জলের বয়স ২৬০ কোটি বছর! এক নিঃশ্বাসে খেয়ে ফেললেন এই বিজ্ঞানী, আর তারপর?

2.6 Billion years Old Water Drinking : ২৬০ কোটি বছরের পুরনো জল! সেটা খাওয়া যায় নাকি? অত পুরনো জলে আর কিছু আছে নাকি?

inscript
২ মিনিট
জলের বয়স ২৬০ কোটি বছর! এক নিঃশ্বাসে খেয়ে ফেললেন এই বিজ্ঞানী, আর তারপর?

জল মানে জীবন। ছোট থেকে এমনটাই পড়ে এসেছি আমরা। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল না খেলে শরীর অচিরেই দুর্বল হয়ে পড়বে, বারবার এমনটাই বলে এসেছেন ডাক্তাররা। কিন্তু এবার একটু অন্য প্রসঙ্গে আসা যাক। ধরুন, আপনার বাড়িতে বহুদিন ধরে একটা জল পড়ে রয়েছে। কী করবেন? নিশ্চয়ই সেটা ফেলে দিয়ে পরিষ্কার জল ভরে রাখবেন, তারপর খাবেন। কিন্তু ওই জলটা তো ফেলে দিলেন! জল নষ্ট হল না?

এই মুহূর্তে গোটা পৃথিবী পরিবেশের সমস্যায় জর্জরিত। যত দিন যাচ্ছে, পৃথিবীর গড় উষ্ণতা বাড়ছে। বরফ গলছে, একের পর এক গাছ কাটা হচ্ছে। অন্যান্য সব জায়গার সঙ্গে জলও দূষিত হচ্ছে। অনেক জায়গায় নতুন করে জলের সমস্যা শুরু হয়েছে। বিশেষ করে গ্রীষ্মকাল এলেই সেই কষ্ট হু হু করে বাড়ে। তার মধ্যে পুরনো জল ফেলে দিলে তো আরও বিপদ! জলকে পরিশুদ্ধ করে পুনরায় ব্যবহার করা যায়। এখানে একটা ছোট্ট প্রশ্ন। ‘পুরনো’ তো বলা হচ্ছে বারবার; কিন্তু কতটা পুরনো? পাঁচদিন, এক মাস, নিদেনপক্ষে এক বছর! আচ্ছা, যদি আপনার সামনে ২৬০ কোটি বছর পুরনো জল আনা হয়, কী করবেন তখন?

জলের ‘বয়স’ শুনেই চক্ষু চড়কগাছ অনেকের। ২৬০ কোটি বছরের পুরনো জল! সেটা খাওয়া যায় নাকি? অত পুরনো জলে আর কিছু আছে নাকি? অথচ সেই ‘প্রাগৈতিহাসিক’ জলই ঢকঢক করে খেয়ে নিলেন এক বিজ্ঞানী! আর তারপর?

২০১৩ সাল। কানাডার এক খনিতে বেশ কিছুদিন ধরে গবেষণা চালাচ্ছিলেন কয়েকজন বিজ্ঞানী। সেই কাজ করতে করতে হঠাৎ করেই চমকপ্রদ জিনিস খুঁজে বের করেন তাঁরা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ মাইল নিচে, পাথরের স্তরের মধ্যেই বেশকিছু ফাঁকা ‘পকেট’ রয়েছে। আর সেই পকেটের ভেতর রয়েছে জল! গ্রানাইট জাতীয় পাথরের মধ্যে কোনওভাবে জল জমে যায়। তারপর সেগুলি আটকে যায়। কয়েক হাজার বছর ধরে সেগুলি ওভাবেই পড়ে রয়েছে। খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীরা সঙ্গে সঙ্গে নমুনা সংগ্রহ করতে শুরু করলেন। কী অভিনব তথ্য পাওয়া যেতে পারে, সেটাই ভাবতে লাগলেন তাঁরা।

ওই গবেষক দলের নেতৃত্ব দিচ্ছিলেন অধ্যাপক বারবারা শেরউড লোলার। হঠাৎই কাউকে কিছু না বলে, সেই জমে থাকা ‘প্রাচীন’ জল একটুখানি নিয়ে খেয়ে ফেললেন। তারপর? গবেষণায় জানা গেল, ওই বিশেষ পকেটগুলো আজ থেকে প্রায় ২৬০ কোটি বছর আগে তৈরি হয়েছিল। তখন থেকেই জলগুলি ওভাবে পড়ে রয়েছে। বিজ্ঞানীদের দাবি, একে বিশ্বের সবচেয়ে প্রাচীন জল বললেও অত্যুক্তি হয় না। আজও যত্নে সেই নমুনা সংরক্ষিত আছে। কিন্তু সেই প্রাচীন জল খেয়ে বিজ্ঞানীর কী অবস্থা হল?

পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে অধ্যাপক বারবারা লোলার জানান, ওই জল খেয়ে মোটেও খুব একটা সুখকর অনুভূতি হয়নি। এত বছর ধরে পাথরের মধ্যে বন্দি থাকায় জলের মধ্যে তীব্র নোনতা ভাব এসে গিয়েছে। সেইসঙ্গে সাধারণ জলের থেকে একটু বেশিই গাঢ় সেই প্রাচীন জল। এমনি রংহীন তরল হলেও, এই বিশেষ জলকে খোলা বাতাসে রাখলে রং হালকা কমলা হয়ে যায়। জলের ভেতর খনিজ পদার্থের সঙ্গে বাতাসের অক্সিজেনের বিক্রিয়ার জন্যই এমনটা হয় বলে জানিয়েছেন অধ্যাপক লোলার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।