গন্ধে ম ম করে ঘর, দুবেলাই জ্বালাচ্ছেন ধূপকাঠি! জানেন একে ইংরেজি আর হিন্দিতে কী বলে?

English synonyms of Dhupkathi : দোকানে বাজারে বিক্রি বা কেনাকাটা করার সময় এর ইংরেজি নামটি কখনওই বলতে শোনা যায় না, জানেন কী বলে ধূপকাঠিকে?

inscript
২ মিনিট
গন্ধে ম ম করে ঘর, দুবেলাই জ্বালাচ্ছেন ধূপকাঠি! জানেন একে ইংরেজি আর হিন্দিতে কী বলে?

ঘুম চোখ খুলেই দেব দেবীর আরাধনা করার একটা রীতি বাঙালি তথা হিন্দুদের মধ্যে বেশিরভাগ ঘরেই লক্ষ্য করা যায়। আর এই ঘরোয়া পুজোর সবথেকে প্রয়োজনীয় উপকরণটি হল ধূপকাঠি। আর কিছু থাকুক অথবা নাই থাকুক একটা ধূপ কাঠি অন্তত সব বাড়িতেই কম বেশি থাকে। একটা সময় ছিল যখন ধূপের চল ছিল না, তখন বাঙালি বাড়িতে সকাল সন্ধ্যা ধুনো দেওয়া হতো। পরবর্তীতে সেই ধুনোর গন্ধ এবং উপকরণ দিয়ে তৈরি হল ধূপ কাঠি। আজকাল অবশ্য এই ধূপেরও এসেছে নানান প্রকারভেদ। এসেছে আলাদা আলাদা কোম্পানিও। চন্দন, জুঁই ফুল, গোলাপ, রজনীগন্ধা অথবা চিরাচরিত ধুনোর গন্ধ, এক এক রকমের প্যাকেট খুললে এক এক রকম আভাস। কিন্তু জানেন কি এই যে এত জনপ্রিয় এই ধূপ কাঠির ইংরেজি প্রতিশব্দ আসলে কী?

আমাদের রোজকার ব্যবহারিক জীবনে এমন অনেক কিছুই জড়িয়ে রয়েছে যার বিষয়ে কী এবং কেন এই দুই প্রশ্ন করলে ঠিক কী জবাব মিলতে পারে, সেই নিয়ে বিশেষ কোনও ধারণাই নেই আমাদের। আর বাংলা অথবা ইংরেজি প্রতিশব্দ নিয়ে কথা উঠলে তো হয়েই গেল। বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন অনেক শব্দ আমরা রোজ ব্যবহার করে থাকি, যার অন্য ভাষায় প্রতিশব্দ কী হয় তার উত্তর জানতে চাইলে রীতিমতো সমস্যায় পড়তে হয় আমাদের। মাথার চুল ছিঁড়ে ফেললেও হয়তো কিছুতেই মনে পড়ে না উত্তর। অগত্যা মুঠোফোনে খুঁজে নিতে হয়। সেরকমই একটি শব্দ হল ‘ধূপকাঠি’। আসুন জেনে নেওয়া যাক, ইংরেজিতে কী বলে একে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুখ চিনে নেবে যন্ত্র! নয়া প্রযুক্তির ব্যবহার তিরুপতি মন্দিরে, কেন এমন ব্যবস্থা নিল কর্তৃপক্ষ?

Facial Recognition System : তিরুপতি মন্দিরে প্রবেশের ক্ষেত্রে এবার Facial Recognition প্রযুক্তি চালু করতে চলেছে মন্দির কর্তপক্ষ, কেন এমন সিদ্ধান্ত?

এক কথায় বলতে গেলে ঝুঁকিমুক্ত ব্যবসা হল ধূপ কাঠি তৈরি। কম বিনিয়োগ করেই নিজের পৃথক ব্যবসা করতে চাইলে এটি ভালো বিকল্প হতে পারে। এটি কুটির শিল্পের একটি ধরন। দোকানে বাজারে বিক্রি বা কেনাকাটা করার সময় এর ইংরেজি নামটি কখনওই বলতে শোনা যায় না। বহুল প্রচলিত এই ধূপকাঠির হিন্দি প্রতিশব্দ হল আগরবাতি। আর ইংরেজিতে একে বলা হয় ইনসেন্স স্টিক (Incense Stick)।

এই Incense শব্দটি এসেছে মধ্যযুগীয় ইংরেজি encens থেকে। প্রাচীন ফরাসিতে encens-এর অর্থ যার গন্ধ মিষ্টি। এখনও কোথায় কোথায় আমার সুগন্ধ বোঝাতে এই এসেন্স শব্দটি ব্যবহার করে থাকি। এমনকী ধূপের গন্ধ নিয়ে কথা উঠলেই আসে এসেন্স শব্দটিই। অন্যদিকে, লাতিন ভাষায় আবার incensum-এর অর্থ যা পুড়ে গিয়েছে। ফলে সঠিক কোন ভাষা থেকে এই শব্দটি এসেছে, তা জোর দিয়ে বলা যায় না। ফলে দুই ভাষার অর্থের মিলবেই বাংলায় ধূপ কাঠির ব্যবহার করে থাকি আমরা। অর্থাৎ ধূপ কাঠি জ্বালালে সেটাই যেমন একদিকে পুড়ে যায়, তেমনই অপরদিকে এর থেকে বিভিন্ন ধরনের সুবাস পাওয়া যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।