প্রেমের ময়দানে রাজনীতি জরুরি? সমীক্ষায় হাতে এল চমকে দেওয়া তথ্য

Politics and Dating: অন্তত ৪৪ শতাংশ ভারতীয়ই কিন্তু বলছেন, সম্পর্কে সবুজ সঙ্কেত দেওয়ার অন্যতম শর্ত নাকি তাঁদের সঙ্গীর রাজনৈতিক সচেতনতা। রাজনৈতিক বিষয়আশয় নিয়ে খোলাখুলি কথা বলতে তাঁরা পছন্দ করেন কিনা সেটাও বেশ জরুরি।

Sohini Das
২ মিনিট
প্রেমের ময়দানে রাজনীতি জরুরি? সমীক্ষায় হাতে এল চমকে দেওয়া তথ্য

সদ্য গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। আসছে লোকসভা ভোট। নিশ্চয়ই ভাবছেন, কোথায় প্রেমদিবস, আর কোথায় রাজনীতির কচকচানি। এই দু'টোর তো দূর দূর পর্যন্ত কোনও সম্পর্কই নেই! কিন্তু না মশাই আছে। আলবাত আছে। প্রেম-প্রণয় এবং পলিটিকস এখন এক সুতোয় গাঁথা। বিশ্বাস হচ্ছে না তো। কিন্তু সমীক্ষা কিন্তু তাই বলছে।

পাড়ার আড্ডা, বন্ধুদের খোশগল্পে রাজনীতির গল্প এসে যায়ই। এ ব্যাপারে আবার বাঙালিদের বিশেষ বদনাম। তারা নাকি কথায় কথায় রাজনীতির আলোচনা একটু বেশিই করে। তবে শুধু বাঙালি বলে নয়, আজকাল প্রেমের ক্ষেত্রে সঙ্গীর রাজনৈতিক সচেতনতা নাকি বেশ জরুরি জেন-ওয়াই ও জেড-এর কাছে।

আজকাল প্রেম যত না মাঠে-ঘাটে-বাটে হয়, তার চেয়ে অনেক বেশি হয় টিন্ডার, বাম্বলের মতো ডেটিং সাইটে। সেই বাম্বল সম্প্রতি রাজনৈতিক সচেতনতা ও প্রেম নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল। সেখানে দেখা গিয়েছে, অন্তত ৭৭ শতাংশ ভারতীয়ই তেমন সঙ্গী পছন্দ করেন, যারা ভোট দেন। হ্যাঁ, ভোট দিচ্ছেন কিনা, সেটার উপরেই নির্ভর করছে এই বছরও আপনি 'একাবোকা' থাকবেন কিনা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অবশেষে রহস্য সমাধান বিজ্ঞানীদের! কেন প্রেমে পড়লে মাথা কাজ করে না আমাদের?

Love and Brain Work Function : মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে অবশ্যই একটি হলো প্রেম।

সমীক্ষা এ-ও বলছে, অন্তত ৪৪ শতাংশ ভারতীয়ই কিন্তু বলছেন, সম্পর্কে সবুজ সঙ্কেত দেওয়ার অন্যতম শর্ত নাকি তাঁদের সঙ্গীর রাজনৈতিক সচেতনতা। রাজনৈতিক বিষয়আশয় নিয়ে খোলাখুলি কথা বলতে তাঁরা পছন্দ করেন কিনা সেটাও বেশ জরুরি। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে বিন্দুবিসর্গ জানেন না, এমন সঙ্গী কিন্তু পছন্দ করছেন না বেশীরভাগ ভারতীয়ই। শুধু কি তাই! অন্তত ৫০ শতাংশ ভারতীয় মহিলাই জানিয়েছেন, সামাজিক সমস্যগুলো নিয়ে যারা তাঁদের সঙ্গে খোলাখুলি কথা বলতে পেরেছেন, সঙ্গী হিসেবে তাঁরা কিন্তু বেশি নম্বর পেয়েছে। আদৌ সেই মানুষটির সঙ্গে তাঁরা কমপ্যাটিবেল কিনা, আদৌ তারা একসঙ্গে থাকার জন্য যোগ্য কিনা, তার নির্ণায়ক হয়ে উঠেছে সেই ব্যাপারটাই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কলকাতার প্রেমিক, পাকিস্তানের প্রেমিকা! ভালবাসা জুড়ে দিল দুই দেশকে

Cross-Border Love Story: মঙ্গলবার অমৃতসরের আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত-পাক আন্তর্জাতিক বর্ডার পার করে ভারতে এসে পৌঁছেছেন জাভেরিয়া। ঢাকঢোল বাজিয়ে তাঁকে স্বাগত জানান প্রেমিক সমীর।

সময় পাল্টেছে। প্রেমের ধরণ পাল্টেছে। ঘটক থেকে ম্য়াট্রিমনিয়াল সাইট হয়ে সম্পর্ক এখন বাম্বল, টিন্ডার নির্ভর। জেন-জেড-রা নিজের সঙ্গীর জন্য মামা-মাসি-কাকা-পিসির থেকে এই প্রযুক্তিগত এই মাধ্যমের উপরেই এখন বেশি নির্ভরশীল। আর এই জেনারেশনের কাছে ভীষণ জরুরি রাজনৈতিক মতাদর্শ। আগেকার দিনে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে সে ব্যাপারটা তেমন জরুরি ছিল না। কিন্তু দিনকাল পাল্টেছে। জেন-জেডরা কিন্তু রাজনৈতিক ভাবনা, রাজনীতির রং দেখে-বুঝে তবেই প্রেমের জন্য রাজি হচ্ছেন। অন্তত ৪৬ শতাংশ জেন-ডেডের ক্ষেত্রেই বিষয়টা তেমন।

আজকের দিনে অন্তত ৪১ শতাংশ ভারতীয়ের কাছেই সঙ্গীর রাজনীতি এবং ভোটপ্রক্রিয়ার সঙ্গে জুড়ে থাকা বিষয়টা অত্যন্ত জরুরি ৫১ শতাংশ ভারতীয়ের কাছে সঙ্গীর রাজনৈতিক মতাদর্শ জরুরি কারণ সেটাই ঠিক করে দেয় সঙ্গীটি রোম্যান্টিক কিনা। ৩৯ শতাংশ ভারতীয় অন্য রাজনৈতিক মতাদর্শের সঙ্গীদের সঙ্গে ডেটিংয়ে রাজি। অর্থাৎ যাঁরা অন্য দলের প্রার্থীকে ভোট দেন। তবে রাজনীতিতে আগ্রহ নেই এমন ভারতীয়ও কিন্তু রয়েছে প্রেমের ময়দানে। অন্তত ২০ শতাংশ ভারতীয় জানিয়েছেন, রাজনীতির কচকচানি তাঁদের অন্তত প্রেমের ক্ষেত্রে পছন্দ নয়। ডেটিংয়ের সময় রাজনীতি বরং তাঁদের রোম্যান্টিক মনোভাবকে নষ্ট করে দেয়।

ফলে রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকা কিন্তু আজকাল প্রেমের ময়দানে মোটেও কাজের কথা নয়। অন্তত জেন-জেডদের কাছে তো বটেই। ফলে আগামী ভ্যালেন্টাইন্স ডে-তে সিঙ্গল না থাকতে চাইলে রাজনীতি নিয়ে মাথা ঘামানো শুরু করে দিন এখন থেকেই। সামনেই লোকসভা ভোট। এর চেয়ে সুবর্ণ সময় বুঝি আর নেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।