বর্ষা ঢুকলেও ভ্যাপসা গরম বঙ্গে, কবে নামবে বৃষ্টি কলকাতায়?

Weather Forecast: তবে বর্ষা এলেও বৃষ্টি তেমন না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে।

Sohini Das
২ মিনিট
বর্ষা ঢুকলেও ভ্যাপসা গরম বঙ্গে, কবে নামবে বৃষ্টি কলকাতায়?

আষাঢ় এসে গেলেও বৃষ্টির তেমন নামগন্ধ নেই বাংলায়। বরং ভ্যাপসা গরমে গা সেঁকছে গোটা কলকাতা। যদিও বেশ কিছুদিন আগেই বর্ষা ঢুকেছে কেরলে। কেরলের পিছু পিছু উত্তরবঙ্গ ঘুরে বর্ষা ঢুকেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও। তবে সেই বর্ষার প্রভাব তেমন ভাবে বোঝা যাচ্ছে না এখনও। তবে আবহাওয়া দফতর কিন্তু আশার কথাই শোনাচ্ছে। আগামী ৪ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে বর্ষা এলেও বৃষ্টি তেমন না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী ৪ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল-সহ গাঙ্গেয় এলাকাতেও। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনীত অস্বস্তি বজায় থাকবেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রবল বৃষ্টির মধ্যেও আগুন! কীভাবে পুড়ে ছাই হলো জ্যোতি বসুর স্মৃতিধন্য হলং বাংলো?

Hollong Bungalow Fire: আগুন লেগেই বাংলোতে থাকা একটি এসিতে বিস্ফোরণ হয়। কাঠের বাংলো হওয়াতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।

উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি চলবে আরও কয়েকদিন। আজ, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের তিন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে। বৃষ্টির তীব্রতা ও পরিমাণ দুই-ই বাড়বে আগামিকাল, মঙ্গলবার থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৫ থেকে ২৭ তারিখে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও একটু এগিয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। উত্তর আরব সাগর, গুজরাত এবং মধ্যপ্রদেশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। আগামী তিন-চার দিনে ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড এবং বিহারের বাকি অংশ এবং উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে ঢুকবে মৌসুমী বায়ু।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আপনার জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামছে কবে? অবশেষে জানাল হাওয়া অফিস

Weather Today: গত ৩১ মে উত্তরবঙ্গের ইসলামপুরে বর্ষা এলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি নেই

মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই ইতিমধ্যে ঢুকে পড়েছে। এখনও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান-সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে বাকি রয়েছে। এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে। মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

ইতিমধ্যেই গত ২১ জুন বর্ষা ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। মৌসুমী বায়ু এতদিনে গতি পেয়েছে। দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ, রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, অসম ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে বর্ষা ঢুকলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৪ - ৫ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতায়। কলকাতায় আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি পাতের এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা। সাধারণত জুনের ১০ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষা চলে। এই জুন মাসেও ঘাটতি রয়েছে বৃষ্টির। সেটা অবশ্য ২০২৩ সালেও ছিল।

মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল-বুধবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন সপ্তাহ জুড়ে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকবে। কলকাতাতে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। জুলাই মাসের শুরু থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।