গাজার পাশে দাঁড়াবে সৌদি? সারা বিশ্বের নজর এক ফোনালাপে

Israel-Hamas conflict: এই প্রথম ইজরায়েল-গাজা সংঘাত নিয়ে ফোনে কথা হল দুই রাষ্ট্রপ্রধানের। স্বাভাবিক ভাবে এই সময়ে দু'দেশের এই দ্বিপাক্ষিক কথাবার্তা বেশ তাৎপর্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Sohini Das
২ মিনিট
গাজার পাশে দাঁড়াবে সৌদি? সারা বিশ্বের নজর এক ফোনালাপে

এ মাসের গোড়াতেও কোনও আভাস ছিল না। হঠাৎ করেই যুদ্ধ লেগে গেল দু-দেশের মধ্যে। গত শনিবার ইজরায়েলের উপর অতর্কিতে হামলা করে হামাস জঙ্গিরা। তার প্রত্যুত্তর দিয়ে সর্বশক্তি প্রয়োগের কথা জানায় ইজরায়েলের। আর এ ভাবেই শুরু হয়ে যায় রক্তক্ষয়ী যুদ্ধটা। ইতিমধ্যেই গাজায় একের পর এক হামলা চালিয়ে চলেছে ইজরায়েল। ঘনিয়ে উঠেছে যুদ্ধ। এর মধ্যেই হামাস ও ইজরায়েলের মধ্যে এই যুদ্ধপরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন সৌদি আরবের সর্বময় নেতা যুবরাজ মহম্মদ বিন সলমন। ইতিমধ্যেই তিনি ফোন করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রেইসিকে। জানা গিয়েছে, দু'দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের।

মার্চ মাসে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। তার পর থেকে আর কথা হয়নি দু-পক্ষের। তারপর এই প্রথম ইজরায়েল-গাজা সংঘাত নিয়ে ফোনে কথা হল দুই রাষ্ট্রপ্রধানের। স্বাভাবিক ভাবে এই সময়ে দু'দেশের এই দ্বিপাক্ষিক কথাবার্তা বেশ তাৎপর্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কূটনৈতিক মহলের খবর, যুবরাজ সলমন রেইসিকে জানিয়েছেন, এই যুদ্ধের সংকট রুখতে সমস্ত আন্তর্জাতিক ও আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য রাজ্যগুলির কাছে প্যালেস্তাইনিদের সমর্থনের জন্যও অনুরোধ করা হয়েছে। সূত্রের খবর, কীভাবে এই যুদ্ধপরিস্থিতি আটকানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে দু'দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রণক্ষেত্রে যেমন করে দিন কাটছে ইজরায়েলের বাসিন্দা ও অভিবাসীদের

Israel Palestine Conflict: রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়াদের প্রাণ যাওয়াটাই দস্তুর। আগেও সেই লড়াইয়ে প্রাণ গিয়েছে অসংখ্য নিরপরাধ বাসিন্দার। সাম্প্রতিক এই লড়াইয়ে ফের সবচেয়ে বড় বলি তাঁরাই।

শনিবার ইজরায়ালের হামাসের হামসার পর থেকে যুদ্ধ উত্তরোত্তর বেড়েছে দু-দেশেকর মধ্যে। সরকারি সূত্রের খবর, এখনও পর্যন্ত ইজরায়েলে নিহত হয়েছে ১২০০ জন। আর তাঁদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক। প্রথমে পাঁচ হাজার রকেট হানা, তারপর নানা দিক দিয়ে ইজরায়েলে ঢুকে পড়ে অসংখ্য হামাস জঙ্গি। অজস্র নিরপরাধ মানুষকে হত্যা করেছে হামাসরা। অপহরণ করে পণবন্দী করা হয়েছে অসংখ্য মানুষকে।

এদিকে ইসরায়েলে হামাসদের এই হামলার পরেই প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় ইজরায়েলের। সমস্ত রকম সামরিক শক্তি নিয়ে গাজার উপরে আক্রমণ করে ইজরায়েলি সেনারা। জানা গিয়েছে, গাজায় ইজরায়েলের একের পর এক হামলায় কম করে হলেও এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্যালেস্তাইন বনাম ইজরায়েল || আপনি কার পক্ষ নেবেন?

Israel Palestine War : ১০০ বছরের সংঘর্ষ, জমি হারানোর কান্না, উদ্বাস্তু হয়ে যাওয়া প্রজন্ম, সন্ত্রাসবাদীদের বাড়তে থাকা দখল, এত কিছুর পরে আপনি কার পক্ষে?

এদিকে গাজায় হামাসদের হাতে বন্দিদের জীবন নিয়েও সংশয় ক্রমশ বাড়ছে। গাজায় ইজরায়েলের হানা প্রতিটি আঘাতের উত্তরে একের পর এক বন্দিকে খুনের হুমকি দিয়েছে হামাসরা। যতদূর জানা গিয়েছে, হামাসদের হাতে বন্দিদের অধিকাংশই ইজরায়েলি, তবে বেশ কয়েকজন বিদেশি এবং দ্বৈত নাগরিকত্বের অধিকারীও রয়েছে অপহৃতদের মধ্যে।

ইজরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের এই ভূমির যুদ্ধ আজকের নয়। অনেকেই মনে করেন, এই লড়াইয়ে হামাসদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে ইরান ও সৌদি আরব। তবে শনিবারের এই হামলার সঙ্গে তাদের যোগ নেই বলেই জানা গিয়েছে সূত্র মারফত।

ইতিমধ্যেই ঘনিয়ে ওঠা এই যুদ্ধপরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিচের তায়েপ এর্দোগানের সঙ্গেও ফোনে কথা বলেছেন প্রিন্স সলমন। তবে সত্যিই প্রতিবেশি রাষ্ট্র ও আঞ্চলিক শক্তির সঙ্গে এ নিয়ে আলাপ-আলোচনা করা কোনও সমাধানসূত্র আদৌ বেরোবে কিনা তা বলা শক্তি। কারণ সময় যত এগোচ্ছে, ততই কঠিন হচ্ছে যুদ্ধপরিস্থিতি। আর যুদ্ধ মানেই অসংখ্য নিরপরাধ মানুষের জীবনের বলি। দেশে যুদ্ধ লাগার আরেক দিক হল খাদ্যের অভাব। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, এই যুদ্ধ যত এগোবে, ততই খাদ্যসঙ্কটের দিকে এগিয়ে যাবে দু'দেশ। তাছাড়া তেলের জন্য ইজরায়েলের উপর নির্ভরশীল বিশ্বের বহু দেশই। ফলে এই যুদ্ধ ডেকে বিশ্বব্যাপী মানুষকেই এক নতুন সঙ্কটের সামনে দাঁড় করিয়ে দেবে, সে আশঙ্কা কিন্তু অমূলক।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।