'তারিখ পে তারিখ'-ই সত্য তবে! কেন ১৭ সেপ্টেম্বর আরজি করের আগামী সুপ্রিম শুনানি?

RG Kar Supreme Court Hearing: ১৭ সেপ্টেম্বর আগামী শুনানির কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।

inscript
২ মিনিট
'তারিখ পে তারিখ'-ই সত্য তবে! কেন ১৭ সেপ্টেম্বর আরজি করের আগামী সুপ্রিম শুনানি?

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নিয়েছিল সুপ্রিম আদালত। গত ৫ সেপ্টেম্বর দ্বিতীয় শুনানি হওয়ার কথা ছিল এই মামলার। তবে সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়। ৯ সেপ্টেম্বর আরজি কর কাণ্ডের একমাস পূর্তি। এই একমাস ধরে টানা প্রতিবাদ চলছে রাজ্যে, দেশে এমনকী বিশ্বের বহু দেশেও। শুধু বিচারের দাবি নয়, আমজনতা কথা বলছে পুলিশ ও প্রশাসনকে নিয়েও। প্রথম থেকেই এই ধর্ষণকাণ্ডে দোষীদের আড়াল আর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে। এবং সেই দোষীদের আড়াল করার চেষ্টা অভিযোগ ওঠে তৃণমূল সরকারের বিরুদ্ধে। ফলে সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে ৮ সেপ্টেম্বর রাত থেকে স্লোগান উঠতে থাকে রাজ্য জুড়ে। তবে ৯ সেপ্টেম্বরের শুনানিতে ১৭ সেপ্টেম্বর আগামী শুনানির দিন ধার্য ছাড়া প্রাপ্তি হলো না কিছুই।

৯ তারিখ প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি পর্বের শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের একাধিক হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতির ডাকায় ২৩ জন মারা গিয়েছেন বলে জানান রাজ্যের আইনজীবী। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন জানতে চান, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব কত? জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ১৫-২০ মিনিটের পথ। এর পরেই প্রধান বিচারপতি জানতে চান, অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন রুজু করা হয়? রাজ্য সরকারের পক্ষের আইনজীবী জানান, দুপুর ১টা ৪৭ মিনিটে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তারপর দুপুর তিনটে বাজতে ৫ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলাটি যুক্ত করা হয়েছিল। ওই একই সময়ে জেনারেল ডায়রিও করা হয়েছিল। সেদিনই রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তল্লাশি ও বাজেয়াপ্ত হয়েছে বলেও জানিয়েছে রাজ্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ব্রাজিল থেকে তাইওয়ান, ফ্রান্স! আরজি করের বিচার চেয়ে বিশ্বজুড়ে যে মানববন্ধন দেখল মানুষ

RG Kar Global Protest: সুইডেনে মূলত মহিলারা কালো পোশাক পরে প্রতিবাদ জানান, প্রতিবাদী স্লোগান তোলেন, চিৎকার করে।

আরজি কর কাণ্ডে ধর্ষণের অভিযোগে এখনও অবধি গ্রেফতার হয়েছে সঞ্জয় রায়। আর দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি কর হাসপাতালের সিসিটিভি ফুটেজে অভিযুক্ত সঞ্জয় রায়কে সেমিনার কক্ষের বিল্ডিংয়ে ঢুকতে-বেরোতে দেখা যায়। পুলিশ জানিয়েছিল, ভোর ৪টে নাগাদ সঞ্জয়কে বেরোতে দেখা যায়। এই সমস্ত ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছিল কিনা তাও জানতে চান প্রধান বিচারপতি। সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ২৭ মিনিটের মোট চারটি ক্লিপিং দেওয়া হয়েছে এখনও। ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "সিসিটিভি শুধু দেখা যাচ্ছে অভিযুক্ত ঢুকছে। আর কারা কারা ঢুকছেন, সেটা কি পেয়েছেন? সেই তথ্য পরের রিপোর্টে দিন।"

সিবিআই সুপ্রিম কোর্টকে এদিন জানায়, “এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম ৫ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা ৫ দিন পরে গিয়েছি। তখন কিছু পাল্টে গিয়েছে।” ময়নাতদন্ত ঠিকমতো হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে এদিন। আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, “দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত শুধুমাত্র ১০ বার জিডি এন্ট্রি করা হয়েছে। পুরোটা পরে তৈরি করা হয়নি তো? অনেক রহস্য রয়েছে।” তিনি সংশয় প্রকাশ করেছেন, ময়নাতদন্তের পুরো রিপোর্ট আবারও খতিয়ে দেখার কারণ ময়নাতদন্তের রিপোর্টে উপস্থিত চিকিৎসকরা একটি নির্দিষ্ট লবির। এরপরেই সোমবার সিবিআইকে ফের তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ১৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানান ডিওয়াই চন্দ্রচূড়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।