বড় হয়ে সিধু জ্যাঠা হইব ঠিক...

Children's Day: যখন ‘জয় বাবা ফেলুনাথ’ বস্তুটিকে দেখিলাম, বুঝিলাম যে, ফেলুদা লোকটি আসলে ‘ফেলু’ শব্দটির বিপরীত অবতার, তিনি সব কিছুতেই A+ পাইয়া উত্তীর্ণ!

Katha Chowdhury
২ মিনিট
বড় হয়ে সিধু জ্যাঠা হইব ঠিক...

বহু বৎসর পূর্বে আমার মাতৃদেবী অতীব উদগ্রীব হইয়া জিজ্ঞাসিলেন, ‘ফেলুদা দেখবি?’ আমি ভাবিলাম, আমার ভবিষ্যৎ লইয়া উনি কি তামাশা করিতেছেন! যাহাই হউক, কিছুটা সংশয় এবং কিছুটা আগ্রহ লইয়া আমি সম্মত হইলাম। যখন ‘জয় বাবা ফেলুনাথ’ বস্তুটিকে দেখিলাম, বুঝিলাম যে, ফেলুদা লোকটি আসলে ‘ফেলু’ শব্দটির বিপরীত অবতার, তিনি সব কিছুতেই A+ পাইয়া উত্তীর্ণ! অবশ্যই, বাধ্য হইয়া আমি ফেলুদার পরিবর্তে আমার স্বভাবের সঙ্গে মিলিয়া যায়, এমন কয়টি চরিত্রকে নিয়ে কথা বলিব, এবং সেটির মধ্যে আছেন আমাদের অত্যন্ত পছন্দের মগনলাল মেঘরাজ।

মগনলাল, একটি অতীব উদ্ভট চরিত্র, যাঁর স্বভাব দেখিলে মনে হইয়া থাকে, যে সে তার সমস্ত জীবন তাকিয়াতে ঠেস দিয়া শুইয়া থাকে, ছিল, ও থাকিবে। ওঁর সাথে আমার এই মিল দেখিয়া আমার রীতিমত মনে হইয়াছিল, আমরা যেমন AI ব্যবহার করিয়া Script লিখি, সত্যজিৎ রায় Time Travel করিয়া আমার জীবনটিকে কন্ট্রোল সি এবং ভি মারিয়া কিছু কিছু জায়গা বদলাইয়া দিয়েছেন। (জানা গিয়াছে, আমার মাতৃদেবী কপি পেস্ট করিয়াছিলেন আমারে!)

ছবিটিকে দেখিবার পরক্ষণেই আমি চুপিসারে যাইয়া আর কোন কোন বইয়ের সিনেমা তৈরি হইয়াছে দেখিয়া ফেললুম (আমি গ্রন্থ তখন পড়িতাম না)। দেখলুম, ‘সোনার কেল্লা’ নামক একটি বই আছে, সেটিকে আমি মাকে বলিয়া দেখিয়াও ফেলিলাম। দেখিয়া বুঝলাম, যে আরও একটি নতুন চরিত্র পাওয়া গিয়াছে আমার মতন, সেটি মুকুল নহে, সেটি হিউম্যান এনসাইক্লোপিডিয়া, সিধু জ্যাঠা।

আমার ওঁর মতন বুদ্ধি নাই, তবে অবশ্যই ওঁর সুখ্যাত বার্তা, যে উনি অনেক কিছুই হতে পারতেন, কিন্তু কিছুই হননি, সেটি আমারও ভবিষ্যতের পদক্ষেপ।

কথা চৌধুরী

পঞ্চম শ্রেণি

দেবীশ্বরী বিদ্যায়তন

(পরিবারের সম্মতিক্রমে ছবি ব্যবহার করা হল)

লিখেছেন
Katha Chowdhury
Katha Chowdhury
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।