আরবের মাটিতে 'কাঁটোও কা টক্কর', মুখোমুখি মেসি-রোনাল্ডো, উত্তেজনায় ফুটছে ফুটবল বিশ্ব

Messi vs Ronaldo in Saudi Arabia confirms : স্পেনের এল ক্লাসিকোর সেই উত্তেজনা, সেরা দুই ক্লাবের শ্রেষ্ঠ দুই খেলোয়াড়ের লড়াই অনেকটা মিস করেছে ফুটবল বিশ্ব

inscript
২ মিনিট
আরবের মাটিতে 'কাঁটোও কা টক্কর', মুখোমুখি মেসি-রোনাল্ডো, উত্তেজনায় ফুটছে ফুটবল বিশ্ব

একটা সময় স্পেনের মাটিতে তাঁদের দ্বৈরথ দেখেছে বিশ্ব। ব্যালন ডি অরের মঞ্চ হোক, বা লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ – সমস্ত জায়গায় এই দুজনই স্পটলাইট কেড়েছেন। সেই মঞ্চগুলি থেকেই প্রশ্ন সামনে আসে, কে সেরা? মেসি না রোনাল্ডো? এদিকে বহুদিন হয়ে গেল স্পেনের রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর জুভেন্তাস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড… জল গড়িয়েছে অনেক দূরে। মেসিও সাধের বার্সেলোনা ছেড়ে এখন পিএসজিতে। কিন্তু স্পেনের এল ক্লাসিকোর সেই উত্তেজনা, সেরা দুই ক্লাবের শ্রেষ্ঠ দুই খেলোয়াড়ের লড়াই অনেকটা মিস করেছে ফুটবল বিশ্ব।

তবে ২০২৩ সাল সেই আক্ষেপ মেটাতে চলেছে। আর হাতে গোনা কয়েক দিন। তারপরই হয়তো মুখোমুখি হতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। ইতিমধ্যেই ২০২২-এর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। রোনাল্ডোর হারের কান্নার উল্টো পিঠে বিশ্বকাপ জিতে হাসিমুখে মাঠে ফিরেছেন মেসি। ৩৫ বছরের আর্জেন্টাইন যেন নতুন রক্তের স্বাদ পেয়েছেন। তাঁর খেলা আরও বুদ্ধিদীপ্ত, আরও সুন্দর হয়েছে। অন্যদিকে ২০২২ সালের শেষটা একেবারেই ভালো যায়নি রোনাল্ডোর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সংঘাত, কোচকে একহাত নেওয়া, তারপর ক্লাব ছাড়া। এরপর বিশ্বকাপেও কোচের সঙ্গে দ্বন্দ্ব, তারপর হার… উপরন্তু নিজের ফর্মও সেরা জায়গায় নেই।

এর মধ্যেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পাড়ি দিয়েছেন সৌদি আরবে। সেখানকার অন্যতম সেরা ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন তিনি। এখনও মাঠে নামা হয়নি তাঁর; কিন্তু ক্লাবের জিমে, প্র্যাকটিসে বেশ চনমনে। কিন্তু এই মুহূর্তে নতুন একটি খবরে বিশ্ব ফুটবল ফের উত্তেজনায় ফুটছে। পুরনো দিনের মতো ফের পরস্পরের বিপক্ষে নামতে চলেছেন মেসি-রোনাল্ডো? আর সেটা হতে পারে এই জানুয়ারি মাসেই?

  • আপনার জন্য আরও কিছু লেখা
রোনাল্ডোর সঙ্গে 'ভয়াবহ লড়াই', এবার সৌদি আরবের দিকে পা বাড়াচ্ছেন লিওনেল মেসিও?

Lionel Messi in Al Hilal Saudi Arabia : আল হিলালের স্টোরে মেসির নামাঙ্কিত ১০ নম্বর জার্সি চলে এসেছে। দেদার বিক্রি হচ্ছে সেটা। গুঞ্জন সত্যি হতে চলেছে?

PSG announce they will play a friendly against an all-star XI from Al-Hilal and Al-Nassr on January 19.

Imagine… 😍

  • আপনার জন্য আরও কিছু লেখা
মেসি না রোনাল্ডো, কাদের নিজের সর্বকালের সেরার তালিকায় জায়গা দিয়েছিলেন পেলে?

Pele's list of greatest footballers : পেলে যদি ১০ জন খেলোয়াড়দের রাখতে চান, কারা থাকবেন সেই তালিকায়? গোটা বিশ্ব এর উত্তরটির অপেক্ষায় ছিল।

— B/R Football (@brfootball)

জানা গিয়েছে, সৌদি আরবে প্রদর্শনী ম্যাচ খেলবে পিএসজি। সেজন্য ফ্রান্স থেকে আরব্য রজনীর দেশে পাড়ি দেবে ক্লাবের বিমান। আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবে এই প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে পিএসজির বিপক্ষে থাকবে আরব সেরা একাদশ। সৌদি প্রো লিগের দুই সেরা দল, আল হিলাল ও আল নাসেরের বাছাই ফুটবলারদের নিয়ে তৈরি হবে এই বিশেষ একাদশ। সেই দলটিই খেলবে পিএসজির বিরুদ্ধে। আর সেখানেই জায়গা পেতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যান ইউয়ে এক ভক্তের মোবাইল ভেঙে দেওয়ার জন্য দুই ম্যাচ নির্বাসনে আছেন সিআর সেভেন। তবে ১৯ জানুয়ারির আগে সেই নির্বাসন কেটে যাবে। আল নাসেরের কোচও জানিয়েছেন, আরব একাদশের হয়ে রোনাল্ডোর খেলা প্রায় নিশ্চিত।

এদিকে ইউরোপের সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসি-নেইমার-এমবাপে তিনজনই হয়তো পিএসজির দলে থাকতে পারেন। তবে এখনও চূড়ান্ত কোনও ঘোষণা হয়নি। তবে আরবের মাটিতে, রোনাল্ডোর বিরুদ্ধে পুরনো লড়াইটা আবারও হয়তো ঝালিয়ে নিতে চাইবেন মেসি। আপাতত এই ম্যাচ ঘিরে উন্মাদনায় ফুটছে আরব। উত্তেজনা বিশ্ব জুড়ে। টিকিটের চাহিদা বাড়ছে, হু হু করে শেষ হচ্ছে ১৯ জানুয়ারির ম্যাচের টিকিট। আবারও মাঠে মেসি বনাম রোনাল্ডো, এই সুযোগ কেউ ছাড়ে নাকি!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।