আরও একবার চোখে আঙুল সমাজের, যেভাবে ক্রাচ হাতেই খেললেন বিশেষভাবে সক্ষম ফুটবলাররা

Inspiration of specially abled played footballer : সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে বিশেষভাবে সক্ষম ফুটবলারদের একটি ভিডিও

Kankana Mukherjee
২ মিনিট
আরও একবার চোখে আঙুল সমাজের, যেভাবে ক্রাচ হাতেই খেললেন বিশেষভাবে সক্ষম ফুটবলাররা

প্রতিকূলতা বলে কিছুই নেই অভিধানে, আর পাঁচজন সাধারণ ফুটবলারের মতোই জার্সি পরে মাঠে নামলেন তাঁরাও। বল পেতেই একটার পর একটা পাশ কাটিয়ে এগিয়ে গেলেন লক্ষ্যের দিকে। জালেও জড়ালেন বল। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে বিশেষভাবে সক্ষম ফুটবলারদের একটি ভিডিও। আই পি এস অফিসার সন্তোষ সিং টুইটারে "মানুষের কর্মশক্তির কোন সীমা নেই" ক্যাপশন দিয়ে ১ মিনিট ২০ সেকেন্ডের এই ক্লিপটি শেয়ার করেছেন।

ফুটবল ম্যাচ বলতে যেমন বোঝায়, ঠিক তেমনটা। মুখোমুখি দুই দলের ১১ জন প্রতিপক্ষ। নির্ধারিত সময়ে মাঠের ফরম্যাট সজ্জিত, একে একে নেমে এলেন স্পেন এবং ইংল্যান্ডের জার্সি পরা খেলোয়াড়রা। পার্থক্যকে তাদের প্রত্যেকের হাতেই রয়েছে একটি করে ক্রাচ। এবং সেইভাবেই অনবদ্য ফর্মে ধরা দিলেন তাঁরা।

ঠিক কতটা মনের জোর থাকলে এমনটা সম্ভব তার হিসেব কষে দেখা অবশ্য মুশকিল। শারীরিক অক্ষমতাটুকুই যেন তাদের শক্তি। ক্রাচে নয় ওই শক্তিতেই ভর দিয়ে মাঠে নেমে জয় করলেন তাঁরা। বল নিয়ে ছুটে গেলেন গোলের দিকে, এরই মধ্যে তৈরি প্রতিপক্ষের ডিফেন্স, তাঁরাও ক্ষিপ্র গতিতে এগিয়ে এল। লড়াই চলল জানকবুল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জন্মেছেন হাত-পা ছাড়াই, ক্যারাটের লড়াকু 'পাঞ্চ' দিয়েই বিশ্বজয় করার স্বপ্ন দেখেন ইউসুফ

Youssef Abu Amira Karate : স্বাভাবিক মানুষের মতো তাঁর শরীর নয়। তবুও তাঁর শক্তি, তাঁর ইচ্ছে বারবার বলে দেয় সেই মন্ত্র, ‘আব মুশকিল নহি কুছ ভি’…

Human spirit has no limits

— Santosh Singh (@SantoshSinghIPS)

এরা ব্যতিক্রম, জীবনের ওঠাপড়ায় এটাই শক্তি। বর্তমান প্রজন্ম কথায় কথায় মানসিক অবসাদে ভোগে, সেখানে একটা পা না থাকা অবস্থাতেও মাঠময় দাপিয়ে বেড়াচ্ছে ২২ জন খেলোয়াড়। মনের জোর টুকই তাদের সম্বল। চোখ স্থির বলের দিকে, নিজেদের ভাঙ্গা পা-টির দিকে কোনও লক্ষ্যই নেই তাদের। পুলিশ অফিসার সন্তোষ সিং নিজে একজন সমাজ গড়ার কারিগর তাই এহেন একটি দৃষ্টান্তের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন ছবিটা। দেখিয়ে দিতে চেয়েছেন মনের জোর সব সম্ভব। ভিডিও পোস্ট করার পর থেকেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি। এরকম একটু ঘটনা সমাজের চোখে যে সত্যিকারের উদাহরণ সৃষ্টি করবে তা বলাই বাহুল্য।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।