রাতের পর রাত ঘুম নেই, জানেন আপনার সামান্য গাফিলতিই ডেকে আনতে পারে যে মারণ ঝুঁকি

Lack of deep sleep : রাতে ঘুমের অভাব, মামুলি ভেবে এড়িয়ে যাচ্ছেন? অজান্তেই যে ভয়ানক ক্ষতি ডেকে আনছেন আপনি...

inscript
৩ মিনিট
রাতের পর রাত ঘুম নেই, জানেন আপনার সামান্য গাফিলতিই ডেকে আনতে পারে যে মারণ ঝুঁকি

সারাদিনের ব্যস্ততার পর রাতে যখনই শুতে যাচ্ছেন কিছুতেই ঘুম আসছে না? এপাশ অপাধ করেই কাটছে অর্ধেক রাত? মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে হাজারটা চিন্তা। জানেন কি এই কম ঘুমই ডেকে আনতে পারে ভয়ানক বিপদ! ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তরফে বলা হয়েছে, একাধিক হার্টের সমস্যার জন্য দায়ী হতে পারে রাতে ঘুমের অভাব। এ ছাড়াও ঘুমের অভাবে শরীরে দেখা দিতে পারে কোলেস্টরলের সমস্যা, হার্ট অ্যাটাক, মেদবৃদ্ধি, মধুমেহ বা ডায়াবিটিস এবং স্ট্রোকের মতো সমস্যাও।

ঘড়িতে রাত দশটা মানে, সবে সন্ধ্যা! এটাই আজকের প্রজন্মের সিংহভাগের জন্য দস্তুর। রাত জেগে পড়াশোনা করার অভ্যাসের পাশাপাশি আজকের এই মোবাইল কম্পিউটারের যুগে সারাদিনের ব্যস্ততার পর ওই রাতের সময়টাকে অনেকেই বেছে নেন অবসর হিসেবে। একদিকে নেট দুনিয়ার আসক্তি অন্য দিকে চোখের সামনে মোবাইল একনাগাড়ে ধরে রাখার জন্য চোখের ওপর বাড়তি চাপ, দুয়ের প্রভাবে ঘুমের দারুণ ক্ষতি হতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ব্রেকআপ হয়েছে সদ্য! জানেন, হার্ট অ্যাটাকের দোরগোড়ায় দাঁড়িয়ে আপনি?

Broken Heart Syndrome: টাকোসুবো কার্ডিওমায়োপ্যাথি বা ব্রোকেন হার্ট সিন্ড্রোম হল একটি হৃদরোগ যা মানসিক চাপ বা চরম অবস্থার কারণে দেখা দেয়।

টুং করে একটা শব্দ, নতুন কোন মেসেজ অথবা নোটিফিকেশন। অথবা নতুন বদল করা ছবিতে ঠিক কটা লাইক পড়ল সেটা দেখার কৌতূহল কিংবা কারোর সঙ্গে দীর্ঘ কথোপকথন, এ সবই থাবা বসাচ্ছে রাতের ঘুমের ওপর। এদিকে চিকিৎসকদের মতে, যে কোনও বয়সেই নির্দিষ্ট এবং পরিমিত ঘুম হল যে কোনও রোগ নিরাময়ের অন্যতম চাবিকাঠি। অন্যদিকে, ঘুমের অভাব ডেকে আনতে পারে শরীরের জটিল সমস্যা। যার মধ্যে একটা বড় সমস্যা হল সাডেন হার্ট অ্যাটাক অর্থাৎ আচমকা হৃদরোগ জনিত সমস্যা।

ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশিত ওয়ারউইক মেডিকেল স্কুলের একটি গবেষণা থেকে জানা যায়, ঘুমের অভাবে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কার্ডিওভাসকুলার ডিসঅর্ডার-এর মতো একাধিক মারাত্মক সমস্যা হতে পারে। এমনকী এইসব রোগের মধ্যে একাধিকই ডেকে আনতে পারে মৃত্যুর ঝুঁকিও। চিকিৎসকদের মতে, রাতের ঘুমের সঙ্গে সরাসরি যোগাযোগ হার্টের। রাতে অন্তত ৭ ঘণ্টা জোরালো ঘুম যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য আবশ্যিক। অন্যদিকে ঘুমের পরিমাণ কম হলে বেড়ে যেতে পারে কার্ডিও-ভ্যাসকুলার ডিসিজের সমস্যা। আপনি হয়তো ভাবছেন, সারাদিনের মধ্যে যে কোনও সময় খানিক ঘুমিয়ে নিয়ে রাতের ঘুমের ঘাটতি মেটাবেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সারাদিনের ঘুম রাতের ঘুমের বিকল্প হতে পারে না। রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে খাওয়া সেরে অন্তত আধঘন্টা সময় ঘোরাফেরা করে তারপর রাতে ঘুমোতে যাওয়া স্বাস্থ্যকর বলে মনে করা হয়। এই সময় বাড়তি অশান্তি অথবা নেট দুনিয়ার সঙ্গে সংযোগ যত কম হবে ততই ঘুম ভালো হবে। খেয়াল রাখবেন, উচ্চ রক্তচাপ অথবা ব্লাড সুগার থাকলে ঘুমের সময়ের সঙ্গে কোনও আপোষ করা যাবে না। কারণ এই দুই রোগ থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কম ঘুম অজান্তেই ডেকে আনতে পারে হার্ট অ্যাটাক। এছাড়াও সমীক্ষায় দেখা গেছে, দীর্ঘদিন ধরে ঘুম কম হলে সেরিব্রাল স্ট্রোকের সম্ভাবনাও বাড়ে।

ভালো ঘুমের জন্য কী কী করবেন?

  • আপনার জন্য আরও কিছু লেখা
অল্প বয়সেই কাবু হচ্ছে হৃদয়! যৌবনেই কেন বারবার নেমে আসছে প্রাণঘাতী হার্ট অ্যাটাক?

Young Age Heart Attack : সময় পাওয়ার আগেই সব শেষ হয়ে যাচ্ছে। কেন যুবসমাজ এত বেশি সংখ্যায় এই রোগে আক্রান্ত হচ্ছে?

১. রাতে ঘুমের সময় ফোন খানিক দূরত্বে রাখুন, যাতে হাতের নাগালে সহজে না পান। এমনকী এলার্ম দেওয়ার প্রয়োজন হলেও ফোনের বদলে ছোট টেবিল ঘড়ি ব্যবহার করার কথা ভাবুন।

২. রাতে খাওয়ার পর হাত আধ ঘণ্টা হাঁটাচলা করে তারপর শুতে যান।

৩. সারাদিন ছোটখাটো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন যাতে ক্লান্তি থেকে সহজেই ঘুম আসে।

৪. অ্যাসিড জাতীয় খাবার রাতের দিকে একেবারেই এড়িয়ে চলুন।

৫. এছাড়াও চা কফি ইত্যাদি উত্তেজক পানীয় রাতের দিকে খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।

৬. মাথায় রাখবেন, অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল সেবন এবং ধূমপান কেড়ে নিতে পারে রাতের ঘুম। তাই স্বাস্থ্যবিধি মেনে এগুলি এড়িয়ে চলুন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।