গায়েব আরজি কর শুনানির ভিডিও! হ্যাকারের দখলে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল

Supreme Court YouTube Channel: শুক্রবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলটিতে সমস্যা দেখা যায়। বিচার প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিংয়ের বদলে নানা উল্টোপাল্টা ভিডিও দেখা যেতে শুরু করে।

inscript
২ মিনিট
গায়েব আরজি কর শুনানির ভিডিও! হ্যাকারের দখলে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল

কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে মামলা চলার দোহাই দিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং আটকে ছিলেন রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে আরজি কর মামলার শুনানির সময় তার লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি জানিয়ে বসেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলও। তবে সেই ওজরআপত্তি ধোপে টেকেনি সুপ্রিম কোর্টের সামনে। বহু গুরুত্বপূর্ণ মামলার শুনানিই নিজেদের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করে থাকে সুপ্রিম কোর্ট। কিন্তু এবার হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের সেই ইউটিউব চ্যানেলই। শুক্রবার হঠাৎ দেখা গেল, আদালতে আরজি কর মামলার শুনানির লাইভ স্ট্রিমিং ভিডিওর বদলে ওই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি অনুষ্ঠান। স্বাভাবিক ভাবেই হইচই পড়ে যায় বিষয়টি নিয়ে। দেশের শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার ঘটনা নিয়ে কার্যত বড় প্রশ্ন উঠে গিয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে।

জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলটিতে সমস্যা দেখা যায়। বিচার প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিংয়ের বদলে নানা উল্টোপাল্টা ভিডিও দেখা যেতে শুরু করে। কখনও ক্রিপ্টো কারেন্সি সংক্রান্ত ভিডিও, তো কখনও ইউটিউব পেজটিতে ক্লিক করলেই সেটা সোজা পৌঁছে যাচ্ছে অন্য কোনও ইউটিউব চ্যানেলে। অনেকে আবার সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলটি সার্চ করেও খুঁজে পায়নি। তবে সবচেয়ে বড় অভিযোগ যেটা, তা হল সুপ্রিম কোর্টের ওই ইউটিউব পেজ থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছে আরজি কর মামলার শুনানির ভিডিও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জুনিয়র ডাক্তারদের হয়ে মরিয়া লড়াই! সুপ্রিম কোর্টে সিব্বলকে যোগ্য জবাব ইন্দিরার

RG Kar Case: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা। কবে কাজে ফিরবেন চিকিৎসকরা, এদিনের সুপ্রিম শুনানিতে প্রশ্ন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের।

আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত সেই মামলার চারটি শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের ইউটিউব পেজে আরজি কর মামলার শুনানির যে ভিডিও রেকর্ডিং ছিল, তা হ্যাকাররা প্রাইভেট করে দিয়েছে। ফলে ওই সংক্রান্ত ভিডিয়ো সার্চ করলেই, তার বদলে আসছে ‘Brad Garlinghouse: Ripple Responds To The SEC’s $2 Billion Fine! XRP PRICE PREDICTION’ নামক ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত একটি লাইভ ভিডিয়ো। তাদের ইউটিউব চ্যানেলটি যে হ্যাক হয়েছে, তা স্বীকার করেছেন সুপ্রিম কোর্টের একাধিক আধিকারিকও। আইটি টিম বিষয়টি দেখছে। এ ব্যাপারে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মহিলাদের রাতের শিফটে কাজ নয়! কেন রাজ্যকে বিজ্ঞপ্তি মুছতে নির্দেশ সুপ্রিম কোর্টের?

Supreme Court RG Kar Hearing: রাজ্য বলেছিল, কোনও পরিস্থিতিতেই মহিলা চিকিৎসকদের ১২ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না।

২০১৮ সালে একটি মামলায় এই লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি দিয়েছিল খোদ সুপ্রিম কোর্ট। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ইউইউ ললিত। সংবিধানের ২১ নম্বর ধারায় জীবনের নিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের পক্ষে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের মামলাগুলির সরাসরি সম্প্রচার শুরু হয় ৷ দেশের মধ্যে প্রথম গুজরাত হাইকোর্টে লাইভ স্ট্রিমিং হয় ৷

সম্প্রতি আরজি কর মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়ার লাইভ সম্প্রচার নিয়ে আপত্তি তোলেন রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বল। গত ১৭ সেপ্টেম্বর শুনানির সময় লাইভ স্ট্রিমিং বন্ধ করার জন্য আবেদনও জানান তিনি। যদিও তাঁর সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি সাফ জানিয়ে দেন, এই মামলাটি জনস্বার্থে ৷ ফলে এর সরাসরি সম্প্রচার বন্ধ করার প্রশ্ন নেই। তার তিনদিনের মাথায় ঘটে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার ঘটনা। সবচেয়ে বড় বিষয় লোপাট হয়ে গেল আরজি কর মামলার শুনানির সেই সম্প্রচারই। স্বাভাবিক ভাবে বিষয়টি ভালো চোখে দেখছে বিশেষজ্ঞমহল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাইবার নিরাপত্তা নিয়ে যে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে এই ঘটনায়, তা-ও স্বীকার না করলেই নয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।