কাঠগড়ায় দাঁড়িয়ে কী কী জানালেন সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান?

Sheikh Shahjahan Arrested: এদিনই বসিরহাট আদালতে পেশ করা হয়েছিল শেখ শাহজাহানকে। জানা গিয়েছে, বসিরহাট এজলাশের দশ মিনিটের সওয়াল জবাবেই নাকি বিস্ফোরক সব দাবি করে বসেছেন শেখ শাহজাহান।

Sohini Das
৩ মিনিট
কাঠগড়ায় দাঁড়িয়ে কী কী জানালেন সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান?

প্রায় দু'মাস পর হদিস মিলেছে সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানের। চলতি বছরের জানুয়ারি মাসের গোড়ায় রেশন মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সেই থেকেই নিখোঁজ শাহজাহান। এদিকে উত্তপ্ত সন্দেশখালিতে শান্তি ফেরাতে পারে কেবল শেখ শাহজাহানের গ্রেফতারি।

জমি জবরদখল থেকে স্থানীয় মেয়েদের উপর বেপরোয়া অত্যাচার থেকে শারীরিক নিগ্রহ, একাধিক অভিযোগ ছিল শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। সন্দেশখালি উত্তপ্ত হতেই গ্রেফতার হয় শাহজাহানের সঙ্গী উত্তম ও শিবু। তবে তাতেও ঠান্ডা করা যায়নি সন্দেশখালির বাসিন্দাদের। কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না পুলিশ, সেই প্রশ্ন বারবার করেছেন মানুষ। তৃণমূলের শীর্ষনেতৃত্ব বলেছিলেন, ব্যাস দিন সাতেক থেকে দশেক। দক্ষ কলকাতা পুলিশ হাজতে এনে তুলবে দুর্নীতিতে অভিযুক্ত নেতাকে। হলও তেমনটাই। বৃহস্পতিবার গভীর রাতে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শাহজাহানকে হারিয়ে জিতে গেল তৃণমূল? লোকসভায় আসন বাড়বে শাসকের?

Sheikh Shahjahan Arrest : তৃণমূলের ক্ষমতা ব্যবহার করেই কিন্তু সন্দেশখালিতে সর্বেসর্বা হয়ে উঠেছিল শাহজাহান। বিষয়টি তৃণমূলের উচ্চস্তরের কেউ জানতেন না এ হতেই পারে না।

তবে কোনও কোনও সূত্র বলছে, এতদিন ধরে নাকি সন্দেশখালিক রাজবাড়িতেই আস্তানা গেড়ে বসেছিলেন শেখ শাহজাহান। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। তারপর নিরাপত্তার কারণে মিনাখা থানায় নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে। সরকারি ভাবে পুলিশি বিবৃতিতে অবশ্য মিনাখাঁ থানা এলাকার একটি ভেড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

গত কয়েক দিনে তৃণমূল নেতাদের বক্তব্য, পুলিশের উপর আস্থাই যেন বলে দিচ্ছিল, সময় ফুরিয়ে আসছে শেখ শাহজাহানের। এবার তার ধরা পড়ার পালা। কিন্তু কোথা থেকে গ্রেফতার হবেন সন্দেশখালির 'ত্রাস', সেটাই ছিল বড় প্রশ্ন। জানা গিয়েছে, গতকাল দুপুরের পর থেকেই শেখ শাহজাহানের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শুরু হয় তল্লাশি। রাতের দিকে বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা। তারপর গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাতে তাঁকে বসিরহাট আদালতের কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লকআপে সন্দেশখালির ত্রাস! কীভাবে গ্রেফতার হলো শেখ শাহজাহান?

Sheikh Shahjahan Arrested : গত ৭ জানুয়ারি থেকেই শাহজাহানের এবং অনুগামীদের বিরুদ্ধে লাগামছাড়া অত্যাচারের অভিযোগ তুলে পথে নামের সন্দেশখালির মহিলারা।

এদিনই বসিরহাট আদালতে পেশ করা হয়েছিল শেখ শাহজাহানকে। জানা গিয়েছে, বসিরহাট এজলাশের দশ মিনিটের সওয়াল জবাবেই নাকি বিস্ফোরক সব দাবি করে বসেছেন শেখ শাহজাহান। মধ্যিখানে গা ঢাকা দেওয়াকালীন সময়ে শেখ শাহজাহানের একটি অডিও ক্লিপ সামনে এসেছিল। যেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ভরসা দিয়ে ইডি-সিবিআইকে নিয়ে তোপ দাগতে দেখা গিয়েছিল শেখ শাহজাহানকে। এমনকী দোষী প্রমাণিত হলে নিজের 'মুন্ডু' কেটে পায়ের কাছে রাখার কথাও বলতে শোনা যায় তাঁকে। তবে সে প্রায় জানুয়ারির কথা। তার পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। অনেক জল গড়িয়ে গিয়েছে গঙ্গা-পদ্মা দিয়ে। তৃণমূলের শীর্ষনেতৃত্বের কাছে শেখ শাহজাহান ততদিনে বিপদ বই কিছু নয়, তাও আবার লোকসভা ভোটের ঠিক আগে আগে।

এদিন আদালতে শেখ শাহাজাহান জবানবন্দি দিয়েছেন, "ইডি-র হাতে গ্রেফতারির আশঙ্কায় হামলার নির্দেশ দিয়েছিলাম।" আদালতে জমা পুলিশের নথিতে শাহজাহানের স্বীকারোক্তির উল্লেখ রয়েছে। যেখান থেকে পরিষ্কার সন্দেশখালিতে ইডি-র উপর হামলা আদতেই ছিল পূর্বপরিকল্পিত। সূত্রের খবর, আদালতে পুলিশ যে নথি দিয়েছে, তাতে উল্লেখ, ১৬১-এ পুলিশের কাছে দেওয়া জবানবন্দি অনুযায়ী, ৫ জানুয়ারি, অর্থাৎ যেদিন রেশন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন, সেদিন ভয় পেয়ে গিয়েছিলেন শেখ শাহজাহান। ইডি আধিকারিকরা সিআরপিএফ জওয়ান নিয়ে যাওয়ার পর তাঁর মনে হয়েছিল, ইডি তাঁকে গ্রেফতার করতে পারে। সেই কারণে অনুগামীদের ফোন করে নির্দেশ দেন, যাতে কোনওভাবে ইডি আধিকারিকরা বাড়িতে ঢুকতে না পারেন। তাঁদের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন। এমনকি তাঁদের জিনিসপত্রও লুঠের নির্দেশ দিয়েছিলেন বলে পুলিশি জেরায় শেখ শাহজাহান স্বীকার করে নিয়েছেন। বসিরহাট আদালত শেখ শাহজাহানকে দশদিনের হেফাজতের নির্দেশ দিয়েছে।

এদিকে গ্রেফতার হয়েও কিন্তু রোয়াব যায়নি শেখ শাহজাহানের। মেজাজে এখনও তিনি 'বেতাজ বাদশা'। আদালতে ঢোকার মুখে কার্যত তার আচরণে সেই ছবিটাই ফের দেখা গেল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষুব্ধ শেখ শাহজাহান শুধুই আঙুল তুলে না-সূচক ইশারা করে গেলেন। ধবধবে পোশাক, পায়ে স্নিকার্স, শরীরি ইশারায় বুঝিয়ে দিলেন, তার বিরুদ্ধে সব অভিযোগই মিথ্যা। বসিরহাট আদালত থেকে কার্যত গ্রিন করিডর করে শেখ শাহজাহানকে বৃহস্পতিবার নিয়ে আসা হয় কলকাতার ভবানী ভবনে। কী হতে চলেছে পুলিশের পরবর্তী পদক্ষেপ, আপাতত সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। বসিরহাট আদালতে দেওয়া শেখ শাহাজাহানের জবানবন্দির প্রভাবই বা কতটা পড়তে চলেছে এই মামলায়? সেটাও দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।