বোতামে আলতো চাপ, এক মিনিটে যন্ত্রণাহীন আত্মহত্যা, সাহায্য করবে এই স্টাইলিশ যন্ত্র

Suicide Machine: এতে শুয়ে একটি মাত্র বোতামে চাপ দিলেই মেশিনটি নাইট্রোজেন গ্যাসে ভরে ওঠে। যার ফলে শায়িত ব্যক্তির শরীরে অক্সিজেন কমে যেতে থাকে দ্রুত।

Sindhu Som
৩ মিনিট
বোতামে আলতো চাপ, এক মিনিটে যন্ত্রণাহীন আত্মহত্যা, সাহায্য করবে এই স্টাইলিশ যন্ত্র

‘গুজারিশ’ ছবিটা ভারতে তেমন চলেনি। একজন পঙ্গু জাদুকর তার শেষ মিরাকলটির জন্য লড়ে যাচ্ছেন। সম্পূর্ণ শরীর পক্ষাঘাতে স্থির। শুধু মাথার ভিতর অতীতেরা আড্ডা দেয়, রঙিন দিনের নেশা জাদুকরকে আরও ক্লিষ্ট করে। তারই মাঝে “মরণ রে, তুঁহু মম শ্যামসমান”। সেবারত নার্সের সঙ্গে প্রেম, এবং সেই ক্লিষ্ট জাদুকরের সংস্পর্শে প্রেমিকা স্বয়ং জাদুকর হয়ে ওঠে। ঘটিয়ে ফেলে পঙ্গু জাদুকরের বহুকাঙ্ক্ষিত শেষ মিরাকলটি। বিয়ের রাতে মুক্তি। প্রেমিকার বিষের জাদুতে ঘুমের মধ্যেই শান্ত, কোমল মৃত্যুর কোলে ঢলে পড়ে জাদুকর। জীবনের খাঁচা আর তাঁকে পিষতে পারে না অবিরত। কী ভাবছেন? আত্মহত্যাকে মহিমান্বিত করা হচ্ছে? না। কোনও কিছুকেই মহিমান্বিত করা ঠিক নয়। কিন্তু স্থান-কাল-পাত্র বিশেষে আত্মহত্যাও যথাযথ। ভারতের আইন এখনও সে কথা স্বীকার করে না। কিন্তু সুইজারল্যান্ড ইতিমধ্যে এমন একখানি মেশিন তৈরি করে ফেলেছে, যার সাহায্যে বিনা যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়বে মানুষ। সম্পূর্ণ নিজের ইচ্ছায়। সম্প্রতি সেই মেশিন আইনি স্বীকৃতি পেল।

ইয়ুথেনেশিয়া বা অ্যাসিস্টেট সুইসাইডের কোনো যোগ্য বাংলা তর্জমা নেই। ‘ইচ্ছামৃত্যু’র এমন একটি পৌরাণিক অনুষঙ্গ ভারতীয় সমাজে বর্তমান যে তার সঙ্গে ইয়ুথেনেশিয়ার ধারণা খুব একটা যায় না। তবে বিদেশে এ জিনিস দীর্ঘকালব্যাপী হয়ে আসছে। ফ্রয়েডের নাম আজ মোটামুটি সবাই জানেন। কড়া সিগার খেতেন। তার থেকে চোয়ালে ক্যানসার। জীবনের শেষ প্রান্তে এসে ইয়ুথেনেশিয়া বেছে নিয়েছিলেন। আজকাল বেশ কয়েকটি দেশে এটি আইনি স্বীকৃতি পেয়েছে। আমেরিকা মহাদেশের দশটি দেশে এবং কলম্বিয়ায় সাঙ্ঘাতিক অসুস্থ অথচ মানসিক ভাবে সম্পূর্ণ সমর্থ প্রাপ্তবয়স্কদের ইয়ুথেনেশিয়ার অধিকার দেওয়া হয়। তবে ছ’মাস তার আগে পর্যবেক্ষণে থাকতে হয়। এর মধ্যে যদি শারীরিক অবস্থার উন্নতি ঘটে, বা মানসিক ভাবে সিদ্ধান্ত নিতে রোগী অসমর্থ হয়ে পড়ে, তবে ইয়ুথেনেশিয়ার অনুমতি মেলে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তামাকেই মৃত্যু! যে কারণে দেশে হু হু করে বাড়ছে মুখের ক‍্যানসারে আক্রান্তর সংখ্যা

Oral Cancer: ভারতে ওরাল ক্যানসার-আক্রান্তদের সংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে, তা যথেষ্ট চিন্তার স্বাস্থ্য মন্ত্রকের কাছেও।

নেদারল্যান্ড এবং বেলজিয়ামের মতো দেশগুলিতে মানসিক বা/এবং শারীরিকভাবে চূড়ান্ত পীড়িত ব্যক্তিকে ইয়ুথেনেশিয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু সুইশ আইনে এমন কোনও কারণ নির্দিষ্ট করা নেই। সুইশ আইন অনুযায়ী যে কোনও ব্যক্তিই আত্মহত্যায় সাহায্য করতে পারেন, যদি সেই আত্মহত্যার সঙ্গে তার স্বার্থ না জড়িয়ে থাকে। অর্থাৎ পরিকল্পিত খুন বা অর্থলাভের সম্ভাবনা থাকলে সহযোগীকে দোষী হিসেবেই দেখবে আইন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্টিয়ারিং বুকে লেগে স্পট ডেথ— সিনেমায় আর ফেরা হয়নি ছবি বিশ্বাসের

Chhabi Biswas: ইন্দ্রপুরীর বন্ধ গেটের সামনে একট চেয়ার নিয়ে বসে আছেন ছবি বিশ্বাস। তাঁর দু’পাশে মাটিতে রাজ্যের টেকনিশিয়ান। রাস্তা দিয়ে বাস যাচ্ছে, ধুলো উড়ছে, লোকে বলাবলি করছে, “আরে ছবি বিশ্বাস রে। ছবি বিশ্বাস।”

এই সুইজারল্যান্ডেই ফিলিপ নিচকে নামক এক ব্যক্তি কয়েক বছর আগে একটি মেশিন তৈরি করেন। মেশিনটি দেখতে কফিনের মতো। অত্যন্ত সুদৃশ এবং স্টাইলিশ। নাম সার্কো। এটির মাধ্যমে বিনা যন্ত্রণায় আত্মহত্যা সম্ভব। এতে শুয়ে একটি মাত্র বোতামে চাপ দিলেই মেশিনটি নাইট্রোজেন গ্যাসে ভরে ওঠে। যার ফলে শায়িত ব্যক্তির শরীরে অক্সিজেন কমে যেতে থাকে দ্রুত। শায়িত ব্যক্তি কয়েক মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে। দমবন্ধ হয়ে আসা বা অন্যান্য শারীরিক কষ্টজনিত দুর্ভোগ বিন্দুমাত্র পোহাতে হয় না। অক্সিজেনের অভাবে ঘুমের মধ্যেই মৃত্যু। এবং এই মেশিন আত্মহত্যাকারীর ইচ্ছা মতো যত্রতত্র নিয়ে যাওয়া যায়। নির্বাচিত জায়গায় চিরঘুমে ঘুমিয়ে পড়তে পারেন সেই ব্যক্তি।

মেশিন তৈরি হয়ে গেলেও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল নিচকে-কে। এর নানান সমস্যার দিকগুলি তুলে ধরেছিলেন নানা প্রাজ্ঞজন। ড্যানিয়েল সামসে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে কেনেডি ইনস্টিটিউট অফ এথিকসের ডিরেক্টর। ক্যাপসুলটির বিলাসবহুল গাড়ির মতো চকচকে নজরকাড়া ডিজাইনের দিকে আঙুল তুলেছিলেন। তাঁর মতে আত্মহত্যাকে গ্ল্যামারের মোড়কে পেশ করা হচ্ছে এভাবে। এই বিষয়ে অনলাইনে নিচকের খোলামেলা আলোচনাকেও ভালো ভাবে গ্রহণ করেননি ভদ্রলোক। বলেছেন, এতে করে ছোঁয়াচে রোগের মতো আত্মহত্যা ছড়িয়ে পড়তে পারে। আক্ষরিক অর্থেই আত্মহত্যার ব্যাপারটা ছোঁয়াচে। তার এমন মহিমান্বিত উপায় সম্বন্ধে নিচকের আন্তর্জালে খোলামেলা পোস্ট দেওয়াটা উচিত হয়নি। এমনকি স্টিফেন ডাকওয়র্থ নামের এক উকিল, তিনি ইয়ুথেনেশিয়ার সমর্থক হয়েও এই মেশিনটিকে মেনে নিতে পারেননি। তাঁর বক্তব্য ছিল, ইয়ুথেনেশিয়ার মতো সংবেদনশীল ব্যাপারে সবার আগে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখা উচিত। রাগের মাথায় যদি কেউ ব্যবহার করে ফেলেন এই মেশিন? যদি কোনও শিশুর হাতে পড়ে? যদি খুনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়? যদি শান্তিপূর্ণ ভাবে মৃত্যু না ঘটে ব্যক্তিটির, এবং সাহায্যটুকু পর্যন্ত চাইবার অবস্থায় না থাকেন তিনি? এমন অজস্র সম্ভাবনার উল্লেখ করেন ভদ্রলোক।

যদিও নিচকের বক্তব্য ছিল, বছর পঞ্চাশের ওপরে যাদের বয়স তাঁদেরকেই সার্কো ব্যবহারের অনুমতি দেওয়া হবে এবং অবশ্যই খতিয়ে দেখা হবে তাঁর মানসিক এবং শারীরিক স্বাস্থ্য। পুরোটাই অলাভজনক পদ্ধতিতে এগজিট ইন্টারন্যাশনাল দ্বারা আয়োজিত হবে। সেই মেশিনকেই আইনি স্বীকৃতি দিল সুইজারল্যান্ডের সরকার। গত বছরেই ইয়ুথেশিয়ার সংখ্যা সুইজারল্যান্ডে মোট ১৩০০। সেই ঘটনাকে সামনে রেখেই এই মেশিন উন্নত পরিষেবা দেবে বলে মনে করছেন নিচকে। আপাতত দু’টি প্রোটোটাইপ রয়েছে। আরো একটি প্রোটোটাইপ থ্রিডি প্রিন্টিং করতে চলেছে এগজিট ইন্টারন্যাশনাল। সামনের বছরের মধ্যেই পুরোপুরি কাজ করবে এই সার্কো। আদতেই কি ইয়ুথেনেশিয়াকে গ্ল্যামারাইজ করবে এই মেশিন? নাকি উপকৃত হবে মানুষ? শেষ কথা বলবে সময়ই।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।