সোনা পাচারের অভিযোগে গ্রেফতার শশী থারুরের সহকারী! কেরলে আসন জেতার শেষ চাল বিজেপির?

Shashi Tharoor's EX PA Gold Smuggling: শশী থারুর এক্স-এ লিখেছেন, শিব কুমার প্রসাদের বয়স ৭২ বছর, তিনি অবসরপ্রাপ্ত এবং ঘন ঘন ডায়ালিসিস চলছে তাঁর।

inscript
৩ মিনিট
সোনা পাচারের অভিযোগে গ্রেফতার শশী থারুরের সহকারী! কেরলে আসন জেতার শেষ চাল বিজেপির?

লোকসভা নির্বাচন একেবারে শেষের মুখে। সপ্তম দফার ভোট শিয়রে, আর তা শেষ হতেই ফল ঘোষণা কয়েকদিনের মধ্যেই। এরই মধ্যে বৃহস্পতিবার আরও এক বড় রাজনৈতিক বাঁক ঘোরানো ঘটনার সাক্ষী দিল্লি! দিল্লির শুল্ক আধিকারিকরা জানিয়েছেন, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক 'সোনা পাচারকারীকে' গ্রেফতার করেছেন তারা! এমন তো কতই হয়ে থাকে! কিন্তু এই 'স্মাগলার' কংগ্রেস সাংসদ শশী থারুরের প্রাক্তন ব্যক্তিগত সহকারী। ব্যক্তিগত সহকারী শিব কুমার প্রসাদের থেকে ৫০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। শুল্ক কর্মকর্তারা বলছেন, শিব কুমারের সঙ্গে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

শশী থারুরের প্রাক্তন পিএ শিব কুমার প্রসাদ বিমানবন্দরে এসেছিলেন একজনকে নিতে। সেই ব্যক্তি দুবাই থেকে আসছিলেন। ওই যাত্রী প্রায় ৫০০ গ্রাম সোনা শিব কুমার প্রসাদের হাতে তুলে দেন, আর ঠিক সেই সময় দু'জনকেই আটক করা হয়। সোনার মূল্য আনুমানিক ৩৫.২২ লক্ষ টাকার বেশি। শুল্ক আধিকারিকদের কথায়, শিব কুমার প্রসাদের কাছে এরোড্রোম এন্ট্রি পারমিট কার্ড রয়েছে। এই পারমিট দেখিয়েই তিনি বিমানবন্দর প্রাঙ্গণে প্রবেশ করেছেন। শিব কুমার বিমানবন্দরের মধ্যে ঢুকেই দুবাই থেকে আসা ওই যাত্রীর থেকে একটি প্যাকেট নেন।

প্রাক্তন সহকারীর গ্রেফতারির কথা প্রকাশ্যে আসতেই শশী থারুর কী বলছেন? শশী থারুর বলছেন, তাঁর দলের একজন প্রাক্তন সদস্যকে গ্রেফতার করা হয়েছে জানতে পেরে তিনি অবাক। কংগ্রেস সাংসদ শশী বলছেন, শিব কুমার প্রসাদ বিমানবন্দরে সাহায্য করার জন্যই গেছিলেন। শশী থারুর এক্স-এ লিখেছেন, শিব কুমার প্রসাদের বয়স ৭২ বছর, তিনি অবসরপ্রাপ্ত এবং ঘন ঘন ডায়ালিসিস চলছে তাঁর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী আরও বলছেন, বিষয়টি তদন্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাঁটা উপড়ে ফেলতে দক্ষ মোদি! ক্ষমতায় আসতে কাকে কাকে পথ থেকে সরিয়েছেন নরেন্দ্র মোদি?

Narendra Modi: ক্ষমতায় থাকতে গিয়ে একে একে কত নেতাকে সরিয়েছেন পথ থেকে, তালিকা দীর্ঘ! নরেন্দ্র মোদি ২০০১ সালে কেশুভাই প্যাটেলের জায়গায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব কাঁধে নেন।

While I am in Dharamshala for campaigning purposes, I was shocked to hear of an incident involving a former member of my staff who has been rendering part-time service to me in terms of airport facilitation assistance. He is a 72 year old retiree undergoing frequent dialysis and…

— Shashi Tharoor (@ShashiTharoor)

  • আপনার জন্য আরও কিছু লেখা
যোগীর শাসন কি তালিবানি শাসনের চেয়ে ভালো? উত্তরপ্রদেশে বেঁচে থাকার শর্ত কী কী?

Yogi Adityanath and Taliban Rule: যোগী এর আগেও "ওরা ২০ আমরা ৮০" বলে বুঝিয়ে দিয়েছেন হিন্দু সংখ্যাগরিষ্ঠতার কাছে ভয়ে নতজানু হয়ে থাকা উচিত সংখ্যালঘুদের, মুসলিমদের।

বিজেপি অবশ্য এই সুযোগে শেষবারের মতো নেমে পড়েছে নির্বাচনী ময়দানে। শশী থারুরের সহকারীকে গ্রেফতারির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, কংগ্রেস এবং সিপিএম আসলে 'সোনা চোরাচালানকারীদের জোট'। "প্রথমে মুখ্যমন্ত্রীর সচিব সোনা চোরাচালানের সঙ্গে জড়িত হলো, এখন কংগ্রেসের সাংসদের সহকারী সোনা চোরাচালানের জন্য আটক। সিপিএম এবং কংগ্রেস - দু'ই-ই ইন্ডিয়া জোটের শরিক, জোটটাই সোনা চোরাচালানকারীদের জোট,” লিখেছেন তিরুবনন্তপুরমের বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর তিরুবনন্তপুরম লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ।

কেরলে এবার খাতা খুলতে মরিয়া বিজেপি। তিরুবনন্তপুরম কেরলের রাজধানী এবং কেরলের সবচেয়ে জনবহুল শহরও। তিরুবনন্তপুরম লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত: তিরুবনন্তপুরম, কাজাকুট্টম, ভাট্টিউরকাভু, নেমোম, কোভালাম, নেয়াত্তিঙ্করা এবং পরসালা। ১৯৫১ সালের প্রথম নির্বাচনে, ট্রাভাঙ্কোর-কোচিন নামে, অ্যানি মাসকারেন বলে একজন স্বতন্ত্র প্রার্থী এবং মুক্তিযোদ্ধা জয়ী হন। সেই থেকে আসনটি কংগ্রেসের শক্ত ঘাঁটি। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে শশী থারুর ৩২৬,৭২৫ টি ভোট পেয়েছিলেন, তারপরে সিপিএম প্রার্থী পি রামচন্দ্রন নায়ার পান ২২৬,৭২৭ টি ভোট। ২০১৯ লোকসভা নির্বাচনে শশী থারুর ৪১৬,১৩১ টি ভোট পেয়ে টানা তৃতীয় মেয়াদে জয়ী হন। বিজেপি প্রার্থী কুম্মানম রাজশেখরন ৩১৬,১৪২ ভোট পেয়ে দ্বিতীয় হন। ২০১৪ সালের নির্বাচনে, শশী থারুর জিতেছিলেন ২৯৭,৮০৬ টি ভোট পেয়ে। বিজেপি প্রার্থী ও রাজাগোপাল পান ২৮২,৩৩৪ টি ভোট পেয়ে এবং সিপিআই প্রার্থী বেনেট আব্রাহাম পান ২৪৮,৯৪১ টি ভোট।

২০২৪ সালে তাই এই আসন জিততে মরিয়া বিজেপি। শশী থারুরের ব্যক্তিগত প্রাক্তন সহকারীকে গ্রেফতার করা কি নির্বাচনের ফলে প্রভাব ফেলবে? নাকি চতুর্থ দফাতেও তিরুবনন্তপুরম নিজের দখলেই রাখবেন শশী? কেরলে এবারও খাতা খোলা হবে না বিজেপির? সমস্ত উত্তর ৪ জুন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।