সুপ্রিম নির্দেশে জামিন কেজরিওয়ালের! নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন দিল্লির মুখমন্ত্রী?

Arvind Kejriwal Bail: কেজরিওয়াল বলেছিলেন, আবগারি কেলেঙ্কারি মামলায় তিনি নির্দোষ। তাঁর রাজনৈতিক দলকে দুর্বল করার চেষ্টাতেই ইচ্ছে করে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

inscript
২ মিনিট
সুপ্রিম নির্দেশে জামিন কেজরিওয়ালের! নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন দিল্লির মুখমন্ত্রী?

দিল্লি আবগারি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে খানিক স্বস্তিতে কেজরিওয়াল। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কেজরিওয়াল ইতিমধ্যেই ৯০ দিনেরও বেশি সময় কারাগারে বন্দি অবস্থায় কাটিয়েছেন। তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি, তা উল্লেখ করেই আদালত জামিনের রায় দেয়।

বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের দুই বিচারকের বেঞ্চ কেজরিওয়ালের এই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। আবগারি মামলায় ইডির তাঁকে গ্রেফতারি ও রিমান্ডকে চ্যালেঞ্জ জানিয়ে কেজরিওয়াল যে আবেদন দায়ের করেছিলেন তা বৃহত্তর বেঞ্চের কাছে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মিলে গেল কেজরিওয়ালের ভবিষ্যদ্বাণী! মোদি কি বানপ্রস্থের পথে?

RSS Margdarshak Mandal: কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ভারতীয় জনতা পার্টির মার্গদর্শক মণ্ডলে যুক্ত করা হয়েছে।

বিচারকদের বেঞ্চ লিখিত রেকর্ডগুলি পর্যালোচনা করে তদন্তকারী সংস্থা ইডিকে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির পরে কেজরিওয়ালকে গ্রেফতার করার মতো যথেষ্ট প্রমাণ জমা দিতে বলেছে। ইডি শীর্ষ আদালতকে জানিয়েছিল, কেজরিওয়াল এবং আম আদমি পার্টির নাম আনুষ্ঠানিকভাবেই দিল্লি আবগারি নীতি মামলায় অভিযুক্ত হিসাবে জমা দিয়েছে তারা। কেজরিওয়াল এবং এই কেলেঙ্কারিতে জড়িত অন্যদের মধ্যে নানা চ্যাট তারা প্রমাণ হিসেবে তুলে ধরেছে। কেজরিওয়াল তার মোবাইলের পাসওয়ার্ড দিতে অস্বীকার করার পরে এই চ্যাটগুলি পুনরুদ্ধার করা হয়েছিল বলে জানায় ইডি।

সুপ্রিম কোর্ট এই মামলায় অতিরিক্ত দলিল জমা দেওয়ার জন্য সব পক্ষকেই এক সপ্তাহ সময় মঞ্জুর করে। কেজরিওয়ালের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভী ইডির এই দাবির বিরুদ্ধে যুক্তি দেন, কেজরিওয়ালের প্রাথমিক গ্রেফতারির সময় ইডি যে নতুন প্রমাণগুলি দিচ্ছে সেগুলি কিছুই উপস্থিত ছিল না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ইতিহাসে এমন হয়নি...' কেজরিওয়ালের বিচার নিয়ে যে প্রশ্ন তুলছেন ১৫০ আইনজীবীর দল

Arvind Kejriwal Bail: ইডির আপিলের শুনানি করা বিচারক ইডির প্রতিনিধিত্বকারী কৌঁসুলির ভাই।

বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে এই একই বেঞ্চ এর আগে ১ জুন অবধি কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল, তার পরে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। ইডির অভিযোগ, কেজরিওয়াল গোয়ায় আপের নির্বাচনী ব্যয়ের জন্য ১০০ কোটি টাকা চেয়েছিলেন। এই ঘটনার প্রমাণ রয়েছে ইডির হাতে। আর এই ১০০ কোটির দুর্নীতিতে সরাসরি জড়িত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লি হাইকোর্ট ইডির গ্রেফতারির ও রিমান্ডের বিরুদ্ধে কেজরিওয়ালের আবেদন খারিজ করে। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান কেজরিওয়াল। ইডি কেজরিওয়ালের গ্রেফতারিকে ন্যায়সঙ্গত বলে দাবি করে যে, তিনি দিল্লি আবগারি কেলেঙ্কারির মাস্টারমাইন্ড এবং প্রাথমিক ষড়যন্ত্রকারী ছিলেন।

২২ মার্চ, একটি আদালত কেজরিওয়ালকে ইডির হেফাজতে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছিল। পরবর্তীকালে তা বিচারিক হেফাজতে বদলে যায়। সুপ্রিম কোর্ট ১ জুন অবধি কেজরিওয়ালকে তখন অন্তর্বর্তীকালীন জামিন দেয়। সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে কেজরিওয়াল বলেছিলেন, আবগারি কেলেঙ্কারি মামলায় তিনি নির্দোষ। তাঁর অভিযোগ ছিল, তাঁকে অপদস্থ করা, কলঙ্কিত করা এবং তাঁর রাজনৈতিক দলকে দুর্বল করার চেষ্টাতেই ইচ্ছে করে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?