১২০ বছর পূর্তি! যে ভাবে সাজছে লাখো বাইকারের প্রিয় রয়েল এনফিল্ড

Sindhu Som
৩ মিনিট
১২০ বছর পূর্তি! যে ভাবে সাজছে লাখো বাইকারের প্রিয় রয়েল এনফিল্ড

মোটর সাইকেলের ইতিহাসে বুলেটের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এদেশের বাচ্চা থেকে বুড়ো–সকলেই ‘বুলেট’ নামটির সঙ্গে পরিচিত। ১৮৯১-এর নভেম্বরে বব ওয়াকার এবং অ্যালবার্ট এডি কিনে ফেলেন জর্জ টাউনসেন্ড অ্যাণ্ড কোম্পানি। তখন টাউনসেন্ড সবে বাইসাইকেল নির্মাণ শুরু করেছে। কোম্পানির মালিক হওয়ার বছর দুয়েকের মধ্যে মানিকজোড় রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরি অফ এনফিল্ডে মাল সরবরাহের একটি ঠিকা পায়। সে সময় এই ঠিকা পাওয়া খুব একটা মামুলি ব্যাপার ছিল না। উদযাপনের জন্য তারা এই নতুন কোম্পানির নাম বদলে রাখেন এনফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এর সঙ্গে সাদুয্য রেখেই বব যখন তাঁর প্রথম বাইসাইকেলটির নকশা তৈরি করলেন, তার নাম রাখা হল দ্য এনফিল্ড। পরের বছর বাইসাইকেলগুলির নাম বদলে রাখা হল রয়্যাল এনফিল্ড। ট্রেডমার্ক, ‘মেড লাইক আ গান’ (বন্দুকের মতো বলিষ্ঠ)। এর প্রায় বছর সাতেক পরে ১৯০১ নাগাদ, প্রথম রয়্যাল এনফিল্ড মোটর সাইকেল নির্মিত হল। সেই তার পথচলা শুরু। ১২০ বছর ছাড়িয়ে এখনও বাজারে নিজের জায়গা একই রকম ধরে রেখেছে সে।

এ বছর রয়্যাল এনফিল্ড ঘোষণা করেছিল ১২০ বছর পূর্তি উপলক্ষে তারা রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০ এবং কন্টিনেন্টাল জিটি ৬৫০ মডেলের কিছু সীমিত সংস্করণ ভারতে বিক্রি করবে। এভাবেই ১২০ বছরের যাত্রাকে উদযাপন করবে তারা। এই সীমিত সংস্করণের বাইকটি সর্বমোট ৪৮০ ইউনিট নির্মিত হয়েছিল। তার মধ্যে ১২০ ইউনিট বরাদ্দ ছিল শুধুমাত্র ভারতের জন্য। ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ পশ্চিম এশিয়া–প্রত্যেকের জন্য আদতে ১২০ ইউনিট করে বরাদ্দ করা হয়েছিল এই বাইকটি। ভারতে গত ডিসেম্বর মাসে একটি ফ্ল্যাশ সেলের আয়োজন করে রয়্যাল এনফিল্ড। ১২০টি বাইকের মধ্যে ৬০টি ছিল কণ্টিনেন্টাল ৬৫০ এবং ৬০টি ইন্টারসেপ্টার ৬৫০। ভারতীয় বাজারে যে ধরনের বুলেট বিক্রি হয়, সেটিকে মাথায় রেখেই এ হেন সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি।

যৌথ ভাবে ব্রিটেন ও ভারতের প্রতিনিধি দল এই বাইকের নকশা তৈরি করেছে। বাইকটির সারা শরীরে এক অভূতপুর্ব কালো রঙ, এমনকি ইঞ্জিন, সাইলেন্সার ও অন্যান্য অংশ, যা গাড়ির রঙে রঙ করা হয় না, সেগুলিও কালো। হস্তনির্মিত রঙিন একটি পেতলের ব্যাজ তেলের ট্যাঙ্কের উপর সাঁটা। তা ছাড়া ফ্লাইস্ক্রিন, ইঞ্জিন গার্ডস, হিল গার্ডস, ট্যুরিং এবং বার এন্ড মিরর প্রভৃতি নানা বাড়তি অংশও এই প্যাকেজের মধ্যে থাকছে। প্রতিটি মোটর সাইকেলে ৬০ অবধি নিজস্ব ক্রমিক সংখ্যা রয়েছে, যা সীমিত সংস্করণেরই বিজ্ঞাপন আদতে। ডিসেম্বরের ৬ তারিখ যে প্রথমে বুক করবে গাড়ি সেই পাবে–জাতীয় নিয়ম মেনে সেলের পরিকল্পনা করে রয়্যাল এনফিল্ড। দুটি মডেলই ৬৫০ সিসির। বাদবাকি সমস্ত যন্ত্রাদিতে চলতি মডেলের সঙ্গে খুব একটা ফারাক নেই এই সীমিত সংস্করণের। মূলত সংগ্রাহকের জন্যেই এই সেলের পরিকল্পনা।

যদিও বাজারের হিসেব অনুযায়ী ২০২১এর নভেম্বরে ডোমেস্টিক মোটর সাইকেল বিক্রির সংখ্যা পড়ে গিয়েছে রয়্যাল এনফিল্ডের অনেকটাই। ২০২০-র নভেম্বরে মোট বিক্রিত বাইকের সংখ্যা যেখানে ৫৯০৮৪ ইউনিট, সেখানে গত বছর নভেম্বরের হিসেব দেখা যাছে ৪৪৮৩০ ইউনিট। প্রায় ২৪ শতাংশ বিক্রি কমে গিয়েছে। এ অবস্থার জন্যই কি ১২০ বর্ষপূর্তির বিশেষ এডিশন ও উদযাপন? হতেও পারে। ঐ একই মাসে রফতানি হয়েছে ৬৮২৪ টি ইউনিট। যা ২০২০-র নভেম্বর থেকে ৪৫ শতাংশ বেশি। অনলাইন ফ্ল্যাশ সেলের পরেই এই তোড়জোড় প্রমাণ করে উদযাপনের মধ্যে দিয়ে আবার বাজার বাড়াতে চাইছে কোম্পানিটি। বিশেষত যখন ২০২২-এর প্রথম চার মাসের মধ্যেই ভারতীয় বাজারে মডেলগুলি চলে আসবে বলে জানিয়েছে রয়্যাল এনফিল্ড। এই মডেলগুলি লঞ্চ করার ব্যাপারে আইকের মোটরস্‌ লিমিটেডের ম্যনেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল জানান, “এমন ঐতিহ্য ও ইতিহাস উদযাপন করতে পারে খুব কম কোম্পানি রয়েছে। রয়্যাল এনফিল্ড গৎ এক শতকের উপর যা উপভোগ করতে পেরেছে তার বেশিরভাগটাই বাইকচালকদের ভালোবাসায় গড়া। কাজেই এই মাইলস্টোনটি উদযাপনের আর অন্য কোনও রাস্তা ছিল না। জগৎজোড়া বুলেট প্রেমী মানুষজনের সঙ্গে এই ১২০তম বর্ষপূর্তির সংস্করণ দুটি এবং ব্র্যান্ডটির ঐতিহ্য ভাগ করে নিতে পেরে আমরা যারপরনাই আনন্দিত।”

ভারতে সীমিত সংস্করণের মডেল দুটির মূল্য সাধারণ মডেল দুটির থেকে একটু চড়াই ছিল। যেমন, ইন্টারসেপ্টর ৬৫০ ক্রোমের দাম ভারতীয় মুদ্রায় ৩.০৩ লাখ টাকা, এবং কন্টিনেন্টাল জিটি ৬৫০ ক্রোমের দাম ৩.২০ লাখ টাকা। সেখানে সীমিত সংস্করণ ইন্টারসেপ্টর ৬৫০ ক্রোমের দাম ছিল ভারতীয় মুদ্রায় ৩.২৫ লাখ, এবং কন্টিনেন্টাল জিটি ৬৫০ ক্রোমের দাম ছিল ৩.৪০ টাকা। ফ্ল্যাশ সেলের বিজ্ঞাপনের প্রতিক্রিয়া এতটাই অভূতপূর্ব যে রয়্যাল এনফিল্ড কোম্পানি নিজেও হতভম্ব হয়ে গিয়েছিল।

১২০ ইউনিট সেলে ১৭০০০-এরও বেশি রেজিস্ট্রেশন হয়েছিল। মাত্র দু'মিনিটে, অর্থাৎ ১২০ সেকেন্ডে বিক্রি হয়ে যায় ১২০টি বাইক। এই সেল নতুন রেকর্ড তৈরি করেছে পৃথিবীতে। যে সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব বর্তমানে বাইকটির অধিকারী, তাঁদের মধ্যে ভারতীয় নৌসেনার রিয়ার অ্যাডমিরাল ফিলিপোজ জি পাইনুমুতিল পেয়েছেন ইন্টারসেপ্টর ৬৫০-র ১ নম্বর অঙ্কিত বাইকটি। এছাড়া, অলিম্পিকে পদকপ্রাপ্ত বন্দুকবাজ গগন নারঙ্গ ও অভিনেতা ধ্যান শ্রীনিবাসনের কাছেও রয়েছে ঐ একই মডেল।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।