কেন আক্রমণ সলমন রুশদির ওপর? আসল কারণ লুকিয়ে সেই 'ধর্মীয় ভাবাবেগে'

৭৫ বছর বয়সি বুকারজয়ী লেখক সলমন রুশদির জীবনে বিতর্ক এই প্রথম নয়। লেখকজীবনের শুরু থেকেই তাঁর দুঃসাহসী লেখনীর জন্য বারবার বিতর্ক ও আক্রমণের স্বীকার হতে হয়েছে তাঁকে।

Aritra Dasgupta
৩ মিনিট
কেন আক্রমণ সলমন রুশদির ওপর? আসল কারণ লুকিয়ে সেই 'ধর্মীয় ভাবাবেগে'

নিজের দীর্ঘ লেখকজীবনে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। নিউ ইয়র্কের শতকা ইনস্টিটিউটে বক্তৃতা দিতে যাওয়ার সময় ছুরিকাহত হয়ে ফের আরও একবার শিরোনামে বুকারজয়ী ব্রিটিশ-ভারতীয় লেখক সলমন রুশদি।

অ্যাসোসিয়েট প্রেসের সংবাদ অনুযায়ী, রুশদি মঞ্চে বক্তৃতা দিতে শুরু করার পরেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মঞ্চে উঠে ছুরি নিয়ে আক্রমণ করেন সলমন রুশদিকে। সেই মুহূর্তে দাঁড়িয়েই ১০-১৫ বার রুশদির ঘাড়ে ছুরি দিয়ে কোপানো হয়। ঘটনার অভিঘাতে আহত হয়ে মাটিতে পরে যান তিনি। ঘটনাস্থলে উপস্থিত নিউ ইয়র্ক পুলিশ আততায়ীকে গ্রেফতার করে এবং জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে রুশদিকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৫ বছর বয়সি বুকারজয়ী লেখক সলমন রুশদির জীবনে বিতর্ক এই প্রথম নয়। লেখকজীবনের শুরু থেকেই তাঁর দুঃসাহসী লেখনীর জন্য বারবার বিতর্ক ও আক্রমণের শিকার হতে হয়েছে তাঁকে।

সলমন রুশদি: জীবন ও সাহিত্য

সলমন রুশদির জন্ম স্বাধীনতার ঠিক প্রাক মুহূর্তে। ১৯৪৭-এর ১৯ জুন ব্রিটিশ ভারতের বোম্বাই প্রেসিডেন্সি তে জন্মগ্রহণ করেন সলমন রুশদি। '১৯৭৫ সালে গ্রিমাস' লেখার মধ্যে দিয়ে রুশদির সাহিত্যজীবনে হাতেখড়ি। ১৯৮১-তে লিখছেন তাঁর জীবনের অন্যতম সেরা উপন্যাস, ভারতের পটভূমিকায় লেখা 'মিডনাইটস চিলড্রেন'। 'মিডনাইট'স চিলড্রেন' ভারতের স্বাধীনতা, দেশভাগ এর পটভূমিকায় লেখা একটি ম্যাজিক রিয়েল গদ্য। এই বইটির জন্যই বুকার পুরস্কার লাভ করেন রুশদি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জেসন রেকুলাকের 'হিডেন পিকচার্স': অসহ্য সাসপেন্স, সত্যসন্ধানী হরর-থ্রিলার

ক্লাসিক বেবি-সিটিং হরর ফিকশনকে একদম নতুন মোড়কে পরিবেশন করার এই প্রচেষ্টায় বলাই যায় জেসন রেকুলাক সফল হয়েছেন।

১৯৮৮ সালে প্রকাশিত হয় তাঁর জীবনের অন্যতম বিতর্কিত উপন্যাস 'দি স্যাটানিক ভার্সেস'। লেখক হিসেবে নিজের সব লেখায় রুশদি মৌলবাদের বিরোধিতা করেছেন। তাঁর ওপর মৌলবাদীদের আক্রমণ কোনও নতুন ঘটনা নয়। হাজার বিরোধিতা, প্রাণনাশের হুমকি ও রুশদির কলমকে স্তিমিত করতে পারেনি। নিজের লেখনীর সঙ্গে কখনোই আপোষ করেননি রুশদি। মৌলবাদীদের আক্রমণ থেকে বাঁচতে দীর্ঘদিন আত্মগোপন করে থেকেছেন তিনি। তবুও থামেনি তাঁর কলম। সেই সময়ও ছদ্মনামে লিখেছেন 'ইমাজিনারি হোমল্যান্ড', 'হারুন এন্ড দি সি অফ স্টোরিজ', 'দি মুরস লাস্ট সাই'-এর মতো বিখ্যাত সব লেখা। আত্মগোপনের পর প্রকাশ্যে এসে প্রকাশিত হয় তাঁর আরেক বিখ্যাত উপন্যাস ' দি গ্রাউন্ড বিনিথ হার ফিট '। ২০০৭ সালে সাহিত্যে রুশদির অবদানের জন্য ইংল্যান্ডের রানি এলিজাবেথ তাঁকে নাইট উপাধিতে সম্মানিত করেন।

রুশদি ও বিতর্ক

১৯৮৮ সালে প্রকাশিত 'দি স্যাটানিক ভার্সেস' নিয়ে বিতর্ক শুরু হয় ইসলামিক দেশগুলির মধ্যে। এই বই লেখার অপরাধে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি রুশদির নামে মৃত্যু পরোয়ানা জারি করেন। রুশদির মাথার দাম ধার্য হয় প্রায় ৩০ লক্ষ ডলার। ইসলামিক দেশগুলির উসকানিতে প্রায় সব দেশেই ইসলাম ধর্মাবলম্বী মানুষের আক্রমণের স্বীকার হন রুশদি।

রুশদির 'দি স্যাটানিক ভার্সেস' ইসলাম ধর্মগুরু মহম্মদের জীবন থেকে নেওয়া। মধ্যপ্রাচ্যের দেশগুলির মতে কোরানের বিভিন্ন পংক্তি এবং নবী মহম্মদের জীবনের কাহিনিকে বিকৃত করেছেন রুশদি। উপন্যাসে মহম্মদ কে কোনো কোনও জায়গায় মাহউনদ বলা হয়েছে যা ক্রুসেডের সময় মহম্মদ সম্পর্কে বলা হতো। ইসলাম মৌলবাদীরা এমনই বিভিন্ন প্রশ্ন তুলে রুশদি কে আক্রমণ করেন। এই আক্রমণ প্রসঙ্গে একবার রুশদি বলেছিলেন, "আমি যে সময়ে এই বইটা লিখি সেই সময়ে ইসলাম নিয়ে এইরকম মাতামাতি ছিল না। এখন মানুষ আগের থেকে ও অনেক বেশি বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল হয়েছে।"

'দি স্যাটানিক ভার্সেস'-এর জন্য রুশদি প্রায় ১৩ বছর ছদ্মনামে কাটিয়েছেন। এর আগে নয়ের দশকেও এই বইয়ের জন্য ইতালির মিলান শহরে আক্রান্ত হয়েছেন রুশদি। এমনকী, জাপানি ভাষায় 'দি স্যাটানিক ভার্সেস' অনুবাদের জন্য টোকিও বিশ্ববিদ্যালয়ে ছুরি মেরে খুন করা হয় অনুবাদক হিতোসি ইগারাসিকে।

১৯৯৮ সালে ইরানে সরকার বদলের পর রুশদির ওপর থেকে মৃত্যুর 'ফতোয়া' প্রত্যাহার করা হয়। রুশদির ওপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে সেই সময় পাশ্চাত্যে এক নতুন তর্কের উদ্ভব হয়। একদিকে পশ্চিমের দেশগুলো যখন ব্যক্তির স্বাধীন মতপ্রকাশের অধিকার তুলে ধরছে বিশ্বের দরবারে ঠিক তখনই মধ্যপ্রাচ্যের দেশগুলি ধর্মীয় সংস্কৃতির দোহাই দিয়ে মতপ্রকাশের স্বাধীনতাকে অস্বীকার করেছিল। কিন্তু এতসব বিতর্কের মাঝেও থামেনি রুশদির 'সাহসী কলম'। বারবারই যে কোনো মৌলবাদের বিরুদ্ধে নিজের লেখার মধ্যে দিয়ে যুদ্ধ জারি রেখেছেন তিনি।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।