উৎসবের জন্য হাতিদের বন্দি করে রাখার অভ্যাস বন্ধ করার আহ্বানও উঠছে। ধর্মীয় অনুষ্ঠানে হাতি চাই-ই চাই, এদিকে হাতিদের বন্দি রাখাও সমস্যার। তাই এক অভিনব পন্থা নিয়েছে কেরলের একটি মন্দির। শোভাযাত্রার দেবতাদের বহন করার মতো আচার-অনুষ্ঠানের অংশ হিসাবে 'রোবট হাতি' নিয়োগ করেছে মন্দির কর্তৃপক্ষ। প্রকৃতপক্ষে এটি একটি বিশালাকার মোটর চালিত হাতি।

১১ ফুট লম্বা এই 'রোবট হাতি'র ওজন, ৮০০ কেজি! কানও নাড়ে, চোখও পিটপিট করে, শুঁড়ও তোলে, হাতিটি দেখে বিন্দুমাত্র বোঝার জো নেই যে সেটি সত্যিকারের নয়। লোহার ফ্রেম এবং রবারের আবরণ দিয়ে তৈরি হয়েছে এই হাতি। পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস ইন্ডিয়া অর্থাৎ PETA ত্রিশুর জেলার ইরিঞ্জাদাপ্পিলি শ্রী কৃষ্ণ মন্দিরে এই হাতিটি দান করেছে। চলচ্চিত্র অভিনেতা পার্বতী থিরুভোথু এই রোবট হাতি দান করার জন্য PETA-র সঙ্গে সহযোগিতা করেন। সব মিলিয়ে হাতির দাম পড়েছে ৫ লক্ষ টাকা।

এই রোবট হাতির নাম 'ইরিঞ্জাদাপ্পিলি রমন'। কেরলের মন্দিরে দেবতাকে হাতি নিবেদন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। 'নদয়িরুথাল' নামের সেই অনুষ্ঠান আয়োজন করেই 'ইরিঞ্জাদাপ্পিলি রমন'কে দান করা হয়েছে। উৎসবের সময় সাধারণ হাতির মতোই রমনকেও সাজানো হয়। PETA-র তরফে জানানো হয়েছে, হাতির এই রোবট মডেলটিতে পাঁচটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর লাগানো রয়েছে। যার ফলে মন্দিরটি নিরাপদে তো থাকবেই, কোনও হাতিকেও জোর করে উৎসবের জন্য আটকে রাখা হবে না। বন্দি হাতিদের পুনর্বাসনের আহ্বানকে সমর্থন জোগাবে এই রোবট হাতি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
"প্লিজ হাতি পাঠান না," কেন নেহরুকে হাজার চিঠি লিখেছিল টোকিও, বার্লিনের শিশুরা?

Jawaharlal Nehru Elephants: মহীশূর রাজ্য থেকে আনা হাতিটির নাম নেহেরু তাঁর মেয়ের নামেই রেখেছিলেন, ইন্দিরা। কয়েক মাস পরেই, হাতি ইন্দিরাকে টোকিওতে পাঠানো হয়।

JUMBO NEWS!

Kerala’s Irinjadappilly Sree Krishna Temple will use a lifelike mechanical elephant to perform rituals, allowing real elephants to remain with their families in nature.

The initiative is supported by

.

  • আপনার জন্য আরও কিছু লেখা
গভীর জঙ্গলে বাস মহাদেবের, ৫০০০ বছরের পুরনো পোড়ামাটির এই শিব মন্দির আজও বিস্ময়

Ganpur forest : তাই শিবরাত্রি উপলক্ষ্যে চেনা ছন্দে ভক্তির বাইরে গিয়ে নতুন কোনও ইতিহাসের হদিশ পেতে চাইলে বেরিয়ে পড়ুন এই জঙ্গলের উদ্দেশ্যে।

এই রোবট হাতি একবারে পাঁচজনকে বহন করতে পারে এবং মাহুত (বলা ভালো অপারেটর) একটি সুইচ ব্যবহার করে হাতিটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ত্রিশুরের একদল শিল্পী এই রোবট হাতিটিকে তৈরি করেছেন। এর আগে দুবাইয়ের শপিং ফেস্টিভ্যালের জন্যও হাতির মূর্তি সরবরাহ করেছেন এই শিল্পীরা।

সত্যিকারের হাতির বদলে রোবট পেয়ে দেবতারা কি খুশি হচ্ছে নাকি বেজায় ক্ষুণ্ণ? মন্দিরের পুরোহিত রাজকুমার নাম্বুথিরি জানিয়েছেন, মন্দির কর্তৃপক্ষ এই রোবট হাতি পেয়ে খুশি। তাঁদের আশা, অন্যান্য মন্দিরগুলিও আচার-অনুষ্ঠানের জন্য এবার থেকে হাতিদের বন্দি না রেখে রোবট হাতি ব্যবহারের দিকে ঝুঁকবে। আসলে সত্যি হাতি ব্যবহারের কিছু আশঙ্কাও রয়েছে। এর আগে উৎসবের জন্য হাতি ভাড়া করতে হতো। গত কয়েক বছরে, হাতি ভাড়ার খরচ বেড়েছে বিপুল। শুধু তাই নয়, উত্সবের সময় হাতির হিংস্র হয়ে ওঠার ঘটনাও ক্রমেই বাড়ছে। সবদিক বিবেচনা করেই মন্দির সেই প্রথা বন্ধ করেছে৷

দুবাইয়ের সেই উৎসবের জন্য হাতির মূর্তি তৈরির কথা শুনে এই শিল্পীদের সঙ্গে যোগাযোগ করে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের পরামর্শ এবং নকশা অনুযায়ী একটি হাতি তৈরি করতে বলা হয়। তারপরে PETA ইন্ডিয়া এগিয়ে আসে পৃষ্ঠপোষকতায়। এখন কেরলের এই মন্দিরে মানুষ ছুটে যাচ্ছেন রোবট হাতির দর্শনে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।