বিশ্বে ৩২ টি দেশেই বৈধ, কেন সমকামী মানুষদের বিবাহের বিরুদ্ধে নরেন্দ্র মোদির সরকার?

Same Sex Marriage: নেদারল্যান্ডস ২০০০ সালে প্রথম দেশ হিসেবে সমকামী বিয়েকে বৈধতা দেয়। এশিয়ায়, তাইওয়ান প্রথম দেশ যারা ২০১৯ সালে এই ধরনের বিয়েকে স্বীকৃতি দিয়েছে।

inscript
৪ মিনিট
বিশ্বে ৩২ টি দেশেই বৈধ, কেন সমকামী মানুষদের বিবাহের বিরুদ্ধে নরেন্দ্র মোদির সরকার?

সমকামীদের বিয়ের অধিকার! দেশের শহুরে উচ্চবিত্ত অভিজাতদের ভাবনা ছাড়া আর কিছুই নয়। ভারতে সমকামী বিবাহের স্বীকৃতি চেয়ে সুপ্রিম কোর্টে সাংবিধানিক বেঞ্চের শুনানির এক দিন আগে ঠিক এমনই মতামত জানিয়েছে কেন্দ্র। দেশের শীর্ষ আদালতকে এইসব সমকামে বিবাহের আবেদন খারিজ করার আহ্বান জানিয়ে কেন্দ্র বলেছে, সমস্যাগুলি দেশের নির্বাচিত প্রতিনিধিদের চিন্তা ও বুদ্ধির উপরই ছেড়ে দেওয়া উচিত। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কউল, বিচারপতি পি এস নরসিমা, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি এস নরসিংহের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ১৮ এপ্রিল পিটিশনগুলির শুনানি করবে বলে নির্ধারিত ছিল। উল্লেখ্য, আদালতে সমকামী বিবাহের আইনি স্বীকৃতির দাবিতে ১৫টি পিটিশন জব্দ করা হয়েছে।

একটি নতুন আবেদন জমা দিয়ে, কেন্দ্র জানিয়েছে আদালতের কাছে যে যে আবেদনগুলি এসেছে সামাজিক গ্রহণযোগ্যতার উদ্দেশ্যে, তা আদতে শহুরে অভিজাত উচ্চবিত্তদের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। সমলিঙ্গের বিবাহের অধিকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আদালতের কোনও সিদ্ধান্তের অর্থ হবে আইনের একটি সম্পূর্ণ শাখার ভার্চুয়াল বিচারিক পুনর্লিখন। আদালতকে অবশ্যই এই ধরনের সর্বজনীন আদেশ জারি করা থেকে বিরত থাকতে হবে। এর জন্য যথাযথ কর্তৃপক্ষ হলো উপযুক্ত আইনসভা। অর্থাৎ আইনের গতি পরিবর্তনের সেরা বিচারক হচ্ছে আইনসভাই, আরও স্পষ্ট করে বলতে গেলে দেশের নির্বাচিত জনপ্রতিনিধিরাই।

“এটি সংবিধানের অধীনে অনুমোদিত একমাত্র সাংবিধানিক পদ্ধতি যা আইনের অধীনে অনুমোদন সহ কোনও সামাজিক-আইনি সম্পর্ককে একটি প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দেয়। উপযুক্ত আইনসভাই একমাত্র সাংবিধানিক অঙ্গ যা উপরে উল্লেখিত বিবেচনার বিষয়ে সচেতন। আবেদনকারীরা জাতির সমগ্র জনসংখ্যার দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না,” মনে করেছে কেন্দ্র।

কেন্দ্রের দাবি, সমলিঙ্গে বিবাহের অধিকার বিষয়টি দেশের সব মানুষের ভাবনার অংশ নয়, না তো দেশের কোনও সমস্যা, না তো দেশের বৃহৎ অংশের দাবি। দেশের একটি নির্দিষ্ট শ্রেণির মানুষই কেবল সমকাম, সমপ্রেমে বিবাহের মতো বিষয় নিয়ে ভাবিত। সুতরাং সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানের কাছে এই নিয়ে আবেদন দাখিল করাও অর্থহীন। এইসব 'ঝামেলা' সামলানোর ক্ষমতা যথেষ্ট রয়েছে দেশের নির্বাচিত জনপ্রতিনিধিদেরই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধূমধাম করে প্রথম সমকামী পুরুষের বিয়ে, কলকাতা সাবালক হল?

কলকাতায় সমলিঙ্গের এই বিবাহ কি নিজেকে স্বীকার করার সাহস জোগাবে সত্যিই? তথাকথিত আলোকপ্রাপ্ত শ্রেণির মধ্যে যাঁরা পড়েন না, যেখানে ভালবাসা ও যৌনতা দুইয়ের স্বাধীনতাই অলীক, সেইখানে কি পৌঁছবে অভিষেক-চৈতন্যের সাহসের আলো?

কেন্দ্রের মতে, বিবাহের প্রতিষ্ঠানটি একটি সামাজিক ধারণা এবং উল্লিখিত প্রতিষ্ঠানের সঙ্গে সামাজিক 'পবিত্রতা' সংশ্লিষ্ট নিয়ন্ত্রক আইন এবং রীতিনীতিও জুড়ে রয়েছে। বিবাহ সামাজিক-আইনি প্রতিষ্ঠান তখনই হয়ে ওঠে যখন সেখানে সামাজিক নৈতিকতা, সাধারণ মূল্যবোধ, ধর্ম, বিশ্বাসের গ্রহণযোগ্যতা এবং আনুগত্য জুড়ে থাকে।

গত ১৩ মার্চ, ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ দেশে সমকামী বিবাহের আইনি স্বীকৃতি দাবি করা একাধিক পিটিশন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠান। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, সমকামী বিবাহের স্বীকৃতি দত্তক নেওয়ার মতো একটি আইনের উপর প্রভাব ফেলবে। দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড় তখন জানান, কোনও সমকামী দম্পতির দত্তক নেওয়া শিশুটিও যে সমকামী হবে তা তো নয়।

দায়ের হওয়া একটি পিটিশনে বিশেষ বিবাহ আইন, ১৯৫৪-এর একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে লিঙ্গ-নিরপেক্ষ পদ্ধতিতে, যেখানে একজন ব্যক্তির যৌন অভিমুখতার কারণে তাঁর সঙ্গে বৈষম্য করা হবে না। বিশেষ বিবাহ আইনে, যে দম্পতিরা ব্যক্তিগত আইনের অধীনে বিয়ে করতে পারেন না তাঁদের একটি বিশেষ জায়গা দেওয়া হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সমাজের চোখে 'অস্বাভাবিক', যে অভিমান আজীবন বয়ে বেড়ালেন ঋতুপর্ণ

ঋতুপর্ণ ঘোষের নির্মিত চলচ্চিত্র, তাঁর লেখা এবং সাক্ষাৎকার- একমাত্র এর মধ্যেই ধরা আছে তাঁর জীবন ও জীবনের সঙ্গে শিল্পের সংমিশ্রণ-মুহূর্ত। 

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ আদালত রায় দেয়, প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিমূলক সমকামী যৌনতা অপরাধ নয়। তবে তাতে এও স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে রায়টিকে বিবাহের অধিকার সহ কোনও অধিকার প্রদানের মাপকাঠি ভাবলে তা ভুল। সুতরাং, সমকামী দম্পতিদের বর্তমানে ভারতে বৈধভাবে বিয়ে করার অধিকার নেই। পিটিশনগুলির মধ্যে একটিতে বলা হয়েছে, ২০১৮ সালের রায়টি একজন সমকামী ব্যক্তির পরিবার এবং জীবনসঙ্গী পছন্দ করার অধিকারকেও সমর্থন করেছে৷ আরেকটি পিটিশন ২০১৪ সালের NALSA বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া এক মামলার রায়ের উল্লেখ করেছে যেখানে শীর্ষ আদালত জানায় যে, নন-বাইনারি ব্যক্তিরা সংবিধানের অধীনে সুরক্ষিত এবং যারা জৈবিকভাবে পুরুষ বা মহিলা তাদের মধ্যেই মৌলিক অধিকার যেমন সাম্য, বৈষম্যহীনতা, জীবন, স্বাধীনতার বিষয়গুলি সীমাবদ্ধ থাকবে না।

শীর্ষ আদালতে দাখিল করা একটি হলফনামায় কেন্দ্র সরকার সমকামী বিবাহের বিরোধিতা করে। কেন্দ্র জানায়, ২০১৮ সালের রায়ে সুপ্রিম কোর্ট বলেছে সমকামী ব্যক্তিদের মধ্যে যৌন মিলন অপরাধ নয়। তা বলে সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে জীবন ও মর্যাদার মৌলিক অধিকারের অংশ হিসাবে সমকামী বিবাহকে কখনই গ্রহণ করেনি।

কেন্দ্র জোর দিয়ে বলেছে, ভারতীয় পরিবারের ধারণাটি একজন জৈবিক পুরুষ এবং জৈবিক মহিলাকে কেন্দ্র করেই গড়ে ওঠে যাতে ধর্মীয় ও সামাজিক নিয়মে গভীরভাবে জড়িত। দেশের সমগ্র আইনী নীতি পরিবর্তন করা তাই সম্ভব হবে না। “বিবাহ প্রতিষ্ঠানটির সঙ্গে পবিত্রতার ধারণা সংযুক্ত রয়েছে এবং দেশের প্রধান অংশে এটি একটি ধর্মীয় অনুষ্ঠান, একটি পবিত্র মিলন এবং একটি সংস্কার হিসাবে বিবেচিত হয়। আমাদের দেশে, একজন জৈবিক পুরুষ এবং একজন জৈবিক মহিলার মধ্যে বিবাহের সম্পর্কের বিধিবদ্ধ স্বীকৃতি সত্ত্বেও, বিবাহ অপরিহার্যভাবে বহু পুরনো প্রথা, আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক নীতি এবং সামাজিক মূল্যবোধের উপর নির্ভর করে,” হলফনামাতে জানায় কেন্দ্র সরকার।

কেন্দ্র জানিয়েছিল, সমকামী ব্যক্তিদের একসঙ্গে বাস করা প্রথাগত স্বামী, স্ত্রী এবং সন্তানদের ভারতীয় পারিবারিক ধারণার সঙ্গে তুলনীয় নয়। কেন্দ্র স্পষ্টভাবেই জানায়, ভারতীয় সাংবিধানিক আইনের কোনও ভিত্তি ছাড়া পশ্চিমি সিদ্ধান্ত এই প্রসঙ্গে আমদানি করা যাবে না। সম্ভবত সরকারের এই অনীহা সমকামী বিবাহ বিষয়ে জনমত থেকেই উদ্ভূত। ২০১৯ সালের ১৩ মে থেকে ২ অক্টোবরের মধ্যে ৩৪টি দেশে পিউ রিসার্চ সেন্টার দ্বারা পরিচালিত একটি সমীক্ষায়, ভারতের উত্তরদাতাদের মাত্র ৩৭ শতাংশ বলেছেন যে সমকামিতা বিষয়টি সমাজের গ্রহণ করা উচিত। ওই একই বছর, ইন্ডিয়া টুডে'র মুড অব দ্য নেশন পোলেও দেখা যায় ৬২ শতাংশ উত্তরদাতা সমকামী বিবাহের বিরোধী ছিলেন।

বর্তমানে বিশ্বের ৩২টি দেশ সমকামী বিয়েকে বৈধ ঘোষণা করেছে, কেউ কেউ আইনের মাধ্যমে আবার কেউ কেউ বিচারিক ঘোষণার মাধ্যমে। এই দেশগুলি হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, ইকুয়েডর, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, মেক্সিকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্লোভেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উরুগুয়ে। নেদারল্যান্ডস ২০০০ সালে প্রথম দেশ হিসেবে সমকামী বিয়েকে বৈধতা দেয়। এশিয়ায়, তাইওয়ান প্রথম দেশ যারা ২০১৯ সালে এই ধরনের বিয়েকে স্বীকৃতি দিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?