লাল-নীল সব টিফিন বক্স

Children's Day: কিন্তু আমি কি অত খেতে পারি নাকি! কিন্তু সবার থেকেই একটু একটু করে খেতেই হয়! নাহলে তো ওদের খারাপ লাগবে।

Abhiri Majumdar
২ মিনিট
লাল-নীল সব টিফিন বক্স

স্কুলে আমার সবচেয়ে পছন্দের সময় টিফিন টাইম। ছোটবেলা থেকেই টিফিনের ঘণ্টা পড়লেই মনটা যেন উড়ু উড়ু করে, কখন যে সবাই মিলে খেতে বসব। টিফিন বক্স খোলার ঠিক আগে আগে শুরু হয় আমাদের এক মজার খেলা। কে কী টিফিন এনেছে বলো দেখি? কার পাতে লুচি-আলুভাজা, কার পাতে ম্যাগি, কার পাতেই বা মজাদার কেক? তার পর টিফিন বাক্স যে-ই না খোলা, অমনি একটা-দুটো পদ হাপিস!

না, সবসময়ই যে ওইভাবে হাওয়া হয়ে যায় তা না... কেউ কেউ নিজে থেকেই ভাগ দিয়ে যায়। কেউ আবার ভাগ নিয়েও যায়। তবে সব থেকে মজার বিষয় কী জানো? যখন প্রিয় বন্ধু নিয়ে আসে আমার সবচেয়ে পছন্দের খাবার, আর আমি ওর প্রিয় টিফিন। আর অমনি তড়িঘড়ি বাক্সবদল করে ফেলি আমরা। তখন ওর টিফিন বাক্স হয়ে যায় আমার আর আমারটা ওর।

টিফিনের সময় খাওয়া হয়ে গেলে মাঝেমধ্যেই খেলা শুরু হয় আমাদের। নানা রকম খেলা। মাঝেমধ্যে টিফিন খেতে খেতেও আমরা দৌড়োদৌড়ি করে ফেলি। মাঝেমধ্যে না খেলতে খেলতে বা দৌড়োদৌড়ি করতে করতে টিফিন হাত থেকে পড়েও যায়। আর তখন কী হয় ভাবতেও পারবে না। অমনি না স্কুলের সমস্ত বোন, বন্ধু, দিদিরা সব্বাই ছুটে আসে। সকলেই কেমন যেন ব্যস্ত হয়ে পড়ে আমাকে খাওয়ানোর জন্য। যে যার টিফিন বাক্স এগিয়ে দেয় আমার দিকে।

আভিরীর আঁকা গৌতম বুদ্ধ

  • আপনার জন্য আরও কিছু লেখা
শিশুদের কাছে বিজ্ঞানকে সহজ করে তুলেছিলেন, বাঙালি মনে রাখেনি গোপালচন্দ্র ভট্টাচার্যকে

তাঁর লেখা সব বয়সের, সব ধরনের মানুষের কাছেই ছিল অত্যন্ত সুখপাঠ্য। আর সেই কারণেই বিজ্ঞান-প্রচারক হিসেবে তাঁর কৃতিত্ব বর্তমানেও আমাদের কাছে প্রাসঙ্গিক।

কিন্তু আমি কি অত খেতে পারি নাকি! কিন্তু সবার থেকেই একটু একটু করে খেতেই হয়! নাহলে তো ওদের খারাপ লাগবে। জানো, এই জন্যই না করোনার সময়টা খুব কষ্ট হত আমার। সকলের টিফিনের সেই আলাদা আলাদা গন্ধ, কাকিমাদের হাতের রান্নার স্বাদ— সব খুব মনে পড়ত। মন কেমনও করত মাঝেমধ্যে।

তার পর স্কুল খুলল। খুব মজা হল। আমরা আবার স্কুলে যেতে লাগলাম। কিন্তু সবাই কেমন যেন দূরে দূরে। একসঙ্গে টিফিন খাওয়া বন্ধ, বন্ধুর গায়ে গা লাগিয়ে গল্প করাও বারণ। করোনার পরে অন্তত এক থেকে দু'বছর আমাদের টিফিন ভাগ করে খাওয়াও নিষেধ ছিল। তবে এখন তো আবার সব আগের মতোন হয়ে গিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
"প্লিজ হাতি পাঠান না," কেন নেহরুকে হাজার চিঠি লিখেছিল টোকিও, বার্লিনের শিশুরা?

Jawaharlal Nehru Elephants: মহীশূর রাজ্য থেকে আনা হাতিটির নাম নেহেরু তাঁর মেয়ের নামেই রেখেছিলেন, ইন্দিরা। কয়েক মাস পরেই, হাতি ইন্দিরাকে টোকিওতে পাঠানো হয়।

ফিরে এসেছে আমাদের টিফিন টাইমের হইহল্লা। এখন আমার পোলাও আবার বন্ধুর পাতে, বন্ধুর পরোটা চলে আসে আমার বাক্সে। আমরা জমিয়ে সবাই মিলে টিফিন খাই। আর যদি টিফিন শেষ করতে না পারি! চিন্তা কীসের? বন্ধুরা আছে না! ঠিক ঝাঁপিয়ে পড়বেই সকলে। আর মুহূর্তে উধাও হয়ে যাবে লাল-নীল সব টিফিন বক্স।

আভিরী মজুমদার

ষষ্ঠ শ্রেণি

গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল

(পরিবারের সম্মতিক্রমে ছবি ব্যবহার করা হল)

লিখেছেন
Abhiri Majumdar
Abhiri Majumdar
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।