ঋণের তলায় বামেদের হাতের পাঁচ কেরল! যে ভাবে বোঝা বেড়েছে পাঁচ বছরে

Kerala: ৫ বছরে এই রাজ্যে তাদের আয়ের অনুপাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে

Kankana Mukherjee
২ মিনিট
ঋণের তলায় বামেদের হাতের পাঁচ কেরল! যে ভাবে বোঝা বেড়েছে পাঁচ বছরে

সম্প্রতি বিভিন্ন রাজ্যের আর্থিক লেনদেনের একটি বিশ্লেষণ সামনে আসায় মাথায় হাত কেরলবাসীর। মাত্র পাঁচ বছরের ব্যবধানে বামেদের মডেল রাজ্য কেরালার দেনার পরিমাণ বেড়েছে নজর কাড়া অঙ্কে। ২০১৬-১৭ সালের হিসেবে যেখানে মোট ঋণের পরিমাণ ছিল ১৮৬৪৫৩.৮৬ টাকা, সেখানে গত বছর অর্থাৎ ২০২০-২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫৬৪১.১৫ টাকা। অর্থাৎ ৮০.০১ শতাংশ বেশি। এই বৃদ্ধিতে স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তা চরমে পৌঁছেছে সরকারের।

বেশ কিছুদিন ধরেই আর্থিক সঙ্কট ভুগছে কেরল। তার ওপর ঘৃতাহুতি হয়ে এসেছিল ২০১৮ সালের বানভাসী পরিস্থিতি। তার পর থেকেই সামগ্রিকভাবে নড়ে যায় আর্থিক ভিত। বর্তমানে পরিস্থিতি আরও খারাপের দিকে এগাচ্ছে। শুধু তাই নয়, আর্থিক সঙ্কটের কারণেই ঋণ পায়নি রাজ্য সরকার। পরিস্থিতি সামাল দিতে সরকারি কর্মচারীদের বেতন স্থগিত রাখারও সিন্ধান্ত নিতে অগ্রসর হয় পিনারাই বিজয়নের সরকার। প্রায় সব স্তরেই এই ঋণের পরিমাণকে নজির বিহুর বলে আখ্যা দেওয়া হয়েছে। এমনকী সরকার নিজেও সম্মত হয়েছে এতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হু হু করে বাড়ছে নতুন মায়েদের আত্মহত্যার প্রবণতা! কোন অন্ধকারে তলিয়ে যাচ্ছেন মেয়েরা

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত হস্তক্ষেপ করলে অনেক সময় এই ধরণের ঘটনা আটকানো যায়। সাইক্রিয়াটিস্ট বিজয় কুমার বলেন, ভারত সরকার ২০১৮ সালে আত্মহত্যার প্রতিরোধে যে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল, তা এতগুলি বছর পরও কার্যকর হয়নি।

কিন্তু কী এর কারণ? কেন এভাবে ডুবতে বসেছে একটা রাজ্যের আর্থিক পরিকাঠামো? আরবিআইয়ের তরফে একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ বছরে এই রাজ্যে তাদের আয়ের অনুপাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর জন্য প্রধান কারণ হিসেবে উঠে আসছে বিনামূল্যে ভর্তুকিযুক্ত ভাতাগুলিই। তার ওপরে করোনাকালে আচমকা ধাক্কা আরও বিষ ফোঁড়ার মতো ঠেকেছে। শুধু কেরল বললে ভুল হবে এই তালিকায় রয়েছে খোদ বাংলাও। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে হিমশিম অবস্থা। এমনকী রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির বকেয়া পরিশোধ করতেও পারেনি সরকার। তার ওপর কেরালায় মোট রাজস্বের ৯০ শতাংশ ঋণ এবং ভর্তুকিতে ব্যয় করা হয়। অথচ তাতে কোনও পরিবর্তন করেনি সরকার। ফলে ক্রমশই পরিস্থিতি চলে গিয়েছে হাতের বাইরে।

প্রশ্ন উঠছে ভোট ব্যাংকের রাজনীতির দিকেই। এই ভাতা দিয়ে যে বিস্তর ভোট আদায় হয় সরকারের তা কিছুতেই হারাতে চাইছে না তারা। তার ফলে ভর্তুকি বন্ধের দিকেও এগতে চাইছে না, অথচ কী অবাক কান্ড, চাকরি নেই , চাকরি পেলে বেতন নেই! অদ্ভুত একটা সময়ে পর্যবসিত হচ্ছে সকলেই। আরবিআই ইতিমধ্যেই জানিয়েছিল, সময়মতো তাদের অপ্রয়োজনীয় খরচ কমাতে না পারলে চিত্রটা এরকমই হবে।

এছাড়াও বিশেষজ্ঞরা KIIFB-এর মতো সংস্থার মাধ্যমে সরকার তহবিল সংগ্রহকেও দায়ী করেছেন এই বিষয়ে। “লোন পাওয়ার জন্য KIIFB-এর মতো এজেন্সিগুলিকে ব্যবহার করার সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে আর্থিক সংকটের”,এমনটাই বলেছেন অর্থনীতিবিদ মেরি জর্জ। এখনই রাশ টানতে না পারলে আরও বাড়বে ঋণের বোঝা। কেন্দ্রের দেওয়া অনুদান প্রাপ্ত রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে কেরালা। ৫৩,১৩৭ কোটি টাকা পেয়েও ঘাটতি মেটাতে ব্যর্থ হয়েছে কেরালা। আর এরই ফল হয়েছে, আজকের বেহাল দশা।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।