যে দেশে মনের আনন্দে ডানা মেলে দেয় পাখির ঝাঁক

Children's Day: সে দেশের রাস্তাঘাট যেন হবে সোনায় মোড়া। প্রকৃতির শোভা দেখেও সব্বাই মুগ্ধ হবে। সেখানে কিন্তু পাখিদের মোটেই খাঁচায় পুরে রাখা হবে না।

Anrinya Chatterjee
২ মিনিট
যে দেশে মনের আনন্দে ডানা মেলে দেয় পাখির ঝাঁক

ভূগোলের ক্লাসে আন্টি ম্যাপ বই খুলে যে দেশকে চিনিয়ে দিয়েছে, সেটাই কি আমার দেশ? আমি ঠিক কেমন দেশ চাই? আমাকে জিজ্ঞেস করলে বলব, আমার দেশ হবে একদম আলাদা। সত্যি বলতে আমি আমার দেশকে রূপে-গুণে-সৌন্দর্যে ভরপুর এক স্বপ্নের দেশ বানাতে চাই।

যে দেশের মানুষের প্রধান বৈশিষ্ট্যই হবে সততা। আর এই সততার উপর ভিত্তি করেই তো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হবে দারুণ মিষ্টি এবং মধুর। এমন দেশ চাই, যেখানে মানুষের মনে কোনও হিংসা থাকবে না। বড়দের প্রতি থাকবে শ্রদ্ধা ও ছোটদের প্রতি থাকবে অনেক ভালোবাসা। তবেই না সে দেশ হবে সুন্দর।

না না আরও আছে। জানো, আমি এমন একটা দেশের স্বপ্ন দেখি, যেখানে বেআইনি কোনও ঘটনা ঘটবে না। আমি বড়দের কাছে শুনেছি, এ দেশে নাকি দোষীরা সাজা পায় না সহজে। এমন কেন হবে। আমি এমন দেশই চাই, যেখানে সময় থাকতেই দোষীরা উপযুক্ত সাজা পাবে। পুলিশের চোখকে ফাঁকি দেওয়া দুষ্টু লোকেদের পক্ষে মোটেই সহজ হবে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীতে আমরা তো সবাই সমান

Children's Day 2024: আমার হাতে ক্ষমতা থাকলে আমি আইন করে ২১ বছরের কম বয়সি ছেলে মেয়েদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতাম।

আর সেই সুন্দর দেশে পরিবেশে কোনও দূষণ থাকবে না। হ্যাঁ, নোংরা-আবর্জনা কিন্তু নির্দিষ্ট স্থানেই ফেলতে হবে। সে দেশের রাস্তাঘাট যেন হবে সোনায় মোড়া। প্রকৃতির শোভা দেখেও সব্বাই মুগ্ধ হবে। সেখানে কিন্তু পাখিদের মোটেই খাঁচায় পুরে রাখা হবে না। নীল আকাশে ডানা মেলে মনের আনন্দে উড়ে বেড়াবে তারা। পশু-পাখি সব্বাইকে মানুষ খুব ভালোবাসবে, সমস্ত ভালোবাসা উজাড় করে দেবে। বিনা কারণে তাদের যেন কেউ আঘাত না করে। পশু-পাখিদের নিরাপত্তা দিতে যেন কোনও ভুল না হয়।

আমার সেই স্বপ্নের দেশ হবে সবুজে ভরা। অপ্রয়োজনে কেউ একটাও গাছ কাটবে না। জল অপচয় বন্ধ করতে হবে। আচ্ছা, আমরা যদি বৃষ্টির জল ধরে রাখতে পারি, আর পরে সেই জল নানা কাজে ব্যবহার করা যায়, কী ভালো হত বলো তো? এই কাজটাও কিন্তু করতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সকল দেশের রানি যে দেশ

Children's Day: সেই আশ্চর্য সুন্দর দেশে থাকবে প্রচুর গাছপালা। আর থাকবে পাখি। যারা সকাল-বিকেল কিচিরমিচির করে বেড়াবে। সেই দেশে জীবজন্তু থাকবে আর তারা বাঁচবে সুরক্ষিত ভাবে।

আমি এমন একটা দেশ চাই, যেখানে কোনও মানুষের কোনও অভাব থাকবে না। খাবার বা বাড়িঘরের জন্য কারওর চিন্তা থাকবে না। মানুষ যেন সমস্ত বিপদে-আপদে একে অন্যের পাশে এসে দাঁড়ায়। আর সব্বাই যেন সমান ভাবে চিকিৎসা পায়। বিনা চিকিৎসায় কেউ যেন না মরে যায়। আমি এমনই একটা দেশকে নিজের দেশ হিসেবে পেতে চাই।

অণৃন্যা চট্টোপাধ্যায়

পঞ্চম শ্রেণী

গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল

(পরিবারের সম্মতিক্রমে ছবি ব্যবহার করা হল)

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।