সুফি সাধকদের রাতের ওষুধ! কীভাবে যুদ্ধবিধ্বস্ত দেশে জন্মাল বিশ্ববিখ্যাত কফি 'মোকা'?

History of Mocha Coffee: ১৪৫০ সালে, ইয়েমেনের ইসলামিক সুফিরা গভীর রাতের প্রার্থনার সময় জেগে থাকার জন্য প্রথম মোকা কফি খেতে শুরু করেছিলেন।

Madhurima Dutta
৪ মিনিট
সুফি সাধকদের রাতের ওষুধ! কীভাবে যুদ্ধবিধ্বস্ত দেশে জন্মাল বিশ্ববিখ্যাত কফি 'মোকা'?

এমনিতে বাঙালি চা-খোর। তবে মাঝেসাঝে কফির কাপেও তুফান ওঠে। তুফান বলতেই মনে আসে, এখন সবচেয়ে বেশি চর্চা তো মোকা তুফান নিয়ে। অনেকে মোচা ডেকে তৃপ্তি পাচ্ছেন ঠিকই, তবে তথ্য ও ইতিহাস বলছে বাংলার কলার মোচার সঙ্গে আসন্ন ঘূর্ণিঝড় মোকার কোনও সম্পর্কই নেই, সে যতই ইংরেজি ফোনেটিক্স তাকে 'মোচা' বলে ডাকিয়ে বিভ্রান্ত করুক না কেন। কফিপ্রেমীরা জানেন, মোকা আসলে এক বিখ্যাত কফি। এবার ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন। আরব সাগরের প্রান্তে অবস্থিত এই ইয়েমেনের বন্দর শহরের নাম 'মোখা' বা ‘মুখা’, যদিও উচ্চারণ অনুযায়ী সে 'মোকা। ১৯ শতক পর্যন্ত মোখাই ছিল ইয়েমেনের রাজধানী সানার প্রধান বন্দর। এই মোখা শহরেই চাষ হয় বিখ্যাত কফি ‘মোকা’র। কফিটির নামও দেওয়া হয়েছে বন্দর শহরটির নামেই। কেন এত জনপ্রিয় হলো এই কফি? ইতিহাস খুঁড়তে গেলে দেখা যাবে, সুফি সাধকদের রাতজাগানিয়া ওষুধ ছিল এই মোকা!

মোকা আসলে মিষ্টি চকলেটের মতো এক কফি। চকলেট সিরাপ বা কফির সঙ্গে পাউডারের মিশ্রণ এই কফির ইতিহাস বেশ সমৃদ্ধ। মোকা কফির আসল স্বাদ পেতে পয়সাও খসবে বেশ! মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুকাল আগেও ইয়েমেনি কফির দাম ছিল প্রতি পাউন্ড ১৭৩ ডলার! যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উপকূলীয় শহর মোখাতে লুকিয়ে রয়েছে এই বিশ্ববিখ্যাত কফির শিকড়।

ইয়েমেন কফির ইতিহাস

২০০ বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনের একচেটিয়া বাণিজ্যকেন্দ্র ছিল মোখা। ইথিওপিয়ান যাযাবর পর্বতবাসীরাই প্রথম নাকি এই মোকা কফির উদ্দীপক প্রভাব টের পান। তারপর সেই মধ্যযুগ থেকে ইয়েমেনে মোকা কফির ব্যবহার শুরু। ওয়ার্ল্ড কফি রিসার্চের তথ্য বলছে, ইয়েমেনের জাবিদ শহরে মোকা কফি খাওয়ার প্রথম প্রত্নতাত্ত্বিক প্রমাণও পাওয়া গিয়েছে।

১৫ শতকে স্থানীয় চাহিদা মেটাতে ইয়েমেনে কফি চাষ শুরু হয়। ১৪৫০ সালে, ইয়েমেনের ইসলামিক সুফিরা গভীর রাতের প্রার্থনার সময় জেগে থাকার জন্য প্রথম মোকা কফি খেতে শুরু করেছিলেন। বলা হয়, ১৫ শতকে এই সুফি সন্ন্যাসীরাই নাকি ইয়েমেনে কফি আবিষ্কার করেছিলেন। তাঁরা ইয়েমেন কফির বীজগুলিকে শুকিয়ে কালো করে সেগুলি পিষে এমন একটি পানীয় তৈরি করতেন যা তাদের রাতভর জাগিয়ে রাখত, রাত জেগে পড়াশোনা করতেন তাঁরা। এই প্রথা দ্রুতই জনপ্রিয় হয়ে যায় এবং ইস্তাম্বুল, কায়রো, দামেস্ক, মক্কায় ছড়িয়ে পড়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সেলিব্রিটিদের পছন্দ, মল থেকে তৈরি এই কফির নেপথ্য ইতিহাস জানলে শিউরে উঠবেন

প্রাণীর মল থেকে কফি! তা-ও আবার এত দাম? কী ভাবে তৈরি করা হয় এই কফি?

ধীরে ধীরে ইয়েমেনের পাহাড়ের ধাপে ধাপে কফি চাষ শুরু হয় ঢালাওভাবে। ইয়েমেনের মোখা বন্দর থেকেই টন টন জীবাণুমুক্ত কফি বিনস বিদেশে পাঠানো হতো। ১৬৫০ সালে প্রথম ইউরোপে কফি শপ খোলার সঙ্গে সঙ্গে মোকা কফির জনপ্রিয়তা হু হু করে বেড়ে যায়।

কীভাবে তৈরি হয় ইয়েমেনি মোকা কফি?

কফি গাছ থেকে চেরি বাছাই করার পরে, এগুলি রোদে শুকনোর জন্য রেখে দেওয়া হয়। একবার নরম রসালো সেই চেরি রোদ, হাওয়ার স্পর্শে শক্ত হয়ে গেলেই সেটি সঙ্কুচিত হয়ে গাঢ় বাদামী থেকে কালো হয়ে যায়। ফলটি ছাড়িয়ে নিয়ে ভেতরের বীজ বের করে নেওয়া হয়। অনেকেই বলেন, শুকনোর এই প্রক্রিয়াই কফিকে মিষ্টি এবং তীব্র করে তোলে। মোকা কফির স্বাদ বেশ জটিল, বেশ সোঁদা এবং স্বতন্ত্র।

ইয়েমেনে বিভিন্ন ধরনের কফি মেলে। এখানে কফির এমন বৈচিত্র রয়েছে যা বিশ্বের অন্য কোথাও নেই এবং সেই কারণেই ইয়েমেনি কফির স্বাদ বিচিত্র থেকে বিচিত্রতর হয়। ওয়ার্ল্ড কফি রিসার্চ বলে, অ্যারাবিকা কফি বিনের উৎপত্তি ইথিওপিয়া থেকে, এই বোর্বন জেনেটিক কফি বিন মোখা শহরে পাওয়া কফি গাছ থেকে উদ্ভূত। বোর্বন কফি বিনস গাঢ়, মাখনের মতো চকোলেটের স্বাদে ভরপুর। এই কফির ফল মিষ্টি এবং খুব হালকা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোচা নয়, আসন্ন ঘূর্ণিঝড়ের আসল নামের আড়ালে রয়েছে বিশ্ববিখ্যাত এক কফি!

Cyclone Mocha: ঘূর্ণিঝড়ের নামের নেপথ্যে রয়েছে এক কফি! যে সে কফি নয়, বিশ্বের অন্যতম জনপ্রিয় এক কফি এটি।

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে চারটি প্রধান কফি উৎপাদক অঞ্চল রয়েছে- হিরাজি, মাত্তারি, সানানি এবং ইসমালি। এই অঞ্চলে তিনটি জনপ্রিয় ইয়েমেন কফি বিনস জন্মায়- মোকা খুলানি ন্যাচারাল, মোকা হাজ্জাহ ন্যাচারাল, এবং রেড সি ব্লেন্ড - ইথিওপিয়ান এবং ইয়েমেনি কফি বিনের এক জটিল মিশ্রণ৷

জনপ্রিয়তার পথে মোকা

মোখা থেকে ধীরে ধীরে মোকা হলো কীভাবে? কফি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০ শতকের শুরুতে একটি ভাষাগত পরিবর্তন হয়েছিল। কফি এবং চকলেট মেশানোর প্রথম নথিভুক্ত উল্লেখ মেলে ১৮৯২ সালে। মোকা কফি ব্যবহার করে 'মোকা কেক' তৈরির একটি রেসিপিতে প্রথম এর উল্লেখ পাওয়া যায়। দ্বিতীয় উল্লেখ মেলে ১৯২০ সালে। ওয়াশিংটন পোস্ট 'চিল্ড মোকা'-র একটি রেসিপি প্রকাশ করে যাতে দুধ, কফি, কোকো, চিনি এবং ভ্যানিলা মেশানো ছিল।

১৯০০-এর দশক পর্যন্ত, চা এবং কফি ট্রেড জার্নালের মতো পুরনো কফি প্রকাশনাগুলি ইয়েমেন থেকে আসা মোকা কফির নামোল্লেখ করেছে এবং এই একই সময়ে, কফি ও চকলেটের রেসিপিগুলি একসঙ্গে মিশ্রিত হতেও শুরু করে। তবে, ইয়েমেনি কফি উৎপাদন কমে যাওয়ায় এবং বিশ্বের অন্যান্য অংশে এই কফির নিজস্ব উৎপাদন শুরু হওয়ায় কফি বাণিজ্যের উপর ইয়েমেনের একচেটিয়া আধিপত্য শেষ হয়ে যায়।

১৭ শতক নাগাদ ইয়েমেনি বন্দর শহর আল মোখা আন্তর্জাতিক কফি বাণিজ্যের কেন্দ্র ছিল। সেই মোখা থেকেই কফির নামও হয়ে যায় মোকা। পরবর্তী শতাব্দী জুড়ে, ইয়েমেনই মোকা কফির একমাত্র সরবরাহকারী দেশ ছিল। কিন্তু ১৭২৬ সালে, জাভার ডাচ উপনিবেশ ইয়েমেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে, তাদের নিজস্ব সরবরাহ বৃদ্ধি করে এবং কফি বাজারে ইয়েমেনের একচেটিয়া আধিপত্যকে টলিয়ে দেয়। পরবর্তী কয়েক বছরে ইয়েমেনের বাজারের দাপট খানিক কমলেও দেশটি বরাবরের মতোই কফি উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি অব্যাহত রেখেছে। কফির তৃতীয় ঢেউ যখন এল, ইয়েমেন তখন গৃহযুদ্ধে জর্জরিত। কফি বিনের চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই সময়।

আসলে ইয়েমেনি কফি উৎপাদনের মূল চ্যালেঞ্জই দেশের নাগরিক অস্থিরতা। যুদ্ধ দেশটির কফি উৎপাদনকে মারাত্মক প্রভাবিত করেছে। গৃহযুদ্ধের পাশাপাশি, রোগ, বিশেষ করে, কলেরা, ইয়েমেনের কফি উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।