সূর্যের চেয়ে ১০ হাজার গুণ বড় নক্ষত্র! উঠে এল যে ছবি...

celestial monster : সূর্যের চেয়েও ১০ হাজার গুণ বড় তারা রয়েছে মহাকাশে! সামনে এল বিরল দৃশ্য...

inscript
২ মিনিট
সূর্যের চেয়ে ১০ হাজার গুণ বড় নক্ষত্র! উঠে এল যে ছবি...

সূর্যের চেয়েও দশ হাজার গুণ বড় একটা নক্ষত্রের সন্ধান মিলল মহাকাশে, শুনতে অবাক লাগলেও সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) প্রথম আবিষ্কার করেছে যে মহাকাশে সূর্যের ভরের থেকেও প্রায় ১০,০০০ গুণ বড় তারার অস্তিত্ব রয়েছে। যা কিনা সূর্যের থেকেই প্রায় পাঁচ গুণ বেশি উষ্ণতা সম্পন্ন। গত ৫ মে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশিত একটি বিশেষ গবেষণার মাধ্যমে সামনে এসেছে এই তথ্য। গবেষকরা এই বিশাল দৈত্যাকার নক্ষত্রকে মনস্টার সান বা আকাশীয় দানব বলে অভিহিত করেছেন। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক কোরিন চারবোনেল জানিয়েছেন, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা সংগৃহীত তথ্যের জন্যই আবিষ্কার সম্ভব হয়েছে বলে। পাশাপাশি তিনি এও জানান যে, অসাধারণ এই নক্ষত্রগুলির উপস্থিতির প্রথম সূত্র তারাই খুঁজে পেয়েছে সর্বাগ্রে।

গবেষকরা গ্লোবুলার ক্লাস্টারের অভ্যন্তরে একটি বিশালাকার নক্ষত্রের রাসায়নিক চিহ্ন খুঁজে পেয়েছেন গবেষকরা। এই গ্লোবুলার ক্লাস্টারগুলি সাধারণত আঁটোসাঁটো, প্রায় গোলাকার আকৃতিতে ঘনিষ্ঠভাবে প্যাক করা কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ তারার সমষ্টি। যার মধ্যে অনেকগুলি আমাদের মহাবিশ্বে তৈরি হওয়া সবচেয়ে প্রাচীন। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির ওপর ছড়িয়ে থাকা মোটামুটিভাবে ১৮০টি গ্লোবুলার ক্লাস্টার একসঙ্গে একই বিন্দুতে এসে মেলে। ফলে তা বিরাট দানবের আকার ধারন করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন গ্যালাক্সির খোঁজ বিজ্ঞানীদের! ইতিহাস সৃষ্টি করল যে আবিষ্কার

Oldest Galaxy of Universe found : বয়সের দিক থেকে মোটেও নবীন নয়! বরং মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন অংশের মধ্যেই বিরাজ করে এরা।

রহস্যজনকভাবে, আজ থেকে প্রায় ১৩.৪ বিলিয়ন বছর আগে প্রায় একই সময়ে এবং একই গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে তৈরি হওয়া সত্ত্বেও এই ক্লাস্টারের কিছু নক্ষত্রের উপাদানগুলি এক হলেই তাদের মধ্যে অনুপাত রয়েছে ভিন্ন ভিন্ন। অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম এর মতো ধাতব কনার অস্তিত্ব প্রায় সবকটিতে মিললেও তা ভিন্ন ভিন্ন অনুপাতে। এগুলি ভরের দিক থেকে সূর্যের চেয়েও প্রায় ১০ হাজার গুণ বৃহৎ। উষ্ণতা ১৩৫ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ সূর্যের থেকে প্রায় পাঁচ গুণ বেশি।

ওই বিবৃতিতে ইউনিভার্সিটি অব বার্সেলোনার অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক ড. মার্ক গিলেস বলেছেন, একটি গ্লোবুলার ক্লাস্টারের বয়স ১০ থেকে ১৩ বিলিয়ন বছরের মধ্যে, যেখানে সুপারস্টারদের সর্বোচ্চ আয়ুষ্কাল দুই মিলিয়ন বছর। তাই তারা বর্তমানে পর্যবেক্ষণযোগ্য ক্লাস্টারগুলি থেকে খুব তাড়াতাড়ি অদৃশ্য হয়ে গেছে। শুধুমাত্র পরোক্ষ চিহ্ন রয়ে গেছে।

প্রাচীন দানবদের বিক্ষিপ্ত রাসায়নিক অবশিষ্টাংশ খুঁজে বের করার জন্য, গবেষকরা GN-z11 গ্যালাক্সিতে JWST-এর ইনফ্রারেড ক্যামেরাকে ব্যবহার করেছেন। এটি পৃথিবী থেকে ১৩.৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে বসে থাকা সবচেয়ে দূরবর্তী এবং প্রাচীন ছায়াপথগুলির মধ্যে একটি। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ছায়াপথে অবস্থিত বিভিন্ন রাসায়নিক পদার্থ বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে আলো শোষণ করে এবং নির্গত করে, তাই সমগ্র GN-z11 জুড়ে পাওয়া বিভিন্ন গ্লোবুলার ক্লাস্টার থেকে আসা আলোকে ভেঙে দিয়ে, জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন যে এর তারাগুলি উচ্চ মাত্রার নাইট্রোজেন দ্বারা বেষ্টিত ছিল। এই আবিষ্কার নিয়ে ইতোমধ্যেই গবেষকরা যথেষ্ট উত্তেজিত। আগামীতে আরও দানবীয় নক্ষত্রের উপস্থিতি খুঁজে পাওয়া নিতে তাঁরা আশাবাদী। মহাকাশের ছায়াপথে উপস্থিত গ্লোবুলার ক্লাস্টার জুড়ে আরও নতুন কোনও নক্ষত্রের সন্ধান তাঁরা দিতে পারেন কিনা এখন দেখার সেটাই।

লিখেছেন
inscript
inscript
15 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।

এআই-এর ভবিষ্যৎ কার হাতে? GPT-5.6 ও Grok 4.5-কে ঘিরে নতুন আলোচনা

GPT-5.6 vs Grok 4.5: GPT-5.6 নাকি Grok 4.5—কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দৌড়ে কে এগিয়ে? ওপেনএআই ও xAI-এর দুই অত্যাধুনিক এআই মডেলের মধ্যে ক্ষমতা, কোডিং দক্ষতা, গতি, খরচ এবং ব্যবহারিক প্রয়োগের দিক থেকে কী কী পার্থক্য রয়েছে? কোনটি কার জন্য বেশি উপযোগী?