বিদেশি পদ দিয়েই শুরু হয় সাবেকি বাঙালি থালি! শুক্তোর যে ইতিহাস চমকে দেবে আপনাকেও!

Famous bengali food Shukto : অবিশ্বাস্য লাগবে শুনলে, জন্মসূত্রে আদৌ বাঙালি নয় শুক্তো, জানুন ইতিহাস...

Kankana Mukherjee
২ মিনিট
বিদেশি পদ দিয়েই শুরু হয় সাবেকি বাঙালি থালি! শুক্তোর যে ইতিহাস চমকে দেবে আপনাকেও!

বাঙালি মানেই খাদ্যরসিক। খাবারের সঙ্গে অলিখিত একটা সম্পর্ক যেন সেই কবে থেকেই তৈরি হয়ে গিয়েছে এই জাতির। নিমন্ত্রণ বাড়ি সাজানো মেনু অথবা রেস্তোরাঁর নামজাদা পদ তো আছেই, সেই সঙ্গে রয়েছে বাঙালির নিজস্ব হেঁশেলের নানান সব স্বাদের বাহারি রান্নাও। মাছে ভাতে বাঙালির শেষ পাতে যেমন মিষ্টি মুখ না হলে চলে না তেমনি শুরু সময় অল্প একটু তিক্ত স্বাদের সঙ্গেও বেশ জোরালো সম্পর্ক রয়েছে। ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, চাটনি, দই, মিষ্টি ইত্যাদি খাবারে সাজানো লম্বা থালির শুরুটা হয় যে পদ দিয়ে তার নাম হল শুক্তো।

ছাদে হালকা তেতো হলেও অসাধারণ সুস্বাদু পদ হল শুক্তো। বাজারের বিভিন্ন সবজি যেমন আলু, বেগুন, শিম, বরবটি, ডাটা, পেঁপে, সবই পরে এই রান্নায় আর তার সঙ্গে পরে উচ্ছে অথবা করলা, গ্রাম বাংলার দিকে আজও শিউলি পাতার শুক্তো খাওয়ার জল রয়েছে। আসুন বিষয় হল খানিকটা তেতো স্বাদ থাকতেই হবে এই পদে। কিন্তু বাঙালি তথা ভারতীয়দের সঙ্গে জোরালো সম্পর্ক থাকলেও জানেন কি এই পদ আসলে মোটেই এদেশীয় নয়। আসুন জেনে নেওয়া যাক সাবেকি শুক্তোর ইতিহাস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অবৈধই ছিল প্রথমে, অথচ দামও আকাশছোঁয়া! কীভাবে বাঙালির হেঁশেলে জাঁকিয়ে বসলো ‘পোস্ত’?

Posto or Poppy Seeds in Bengal : দাম বাড়লেও স্বাদে ভাটা পড়েনি এক রত্তিও! কীভাবে বাঙালি বাড়িতে জনপ্রিয় হয়ে উঠল পোস্ত?

পদ্মপুরাণে বেহুলার বিয়ের নিরামিষ খাবারের মধ্যে উল্লেখ পাওয়া যায় শুক্তোর। ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্য ২২ রকমের নিরামিষ পদের মধ্যে পাওয়া গিয়েছিল সর্বাগ্রে। শুধু তাই নয় মঙ্গলকাব্য এবং বৈষ্ণব সাহিত্যেও এই রান্নাটির বহু জায়গায় উল্লেখ মেলে কিন্তু আজকের দিনে সুপ্ত বলতে যেমন উচ্ছে, করলা, পলতা, নিম, শিউলি পাতা ইত্যাদি কোন একটার ব্যবহারে তিক্ত ব্যঞ্জন তৈরি করা হয়, প্রাচীনকালে তা ছিল না। সে সময় এই পদকে বলা হত তিতো। বেগুন, কুমড়ো, কাঁচকলা, মোচা ইত্যাদি বিভিন্ন সবজি গুঁড়ো অথবা বাটা মশলায় মাখিয়ে বেসনে চুবিয়ে ভেজে এই রান্না করা হতো। পরে হিং, জিরা অথবা মেথি দিয়ে ভালো করে সাতলিয়ে নামানো হতো। কিন্তু চৈতন্যচরিতামৃতে শুকুতা বা শুকতা বলতে এক ধরনের শুকনো পাতাকে বোঝানো হতো, এটি ছিল অম্ল নাশক এক ধরনের পদ। সম্ভবত শুকনো তেতো পাট পাতাকে বোঝানো হতো। শুধু তাই নয়, পুরাণ মতে, রাঘব পন্ডিত মহাপ্রভুর জন্য নীলাচলে যেসব জিনিস নিয়ে গিয়েছিলেন তার মধ্যেও এই পদটি ছিল উল্লেখযোগ্য।

প্রাচীন ভারতীয় রান্নার ইতিহাস ঘাঁটলে জানা যায়, কেরালাবাসীর হাত ধরে শুক্তো ছড়িয়ে পরে ভারতে। কিন্তু ভারতে রান্নার প্রচলন হওয়ার অনেক আগেই পর্তুগিজদের মধ্যে চল ছিল এই পদের। প্রাচীন কালে পর্তুগিজদের একচেটিয়া খাবার ছিল সুক্তো। শুক্তো যে যে সব উপকরন দিয়ে তৈরী হয় সেগুলি স্বাস্থ্যের পক্ষ্যে উপকারী। তিক্ত রসে রুচী বাড়ে। পলতা, নালতে, উচ্ছে, করলা, কচি নিম পাতা ইত্যাদি শুক্তোর তিক্ত রসের জন্যে ব্যবহার করা হয়। পর্তুগিজরা বাংলায় আলুর ব্যবহার চালু করবার পর থেকে এটি শুক্তোর একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তীতে অবশ্য এই রান্নাতেও লাগে বেশ কিছু আধুনিক ঘরানার প্রভাব। সেই সঙ্গে বদলে যায় সাবেকি রান্নার ধরনও। আজকাল শুক্তো রান্নাতে দুধ এবং পোস্ত ব্যবহার করেন অনেকেই। এতে অবশ্য স্বাদও বেড়ে যায় অনেকটা। তাই যতই বাঙালির হেঁশেলে আজ আধুনিকতার ছোঁয়া লাগুক, যতোই পিজ্জা পাস্তা অথবা বাহারি রান্না এসে খাবা বসা তবুও সাবেকি শুক্তোর স্বাদ আজও রয়ে গেছে অটুট।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।