বিজেপির সঙ্গে কতদিন থাকবেন নীতীশ? ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের...

Prashant Kishor on Nitish Kumar : পিকে নির্দিষ্ট করে বলছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন হওয়ার ছয় মাসের মধ্যে এই জোট ভেঙে যাবে।

inscript
৩ মিনিট
বিজেপির সঙ্গে কতদিন থাকবেন নীতীশ? ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের...

২০২৪ ভারতের রাজনীতিতে নিঃসন্দেহে এক বড় বছর। বিজেপি রাম মন্দির প্রতিষ্ঠা করে সবচেয়ে বড় পাশার দানটি দিয়ে ফেলেছে। আর বিজেপি বিরোধীরা এখনও টলমল! সারা দেশে 'হিন্দুত্ব ও বিজেপি’- ন্যারেটিভ ক্ষমতা তৈরির পথে এগোচ্ছে আর ঠিক সেই চরম মুহূর্তে বিরোধী জোট ভাঙলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জেডিইউ নেতা ফের বিজেপির হাত ধরেছেন, ইন্ডিয়া জোট ত্যাগ করেছেন। তবে বিজেপি আর জেডিইউয়ের এই সখ্য বেশিদিন নাকি টিকবে না। অন্তত এমনটাই দাবি করেছেন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর। পিকে বলছেন, বিহারে গঠিত জনতা দল (ইউনাইটেড)-বিজেপি জোট বেশি দিন টিকবে না।

রবিবার নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। রাজ্যে নতুন করে সরকার গঠনের জন্য বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটেই ফের যোগদান করেছেন। নীতীশের এই দলবদলের ঘটনা তো নতুন নয়। এই নিয়ে আটবার দলত্যাগী হয়েছেন তিনি। ক্ষমতায় থাকতে এমনটা তিনি যে করবেনই তা বিহার থেকে শুরু করে সারা দেশই জানে। কিন্তু পিকে কেন মনে করছেন বিজেপির হাতে হাত ধরে বেশিদিন চলতে পারবে না জেডিইউ?

প্রশান্ত কিশোর বলছেন, বিহারে এই যে বিজেপি-জেডিইউ নবগঠিত জোট তা ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচন পর্যন্তও স্থায়ী হবে না। অর্থাৎ জেডি(ইউ)-বিজেপি সরকারের আয়ুষ্কাল এক বছর বা তারও কম হবে। তাহলে কি কেবল ২০২৪-কে মাথায় রেখেই নীতীশ এমন করলেন?

  • আপনার জন্য আরও কিছু লেখা
আবার প্রতারণা নীতীশের! যেভাবে এগোয় পল্টুরামের পাল্টির কিসসা

Nitish Kumar Resigns : এক দশকে এই নিয়ে পঞ্চম ডিগবাজি খেলেন নীতীশ। বিহারের পল্টুরাম বলছেন, বিরোধী জোটে কেউ নাকি কোনও কাজ করছিল না।

পিকের ব্যাখ্যা, বর্তমানে যে জোটটি তৈরি হলো, নীতীশ কুমার এনডিএ-র মুখ হলেন এবং বিজেপির সমর্থন পেলেন তা বিহার বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্তও টিকবে না, "আমি একথা লিখে দিতে পারি,” কিশোর বলেছিলেন। পিকে আরও নির্দিষ্ট করে বলছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন হওয়ার ছয় মাসের মধ্যে এই জোট ভেঙে যাবে।

নীতীশ এবার সত্যিই রেকর্ড গড়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করে ফের নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। রবিবার বিকেলে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হয়। এবার তিনি সঙ্গে পেয়েছেন দুই উপমুখ্যমন্ত্রী - সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহাকে। এই তিনজন ছাড়া আরও ছয়জন মন্ত্রিপরিষদের মন্ত্রীও শপথ নেন।

২০২২ সালেও নীতীশ কুমার এনডিএ জোট ছেড়েছিলে। প্রশান্ত কিশোর সেবার বলেছিলেন, তিনি আশাবাদী যে বিহারে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। নীতীশ সেবার বলেছিলেন, নতুন অধ্যায়ের সূচনা করছেন। বিহারের মানুষের চাওয়া-পাওয়া মেটাবেন তিনি। অথচ সরকারটাই শক্তসমর্থভাবে টিকে থাকতে পারল না। ২০১৩-১৪ সাল থেকে এই নিয়ে বিহারে সরকার গঠনের ষষ্ঠ প্রচেষ্টা ছিল এটি। পিকে বলছেন, কারও রাজনৈতিক বা প্রশাসনিক প্রত্যাশা পূরণ না হলেই এমন বদল হয়।

গতবারও একই কথা বলেছিলেন পিকে। প্রশান্ত বলেছিলেন, মহাগঠবন্ধন জোট অর্থাৎ লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং কংগ্রেস নিয়ে গঠিত সেই জোট ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচন পর্যন্ত টিকবে না। ২০২৫ বিধানসভা নিয়েও একই কথা বলছেন পিকে। নীতীশ কুমার এবার কেন দল বদলালেন তার কারণ হিসেবে বলেছেন, জোটে কেউ কাজ করছে না। ২০২৪ সালের নীতীশের মূল সমস্যা হয় আরজেডির সঙ্গে। লালুর কন্যা রোহিণী আচার্য নীতীশের 'পারিবারিক রাজনীতি' মন্তব্যের জন্য নিন্দা করেন। বলেন, হাওয়া যেদিকে বয় নীতীশের আদর্শ সেদিকেই বেঁকে যায়। সেই থেকেই শুরু হয় তিক্ততা। সূত্র বলছে, ইন্ডিয়া জোটের মধ্যে সমন্বয়ের অভাব, বিশেষত কংগ্রেসের সঙ্গে ক্ষমতা ভাগের সঙ্কটই নীতীশের এই পদক্ষেপের মূল কারণ। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করতে ঢিলেমি এবং বিরোধী জোটের নেতা হিসাবে নীতীশ কুমারকে তুলে না ধরার জন্যই বিজেপির হাত ধরলেন পল্টুরাম। কিন্তু কতদিনের জন্য? পিকে কি সত্যিই ভবিষ্যতদ্রষ্টা?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।