কেবল পুরুষ নয়, ভারতীয় মেয়েরাও টেনিসে বিশ্বজয় করতে পারে, বারবার প্রমাণ করেছেন সানিয়া মির্জা

Sania Mirza Retires Grand Slam Australian Open : ভারতীয় মেয়েরাও র‍্যাকেট হাতে বিশ্ব শাসন করতে পারে, এই বিশ্বাস তৈরি করেছেন তিনি। সানিয়া মির্জা সেই স্পর্ধার নাম।

inscript
৩ মিনিট
কেবল পুরুষ নয়, ভারতীয় মেয়েরাও টেনিসে বিশ্বজয় করতে পারে, বারবার প্রমাণ করেছেন সানিয়া মির্জা

বয়স মাত্র ৩৬। কোলে ছোট্ট পুত্র সন্তান। নীল টুপি, নীল জ্যাকেট পরে একটু একটু করে মঞ্চের দিকে এগোচ্ছেন তিনি। মাইকের সামনে বক্তব্য রাখতে গিয়ে শেষমেশ কেঁদেই ফেললেন। হয়তো ফ্ল্যাশব্যাকে চলে এসেছিল ২০০৫ সালের কথা। এই মেলবোর্নের মাটিতেই হয়েছিল তাঁর আন্তর্জাতিক অভিষেক। ভারতীয় মেয়েরাও র‍্যাকেট হাতে বিশ্ব শাসন করতে পারে, এই বিশ্বাস তৈরি করেছেন তিনি। সানিয়া মির্জা সেই বিশ্বাস, স্পর্ধা, ভারতীয় নারীশক্তির আরেক নাম।

২০২৩-এর অস্ট্রেলিয়া ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছনোর পরই একটু একটু করে আশার পারদ বাড়ছিল। তার আগেই সানিয়া মির্জা ঘোষণা করে দিয়েছিলেন চূড়ান্ত মুহূর্তের কথা। মেলবোর্নের এই মাটিতেই শেষবারের মতো খেলবেন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। সঙ্গী ৪২ বছর বয়সী রোহন বোপান্না। লড়াই চালিয়ে গিয়েছেন সানিয়া। তাঁর র‍্যাকেটের সামনে টিকতে পারেনি কোনও প্রতিপক্ষ। কেবল ছন্দপতন হল মোক্ষম সময়। অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে রাফায়েল মাতোস ও লুইসা স্টেফানির কাছে হেরে গেলেন সানিয়া-বোপান্না জুটি। হার হল ৬-৭ (২-৭), ২-৬ ব্যবধানে। এখানেই শেষ হল এত বছরের বর্ণময় একটি কেরিয়ার।

BRAZILIAN BREAKTHROUGH 🇧🇷

Rafael Matos &

are the

mixed doubles champions 🏆

— #AusOpen (@AustralianOpen)

ম্যাচের পরই ছেলে ইজহানকে নিয়ে কোর্টে নামেন সানিয়া। তারপর পুরস্কারের মঞ্চে। ৩৬ বছর বয়সী সানিয়া মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ২০০৯ সালে প্রথম মিক্সড ডাবলস খেতাব জেতেন তিনি। তারপর থেকে ভারতীয় টেনিসের মুখ হয়ে গিয়েছিলেন। সানিয়া মির্জার আগে সেভাবে ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড়ের নাম শোনা যায়নি। লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, রোহন বোপান্না, বিজয় অমৃতরাজ সহ পুরুষ খেলোয়াড়দেরই দাপট দেখা গিয়েছে। মেয়েরা কি টেনিস খেলবে? বাড়ির মেয়ে স্কার্ট, হাফ জামা পরে, এক দঙ্গল লোকের সামনে টেনিস খেলবে, এই ব্যাপারটাই ছিল অলীক।

পুরুষতন্ত্রের সেই বেড়া ছিঁড়ে বেরিয়ে এসেছিলেন সানিয়া। তাঁর একটাই মন্ত্র ‘হাম কিসি সে কম নহি’। আজ তাঁকে দেখেই আরও অনেক ভারতীয় মেয়ে টেনিসের ময়দানে নেমেছে। সানিয়া মির্জা আসলে একটা বিপ্লবের নাম। যেখানে গোলা-বারুদ নেই; চোখে চোখ রেখে বলে যাওয়া – তোমরা আমাদের আটকে রাখতে পারো না। আমরা জিতব। জিতবই।

“My professional career started in Melbourne… I couldn’t think of a better arena to finish my [Grand Slam] career at.”

We love you, Sania ❤️

•

•

— #AusOpen (@AustralianOpen)

নামের পাশে অজস্র পুরস্কার। রেকর্ড। সম্মান। গোটা বিশ্বে নিজের নাম তৈরি করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে নানা টালমাটাল পরিস্থিতির সামনে পড়েছেন। স্বামী শোয়েব মালিকের সঙ্গে নাকি সেভাবে ভাব নেই এখন। ছেলেকে নিয়েই তাঁর যাবতীয় স্বপ্ন। সেই বিয়ের সময়ও নানা বিতর্ক। পাকিস্তানের ক্রিকেটারকে বিয়ে করার জন্য শুনতে হয় নানা কটূক্তি। কিন্তু সানিয়া মির্জা বরাবরই শক্ত ধাতুতে গড়া। তাঁকে এত সহজে ভাঙা যায় না। যাবতীয় উত্তর দিয়েছেন কোর্টে, দেশের হয়ে খেলে। তাই তো বিশ্বের টেনিস ইতিহাসে নিজের জায়গা পাকাপাকিভাবে করে নিয়েছেন তিনি। আর ভারতে তিনি একজন জীবন্ত কিংবদন্তি। এই কথা বললে এতটুকুও অত্যুক্তি হয় না।

অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে হারার পর মাইকের সামনে কেঁদে ফেললেন সানিয়া। এই মাটিতেই প্রথম ম্যাচ, সেখানেই শেষ হল জীবনের একটা বড় অধ্যায়। অন্যান্য প্রতিযোগিতায় এখনও খেলতে দেখা যাবে সানিয়াকে। কিন্তু গ্র্যান্ড স্ল্যামের রাজকীয় মঞ্চে আর র‍্যাকেট চালাবেন না তিনি। সানিয়া মির্জা, ভারতের অবিসংবাদী টেনিস রানি। সেলাম!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।