কল্পতরু রামকৃষ্ণের সামনে সেদিন কেঁদে ফেলেছিলেন গিরিশ
Ramkrishna Paramhansa: কল্পতরুর দেখা পেয়েছি আমরা মানুষের পৌরাণিক কল্পনায়। সম্ভবত পৃথিবীর সমস্ত রূপকথাতেই এসব গাছ আছে, যে-গাছের কাছে মানুষ চায় মঙ্গল, শ্রী, সাংসারিক সুখ, পারিবারিক স্থিতি। মনে পড়ে যাচ্ছে, অস্কার ওয়াইল্ডের গল্পে সেই বরফ ঢাকা, প্রায় প্রাণহীন গোলাপ গাছ, যে-গাছের কাছে এক গরিব প্রেমিক চাইল একটি গোলাপফুল, প্রেমিকাকে দেবে বলে।

যেমন বিষবৃক্ষ হয়, তেমনই কল্পতরুও নাকি হয় ! বঙ্কিমচন্দ্র উপন্যাস লিখেছেন বিষবৃক্ষ নিয়ে, যে-বিষবৃক্ষ নষ্ট করে সংসার, সমাজ, জীবন, শান্তি। যে-বৃক্ষ দান করে যা কিছু চাওয়া যায়, প্রার্থনা করা যায়, করা যায় যাচনা সেই বৃক্ষের কাছে। যেমন কামধেনু, যে গাভী সংসারে ও পরিবারে নিয়ে আসে মঙ্গল, তেমনই কল্পতরু, যে-গাছ দান করে ধন, সম্পত্তি, স্বাস্থ্য, সুখ, মানসম্মান, প্রতিপত্তি ও সামাজিক ও পারিবারিক সমৃদ্ধি। আহা, এমন গাছ আর এমন গরু যদি সত্যি পাওয়া যেত ভুবনে! কেউ কেউ কল্পতরুকে বলেন দেববৃক্ষ। যেমন দেবতা সাধারণ মানুষের ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







